রাজধানীর জাতীয় প্রেসক্লাবে এক অনাড়ম্বর কিন্তু তাৎপর্যপূর্ণ আয়োজনে অনুষ্ঠিত হলো “GRIT – From Integrity to Impact” এর উদ্বোধনী অনুষ্ঠান। নাগরিক অধিকার, সামাজিক ন্যায়বিচার এবং প্রাতিষ্ঠানিক স্বচ্ছতা প্রতিষ্ঠার লক্ষ্যে গঠিত এই প্ল্যাটফর্মটি একটি মানবিক, দায়িত্বশীল ও টেকসই সমাজ বিনির্মাণে অঙ্গীকারবদ্ধ নিয়ে গতকাল ২৩ এপ্রিল ২০২৬ (বৃহস্পতিবার) এই উদ্বোধনী অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে সংগঠনের পরিচালনা পর্ষদের পক্ষ থেকে জানানো হয়, “GRIT (Growth, Resilience, Integrity & Transformation) কেবল একটি সংগঠন নয়, এটি একটি চিন্তাধারা—যেখানে ন্যায়, সততা ও পরিবর্তনের শক্তি একত্রিত হয়ে সমাজে ইতিবাচক রূপান্তর ঘটাবে।”
প্রধান অতিথি ও বিশেষ অতিথিবৃন্দ তাদের বক্তব্যে বলেন, বর্তমান সময়ের চ্যালেঞ্জ মোকাবিলায় প্রয়োজন সৎ নেতৃত্ব, সচেতন নাগরিকতা এবং পারস্পরিক সহযোগিতা। তারা আশাবাদ ব্যক্ত করেন যে, GRIT ভবিষ্যতে তরুণ সমাজকে অনুপ্রাণিত করে একটি ন্যায়ভিত্তিক বাংলাদেশ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন দেশের বিশিষ্ট শিক্ষাবিদ, আইনজ্ঞ এবং সাংবাদিক ব্যক্তিত্বরা। তারা সামাজিক ন্যায়, মানবাধিকার ও সেবামূলক কর্মকাণ্ডে GRIT-এর সম্ভাবনাময় উদ্যোগকে স্বাগত জানান।
সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, তাদের মূল কার্যক্রমের মধ্যে থাকবে গণস্বাস্থ্য ও মানসিক স্বাস্থ্য সহায়তা, নারীর ক্ষমতায়ন, অনলাইন ও অফলাইন নিরাপত্তা নিশ্চিতকরণ এবং জলবায়ু পরিবর্তনে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো।
শেষে বক্তারা বলেন, “একটি সুন্দর সমাজ গড়ে ওঠে তখনই, যখন মানুষ নিজ নিজ অবস্থান থেকে সততা ও মানবিকতার আলো ছড়ায়। GRIT সেই আলোরই একটি নতুন প্রদীপ।”
অনুষ্ঠানটি কৃতজ্ঞতা জ্ঞাপনের মধ্য দিয়ে শেষ হয় এবং আয়োজকরা ভবিষ্যতে আরও বৃহৎ পরিসরে সমাজকল্যাণমূলক কার্যক্রম পরিচালনার আশাবাদ ব্যক্ত করেন।
কুশল/সাএ
!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,
‘
fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);