বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৮:৪২ পূর্বাহ্ন
সর্বশেষ
নাটোরের ৪৭টি কেন্দ্রে শুরু এসএসসি ও সমমানের পরীক্ষা গণতন্ত্র পুনরুদ্ধারে রাজপথে ছিলাম, এখন বিনির্মাণে কাজ করতে চাই: নিশিতা শেরপুরে বিলের ‘ঝাই’ বিক্রিতে চলে শতাধিক পরিবারের জীবিকা বাড়তে চলছে বাসের ভাড়া, আসছে চূড়ান্ত সিদ্ধান্ত শেখ হাসিনার সঙ্গে কী কথা হয়েছে, জানালেন জিএম কাদের অ্যামোনিয়া সংকটে বন্ধ হয়ে গেল দেশের একমাত্র ডিএপি সার কারখানা জোড়া গোল করে মিয়ামিকে জেতালেন মেসি ইসরাইলের ১৪ সেনা নিহত, ৬৫০ জনের বেশি সেনা আহত ভূমিকম্পে কাঁপল পাকিস্তান এনসিপিতে যোগ দেওয়ার বিষয়ে মুখ খুললেন রুমিন ফারহানা ট্রাম্পের সাতটি দাবির সবই মিথ্যা: কলিবফ রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারের পদক্ষেপ নেওয়া হয়েছে: আইনমন্ত্রী ক্ষেপণাস্ত্র ছুড়ল রাশিয়া, বহু হতাহত ল্যাপটপ মাদারবোর্ড রিপেয়ার অ্যান্ড সার্ভিসিং লেভেল-২ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা ভারতে তাপবিদ্যুৎ কেন্দ্রে বিস্ফোরণ, নিহত ১১ বরগুনায় বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ ১৪৩৩ ঢাবিতে ঢোল-বাদ্যে শুরু বৈশাখী শোভাযাত্রা মধ্যরাতে ট্রাক উল্টে চাপা পড়ে নিহত ৭, আহত ৬ অবশেষে ভারতের মেডিকেল ভিসা নিয়ে মিললো বড় সুখবর সাবেক যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

পদত্যাগকারীদের বিষয়ে স্পষ্ট বার্তা দিলেন নাহিদ ইসলাম

সীমু দা
সোমবার, ২৯ ডিসেম্বর, ২০২৫, ১০:০১ পূর্বাহ্ন
%E0%A6%AA%E0%A6%A6%E0%A6%A4%E0%A7%8D%E0%A6%AF%E0%A6%BE%E0%A6%97%E0%A6%95%E0%A6%BE%E0%A6%B0%E0%A7%80%E0%A6%A6%E0%A7%87%E0%A6%B0 %E0%A6%AC%E0%A6%BF%E0%A6%B7%E0%A6%AF%E0%A6%BC%E0%A7%87 %E0%A6%B8%E0%A7%8D%E0%A6%AA%E0%A6%B7%E0%A7%8D%E0%A6%9F %E0%A6%AC%E0%A6%BE%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%A4%E0%A6%BE %E0%A6%A6%E0%A6%BF%E0%A6%B2%E0%A7%87%E0%A6%A8 %E0%A6%A8%E0%A6%BE%E0%A6%B9%E0%A6%BF%E0%A6%A6 %E0%A6%87%E0%A6%B8%E0%A6%B2%E0%A6%BE%E0%A6%AE

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে একাধিক নেতার পদত্যাগের ঘটনায় দলের আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, দলের সব সিদ্ধান্ত সংখ্যাগরিষ্ঠের মতামতের ভিত্তিতে নেওয়া হয়েছে। এর পর কে দলে থাকবেন বা থাকবেন না- তা সম্পূর্ণই ব্যক্তিগত বিষয়।

রোববার রাতে রাজধানীর বাংলামোটরে এনসিপির অস্থায়ী কার্যালয়ে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।

নাহিদ ইসলাম বলেন, এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব তাসনিম জারা ও যুগ্ম আহ্বায়ক তাজনূভা জাবীনসহ কয়েকজন নেতা দল থেকে পদত্যাগ করেছেন। এছাড়া দেশব্যাপী আরও কয়েকজন নেতার পদত্যাগের খবর পাওয়া গেছে। তবে দল পরিচালনা ও সিদ্ধান্ত গ্রহণে ব্যক্তিগত অবস্থানের চেয়ে সংখ্যাগরিষ্ঠ মতামতই প্রাধান্য পায়।

তিনি আশা প্রকাশ করে বলেন, জাতীয় নাগরিক পার্টির সঙ্গে সংশ্লিষ্ট সবাই দলীয় সিদ্ধান্তকে ইতিবাচকভাবে গ্রহণ করবেন।

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন প্রসঙ্গে নাহিদ ইসলাম বলেন, এনসিপির এককভাবে নির্বাচনে অংশ নেওয়ার পরিকল্পনা ছিল। তবে বর্তমান রাজনৈতিক বাস্তবতায় তা আর বাস্তবায়ন সম্ভব হচ্ছে না।

তিনি অভিযোগ করেন, গণঅভ্যুত্থানে পরাজিত শক্তিগুলো জুলাই প্রজন্মকে দমন করতে নানা ধরনের ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে।

এই প্রেক্ষাপটে নাহিদ ইসলাম বলেন, গণঅভ্যুত্থান-পরবর্তী বাংলাদেশকে আধিপত্যবাদী শক্তির কবল থেকে রক্ষা করতে বাংলাদেশ জামায়াতে ইসলামী এবং তাদের সঙ্গে থাকা আট দলের জোটের সঙ্গে একাত্মতা প্রকাশ করেছে এনসিপি। এই জোটের মাধ্যমে আধিপত্যবাদ, দুর্নীতি, সংস্কার ও বিচার- এই চারটি ইস্যুতে যৌথভাবে কাজ করা হবে বলে জানান তিনি।

নাহিদ ইসলাম আরও জানান, সোমবার প্রার্থীদের নাম ঘোষণা করা হবে এবং একই দিনে মনোনয়নপত্র জমা দেওয়া হবে।

জামায়াতে ইসলামীর ঐতিহাসিক দায় এনসিপি নিচ্ছে কি না—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন,‘এই জোট কেবল নির্বাচনী বৈতরণী পার হওয়ার উদ্দেশ্যেই করা হয়নি। তবে এনসিপি তার নিজস্ব লক্ষ্য ও আদর্শ অনুযায়ী কাজ করে যাবে।’



সাজু/নিএ

!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,

fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By