পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে অতিরিক্ত যাত্রীবোঝাই একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে পড়ে অন্তত ৪০ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও অন্তত ৮ জন আহত হয়েছেন।
শুক্রবার (৩ জুলাই) ভোরে বেলুচিস্তান ও খাইবার পাখতুনখোয়া প্রদেশের সীমান্তবর্তী দুর্গম দানা সার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
বেলুচিস্তান সরকারের মুখপাত্র শহীদ রিন্দ জানান, বাসটি মহাসড়ক থেকে ছিটকে পাথুরে গিরিখাতে পড়ে যায়। তিনি বলেন, বাসটিতে নির্ধারিত যাত্রীর পাশাপাশি বিকল হয়ে যাওয়া আরেকটি বাসের যাত্রীরাও উঠেছিলেন। ফলে যানটি অতিরিক্ত যাত্রী বহন করছিল।
দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন বেলুচিস্তানের মুখ্যমন্ত্রী সরফরাজ বুগতি। এক বিবৃতিতে তিনি নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানান এবং আহতদের সর্বোচ্চ চিকিৎসাসেবা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেন।
বর্তমানে উদ্ধারকারীরা নিহতদের পরিচয় শনাক্ত এবং আহতদের চিকিৎসার ব্যবস্থা করতে কাজ করছেন।
উল্লেখ্য, পাকিস্তানের পার্বত্য অঞ্চলে সড়কের বেহাল অবস্থা, ট্রাফিক আইন যথাযথভাবে প্রয়োগ না হওয়া এবং বেপরোয়া যান চলাচলের কারণে প্রায়ই প্রাণঘাতী সড়ক দুর্ঘটনা ঘটে।
কুশল/সাএ
!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,
‘
fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);