শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১০:২১ পূর্বাহ্ন
সর্বশেষ
সনাতন ধর্মাবলম্বীদের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ ন্যায়বিচারেই শান্তির সংস্কৃতি: আইরিন খান বিশ্ব ইজতেমার প্রথম পর্ব ৮ জানুয়ারি দুষ্টের দমনে কঠোর, শিষ্টের পালনে মানবিক হতে হবে: রাষ্ট্রপতি উল্টোপথে গাড়ি চালানোয় মন্ত্রীর গাড়ির বিরুদ্ধে মামলা ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে ১ বিলিয়ন মার্কিন ডলার দিচ্ছে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক হামে আরও ৩ মৃত্যু, নতুন রোগী ১,৪৪৪ বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি হরমুজে বাংলাদেশের জাহাজে বাধা নেই: ইরান পুলিশের ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বদলি ভোটার স্থানান্তরের আবেদন ৭ সেপ্টেম্বর পর্যন্ত ডেপুটি স্পীকারের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে দেশে বর্তমান জ্বালানি সংকট উত্তরণে ‘পাঁচ দফা কর্ম পরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার ৫৫ বছরের রেকর্ড বিদ্যুৎ ঘাটতি, দায় ‘ভুল নীতি’ ও বৈশ্বিক সংকট এক-এগারো সরকারের সময়ে বর্তমান তারেক রহমানকে অমানসিক নির্যাতন করা হয়েছিল অসুস্থ জ্বালানিমন্ত্রী টুকুকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর সঙ্গে আইপিইউ সেক্রেটারি আন্দা ফিলিপের সৌজন্য সাক্ষাৎ

পয়েন্ট হারিয়েছে রিয়াল, মাইলফলকের ম্যাচে জিতেছে সিটি

সীমু দা
রবিবার, ১৬ নভেম্বর, ২০২৫, ১১:৩৩ পূর্বাহ্ন

লা লিগায় হতাশার ড্র নিয়ে মাঠ ছেড়েছে শীর্ষে থাকা রিয়াল মাদ্রিদ। রায়ো ভায়েকানোর বিপক্ষে জিততে পারেনি জাবি আলোনসোর দল। মাঠ ছেড়েছে গোল শূন্য ড্রয়ে। তাতে পয়েন্ট টেবিলে তাদের ব্যবধান এখন নেমে এসেছে পাঁচ পয়েন্টে। 

৩৬ বারের লিগজয়ী মাদ্রিদ এদিন জিতলেই শীর্ষে সাত পয়েন্টের ব্যবধান পুনরুদ্ধার করতে পারতো। কিন্তু ভায়েকানোর প্রতিরোধে সেটা সম্ভব হয়নি। 

প্রথমার্ধে গোলের সবচেয়ে কাছাকাছি গিয়েছিলেন রিয়ালের ডিফেন্ডার রাউল আসেনসিও। কিন্তু বক্সের ভেতর ফাঁকা জায়গা পেয়েও হেডটি গোলমুখে করতে পারেননি তিনি।

লিভারপুলের সাবেক ডিফেন্ডার ট্রেন্ট আলেকজান্ডার-আর্নল্ডকে ম্যাচের শেষ দিকে নামানো হলেও গোলের স্পষ্ট সুযোগ তৈরি করতে পারেনি রিয়াল। ভিনিসিয়ুস জুনিয়র ও জুড বেলিংহ্যাম কয়েকটি ভালো সুযোগ পেয়েছিলেন। কিন্তু কাজে লাগাতে পারেননি কেউই।

অপর দিকে ইংলিশ প্রিমিয়ার লিগে ম্যানচেস্টার সিটির কোচ হিসেবে হাজারতম ম্যাচ জয়ে রাঙিয়েছেন পেপ গার্দিওলা। লিভারপুলকে উড়িয়ে দিয়েছেন ৩-০ গোলে। 

সিটির হয়ে গোলের সূচনা করেন আর্লিং হাল্যান্ড। শুরুতে পেনাল্টি মিসের পর ২৯ মিনিটে ৯৯তম প্রিমিয়ার লিগ গোলটি করেন তিনি।

লিভারপুল অধিনায়ক ভার্জিল ফর ডাইক একবার সমতা আনলেও তা বিতর্কিত অফসাইডে বাতিল হয়। এরপর বিরতির আগেই নিকো গনজালেসের শট ফন ডাইকের গায়ে লেগে দিক পরিবর্তন করে পোস্টে ঢুকলে ব্যবধান দ্বিগুণ হয় সিটির।

এদিনের সেরা খেলোয়াড় ছিলেন সিটির জেরেমি ডোকু। লিভারপুল রাইট-ব্যাক কনর ব্র্যাডলিকে একপ্রকার বাক্সবন্দী করে রাখেন তিনি এবং নিজের ১০০তম ম্যাচে দুর্দান্ত এক গোল করে বড় জয় নিশ্চিত করেন। 

এই জয়ে সিটি লিগ টেবিলে ফের দ্বিতীয় স্থানে উঠে এসেছে। তাদের সংগ্রহ ২২ পয়েন্ট। শীর্ষে থাকা আর্সেনালের চার পয়েন্ট পেছনে তারা। আর্নে স্লটের দল লিভারপুল অ্যাস্টন ভিলা ও রিয়াল মাদ্রিদের বিপক্ষে টানা জয়ে ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত দিয়েছিল। কিন্তু এই হারে শেষ ছয় লিগ ম্যাচের মধ্যে পাঁচটিতে হেরে শীর্ষে থাকা আর্সেনালের চেয়ে এখন পিছিয়ে পড়েছে আট পয়েন্টে। গানারদের সংগ্রহ ২৬, লিভারপুলের ১৮। 

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By