বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৯ পূর্বাহ্ন
সর্বশেষ
প্রধানমন্ত্রীর সঙ্গে আইপিইউ সেক্রেটারি আন্দা ফিলিপের সৌজন্য সাক্ষাৎ প্রধানমন্ত্রীর সঙ্গে আইপিইউ সেক্রেটারি আন্দা ফিলিপের সৌজন্য সাক্ষাৎ নতুন পে স্কেলে বেতন খুব বেশি বাড়বে না: তথ্য উপদেষ্টা নতুন পে স্কেলে বেতন খুব বেশি বাড়বে না: তথ্য উপদেষ্টা বুধবার খুলছে ধউর-আশুলিয়া সার্ভিস লেনের সেতু আছিয়া হত্যা-ধর্ষণ মামলায় হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল সরকারি চাকরিজীবীদের বেতন বাড়ছে ১৪২% সীমান্ত সুরক্ষায় বিজিবির প্রশংসা রাষ্ট্রপতির ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৪ মৃত্যু, আক্রান্ত ১১৬৩ ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৪ মৃত্যু, আক্রান্ত ১১৬৩ আছিয়া হত্যা-ধর্ষণ মামলায় হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল আছিয়া হত্যা-ধর্ষণ মামলায় হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল সাগরে লঘুচাপ, পাঁচদিন দেশজুড়ে বৃষ্টি পথচারীকে চাপা দিয়ে হত্যা, বাস আটক ডিএমপিতে ৫ অতিরিক্ত ডেপুটি কমিশনারের পদায়ন ‘সরকার কাউকে গুম করেনি, করতেও দেবে না’ বাংলাদেশ-মালয়েশিয়ার বন্ধুত্ব পারস্পরিক বিশ্বাসে প্রতিষ্ঠিত ২৪ ঘণ্টায় ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৫২২ ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৫৪ অপরাধ দমনে ব্যর্থ হলে কঠোর ব্যবস্থা

পল্টন মোড়ে সমাবেশে যোগ দিয়েছেন জামায়াতসহ ৮ দলের নেতাকর্মীরা

সীমু দা
রবিবার, ১৬ নভেম্বর, ২০২৫, ৮:০২ পূর্বাহ্ন

জুলাই সনদ বাস্তবায়ন ও গণভোটসহ পাঁচ দফা দাবিতে রাজধানীর পল্টন মোড়ে সমাবেশে যোগ দিয়েছেন জামায়াতসহ ৮ দলের নেতাকর্মীরা।

মঙ্গলবার (১১ নভেম্বর) দুপুর ২টায় কর্মসূচি শুরুর কথা থাকলেও নির্ধারিত সময়ের আগেই রাজধানী ও আশপাশের জেলাগুলো থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে সেখানে সমবেত হন তারা। প্রতিটি দলের নেতাকর্মীদের হাতে রয়েছে পাঁচ দফা দাবি সম্বলিত ব্যানার-ফেস্টুন। তারা বিভিন্ন স্লোগান দিচ্ছেন।

আন্দোলনকারী ৮টি দল হলো- বাংলাদেশ জামায়াতে ইসলামী, চরমোনাই পীরের ইসলামী আন্দোলন বাংলাদেশ, খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত আন্দোলন, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি, জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) ও বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি। ইতোমধ্যে সমাবেশ মঞ্চে অবস্থান নিয়েছেন দলগুলোর কেন্দ্রীয় ও মহানগর নেতারা। বক্তব্য রাখবেন শীর্ষ নেতারা।

তাদের পাঁচ দফা দাবি হলো— জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ জারি ও ওই আদেশের ওপর নভেম্বর মাসের মধ্যেই গণভোট, আগামী জাতীয় নির্বাচনে সংসদের উচ্চকক্ষ ও নিন্মকক্ষে পিআর পদ্ধতি, নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড, ‘ফ্যাসিস্ট’ সরকারের সব জুলুম-নির্যাতন, গণহত্যা ও দুর্নীতির বিচার দৃশ্যমান করা এবং জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ করা।

এর আগে গত বৃহস্পতিবার (৬ নভেম্বর) দুপুরে পাঁচ দফার পক্ষে স্মারকলিপি নিয়ে পল্টন মোড় থেকে মিছিল সহকারে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার দিকে রওনা হন ৮ দলের নেতারা। তখন মৎস্য ভবন মোড়ে গেলে পুলিশ ব্যারিকেড দিয়ে তাদের আটকে দেয়। পরে দলগুলোর শীর্ষ নেতারা গিয়ে স্মারকলিপি দিয়ে আসেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By