মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩০ পূর্বাহ্ন
সর্বশেষ
আছিয়া হত্যা-ধর্ষণ মামলায় হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল সরকারি চাকরিজীবীদের বেতন বাড়ছে ১৪২% সীমান্ত সুরক্ষায় বিজিবির প্রশংসা রাষ্ট্রপতির ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৪ মৃত্যু, আক্রান্ত ১১৬৩ ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৪ মৃত্যু, আক্রান্ত ১১৬৩ আছিয়া হত্যা-ধর্ষণ মামলায় হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল আছিয়া হত্যা-ধর্ষণ মামলায় হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল সাগরে লঘুচাপ, পাঁচদিন দেশজুড়ে বৃষ্টি পথচারীকে চাপা দিয়ে হত্যা, বাস আটক ডিএমপিতে ৫ অতিরিক্ত ডেপুটি কমিশনারের পদায়ন ‘সরকার কাউকে গুম করেনি, করতেও দেবে না’ বাংলাদেশ-মালয়েশিয়ার বন্ধুত্ব পারস্পরিক বিশ্বাসে প্রতিষ্ঠিত ২৪ ঘণ্টায় ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৫২২ ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৫৪ অপরাধ দমনে ব্যর্থ হলে কঠোর ব্যবস্থা শহীদদের আকাঙ্ক্ষা বাস্তবায়নে সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী ব্রাহ্মণবাড়িয়াবাসীর কাছে হাসনাতের দুঃখ প্রকাশ ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ২ মৃত্যু, হাসপাতালে ৯৯৬ ঢাকায় বাড়বে গরম, বৃষ্টিরও সম্ভাবনা আজ জাতীয় কবির ৫০তম মৃত্যুবার্ষিকী

পর্দায় ফিরছে কোয়েল-পরমব্রত জুটি | Amar Bangla BANGLADESH

সীমু দা
সোমবার, ১৭ আগস্ট, ২০২৬, ১:১৬ অপরাহ্ন
%E0%A6%AA%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%A6%E0%A6%BE%E0%A6%AF%E0%A6%BC %E0%A6%AB%E0%A6%BF%E0%A6%B0%E0%A6%9B%E0%A7%87 %E0%A6%95%E0%A7%8B%E0%A6%AF%E0%A6%BC%E0%A7%87%E0%A6%B2 %E0%A6%AA%E0%A6%B0%E0%A6%AE%E0%A6%AC%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%A4 %E0%A6%9C%E0%A7%81%E0%A6%9F%E0%A6%BF Amar Bangla BANGLADESH

দীর্ঘ বিরতির পর আবারও একসঙ্গে পর্দায় দেখা যেতে পারে ভারতীয় বাংলা সিনেমার জনপ্রিয় জুটি কোয়েল মল্লিক ও পরমব্রত চট্টোপাধ্যায়কে। ওটিটি প্ল্যাটফর্ম ‘হইচই’-এর নতুন একটি চলচ্চিত্রে এই জুটিকে ফের একসঙ্গে দেখা যাবে বলে গুঞ্জন উঠেছে।


‘হেমলক সোসাইটি’, ‘হাইওয়ে’, ‘বনি’ ও ‘যকের ধন’সহ বেশ কয়েকটি আলোচিত সিনেমায় কোয়েল ও পরমব্রতের জুটি দর্শকদের প্রশংসা পেয়েছে। এর আগে পরমব্রতের পরিচালিত সিনেমাতেও অভিনয় করে প্রশংসিত হয়েছেন কোয়েল।


সম্প্রতি কোয়েল মল্লিক অভিনীত ‘স্বার্থপর’ সিনেমাটি দর্শকদের মধ্যে সাড়া ফেলেছে। অন্যদিকে পরমব্রতকে দেখা গেছে ‘হাওয়া বদল টু’ সিনেমায়। এবার এই দুই তারকার সম্ভাব্য নতুন জুটি নিয়ে টলিউডে শুরু হয়েছে আলোচনা।


ভারতীয় গণমাধ্যমের ইন্ডাস্ট্রি সূত্রের বরাত দিয়ে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, হইচই স্টুডিওজের নতুন সিনেমাটির সম্ভাব্য নাম ‘বীর পুরুষ’। সিনেমাটি পরিচালনার পাশাপাশি এতে অভিনয়ও করবেন পরমব্রত চট্টোপাধ্যায়।


ছবিটির শুটিং ইতোমধ্যে শুরু হয়েছে বলেও বিভিন্ন সূত্রে দাবি করা হয়েছে। তবে সিনেমাটি বা কোয়েল-পরমব্রতের অভিনয়ের বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেননি সংশ্লিষ্টরা।


সিনেমাটিতে কোয়েল ও পরমব্রতের পাশাপাশি কনীনিকা বন্দ্যোপাধ্যায় ও রজতাভ দত্তের মতো শিল্পীদের দেখা যেতে পারে বলেও জানা গেছে।


আমার বাঙলা/ রাব্বি


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By