সুপারস্টার শাকিব খানের সঙ্গে আবারও জুটি বাঁধলেন ছোটপর্দা থেকে বড়পর্দায় আলোচিত অভিনেত্রী সাবিলা নূর। আসন্ন ঈদুল আজহায় মুক্তির অপেক্ষায় থাকা মিউজিক্যাল-রোম্যান্টিক সিনেমা ‘রকস্টার’-এ তাদের একসঙ্গে দেখা যাবে।
যদিও ছবিটি নিয়ে আনুষ্ঠানিক ঘোষণা এখনো আসেনি, তবে বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সন্ধ্যায় শাকিব খান তার ফেসবুক পোস্টে একটি পোস্টার শেয়ার করে ভক্তদের আগ্রহ বাড়িয়ে দেন।
প্রকাশিত পোস্টারে সবুজে ঘেরা প্রাকৃতিক পরিবেশে রোম্যান্টিক আবহে ধরা দিয়েছেন শাকিব খান ও সাবিলা নূর। সেখানে শাকিবের কাঁধে মাথা রেখে চোখ বন্ধ করে আছেন সাবিলা, আর শাকিবও চোখ বন্ধ করে মুহূর্তটি উপভোগ করছেন।
পোস্টারটির ক্যাপশনে একটি গানের লাইনও যুক্ত করা হয়েছে— ‘জ্বলে আগুন, থামে সময়, চলি আমি তাই তো শুধু তোমারই সাথে…’।
সান কমিউনিকেশনের ব্যানারে নির্মিত হচ্ছে ‘রকস্টার’ সিনেমাটি। এর পরিচালক আজমান রুশো।
জানা গেছে, গত মাসে মালয়েশিয়ায় শুটিং শুরু হওয়ার পর বর্তমানে দেশের বিভিন্ন লোকেশনে এর কাজ চলছে। ইতিমধ্যে অর্ধেকের বেশি শুটিং সম্পন্ন হয়েছে।
কুশল/সাএ
!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,
‘
fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);