রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় ঘন কুয়াশার কারণে পদ্মা নদীর চরে আটকে পড়া একটি লঞ্চের প্রায় শতাধিক যাত্রীকে নিরাপদে উদ্ধার করেছে দৌলতদিয়া ঘাট নৌ-পুলিশ।
শুক্রবার (২৬ ডিসেম্বর) জাতীয় জরুরী সেবা ৯৯৯ এর মাধ্যমে খবর পেয়ে রাত ১১টা ৫৫ মিনিটের দিকে তাদের উদ্ধার করা হয়।
জানা গেছে, শুক্রবার রাত পৌনে ৮টার দিকে রাজবাড়ীর গোয়ালন্দের দৌলতদিয়া লঞ্চঘাট থেকে মানিকগঞ্জের পাটুরিয়ার উদ্দেশে এমএল মিজানুর নামের একটি লঞ্চ শতাধিক যাত্রী নিয়ে যাত্রা শুরু করে।
পথিমধ্যে ঘন কুয়াশার কারণে দিক ভুল করে দৌলতদিয়া ৭ নম্বর ফেরি ঘাটের বিপরীত পাশে কলবাগান এলাকায় পদ্মা নদীর চরে লঞ্চটি আটকে যায়।
পরে রাত সোয়া ৮টায় জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ খবর দেওয়া হলে দৌলতদিয়া নৌ পুলিশের এস আই মেহেদী হাসান অপূর্ব, এএসআই অশোক দত্তসহ পুলিশ ফোর্স ও স্থানীয় লোকজন একটি ট্রলার নিয়ে উদ্ধার অভিযানে অংশ নেন। ঘন কুয়াশার মধ্যেও কৃত্রিম আলোর সহায়তায় রাত আনুমানিক ১১টা ৫৫ মিনিটে লঞ্চটির কাছে পৌঁছে যাত্রীদের ট্রলারযোগে উদ্ধার করা হয়।
পরে দৌলতদিয়া বাসস্ট্যান্ড এলাকায় তাদের নিরাপদে পৌঁছে দেওয়া হয়। এ ঘটনায় কোনো যাত্রী আহত কিংবা কোনোরকম ক্ষয়ক্ষতি হয়নি।
সাজু/নিএ
!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,
‘
fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);