মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৭:২৪ অপরাহ্ন
সর্বশেষ
নাটোরের ৪৭টি কেন্দ্রে শুরু এসএসসি ও সমমানের পরীক্ষা গণতন্ত্র পুনরুদ্ধারে রাজপথে ছিলাম, এখন বিনির্মাণে কাজ করতে চাই: নিশিতা শেরপুরে বিলের ‘ঝাই’ বিক্রিতে চলে শতাধিক পরিবারের জীবিকা বাড়তে চলছে বাসের ভাড়া, আসছে চূড়ান্ত সিদ্ধান্ত শেখ হাসিনার সঙ্গে কী কথা হয়েছে, জানালেন জিএম কাদের অ্যামোনিয়া সংকটে বন্ধ হয়ে গেল দেশের একমাত্র ডিএপি সার কারখানা জোড়া গোল করে মিয়ামিকে জেতালেন মেসি ইসরাইলের ১৪ সেনা নিহত, ৬৫০ জনের বেশি সেনা আহত ভূমিকম্পে কাঁপল পাকিস্তান এনসিপিতে যোগ দেওয়ার বিষয়ে মুখ খুললেন রুমিন ফারহানা ট্রাম্পের সাতটি দাবির সবই মিথ্যা: কলিবফ রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারের পদক্ষেপ নেওয়া হয়েছে: আইনমন্ত্রী ক্ষেপণাস্ত্র ছুড়ল রাশিয়া, বহু হতাহত ল্যাপটপ মাদারবোর্ড রিপেয়ার অ্যান্ড সার্ভিসিং লেভেল-২ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা ভারতে তাপবিদ্যুৎ কেন্দ্রে বিস্ফোরণ, নিহত ১১ বরগুনায় বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ ১৪৩৩ ঢাবিতে ঢোল-বাদ্যে শুরু বৈশাখী শোভাযাত্রা মধ্যরাতে ট্রাক উল্টে চাপা পড়ে নিহত ৭, আহত ৬ অবশেষে ভারতের মেডিকেল ভিসা নিয়ে মিললো বড় সুখবর সাবেক যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

নাহিদ রানার বোলিং তোপে পেশোয়ারের রেকর্ড জয়

সীমু দা
শুক্রবার, ১০ এপ্রিল, ২০২৬, ১২:১৮ অপরাহ্ন
%E0%A6%A8%E0%A6%BE%E0%A6%B9%E0%A6%BF%E0%A6%A6 %E0%A6%B0%E0%A6%BE%E0%A6%A8%E0%A6%BE%E0%A6%B0 %E0%A6%AC%E0%A7%8B%E0%A6%B2%E0%A6%BF%E0%A6%82 %E0%A6%A4%E0%A7%8B%E0%A6%AA%E0%A7%87 %E0%A6%AA%E0%A7%87%E0%A6%B6%E0%A7%8B%E0%A6%AF%E0%A6%BC%E0%A6%BE%E0%A6%B0%E0%A7%87%E0%A6%B0 %E0%A6%B0%E0%A7%87%E0%A6%95%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%A1 %E0%A6%9C%E0%A6%AF%E0%A6%BC

পাকিস্তান সুপার লিগে (পিএসএল) দুর্দান্ত বোলিংয়ে একাই ম্যাচের নিয়ন্ত্রণ নিজের হাতে তুলে নেন বাংলাদেশের তরুণ পেসার নাহিদ রানা। তার আগুনঝরা স্পেলে পেশোয়ার জালমি ১৫৯ রানের বিশাল ব্যবধানে হারিয়েছে করাচি কিংসকে, যা পিএসএল ইতিহাসের সবচেয়ে বড় জয়।

টস হেরে ব্যাট করতে নেমে শুরুতে কিছুটা চাপে পড়লেও দ্রুত ঘুরে দাঁড়ায় পেশোয়ার। দ্বিতীয় উইকেটে দুর্দান্ত জুটি গড়েন কুশল মেন্ডিস ও অধিনায়ক বাবর আজম। ঝড়ো ব্যাটিংয়ে মাত্র ৪৮ বলেই সেঞ্চুরি তুলে নেন মেন্ডিস এবং শেষ পর্যন্ত ১০৯ রানে থামেন। অন্যদিকে বাবর আজম খেলেন ৫১ বলে অপরাজিত ৮৭ রানের দারুণ ইনিংস। তাদের ব্যাটে ভর করে নির্ধারিত ২০ ওভারে ৩ উইকেটে ২৪৬ রানের বিশাল স্কোর গড়ে পেশোয়ার।

২৪৭ রানের কঠিন লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই চাপে পড়ে করাচি কিংস। ইনিংসের মাঝপথে ম্যাচের মোড় ঘুরিয়ে দেন নাহিদ রানা। তার গতিময় ও নিখুঁত বোলিংয়ে প্রতিপক্ষের মিডল অর্ডার ভেঙে পড়ে, ফলে বড় ব্যবধানে হারের দিকে এগিয়ে যায় করাচি।   

নিজের তৃতীয় ওভারে একেবারে বিধ্বংসী হয়ে ওঠেন নাহিদ—কোনো রান না দিয়ে তুলে নেন খুশদিল শাহ ও অ্যাডাম জাম্পার উইকেট। এছাড়া তার শিকার হন সাদ বেগ। তার এই আগুনে স্পেলে ১৬.১ ওভারে মাত্র ৮৭ রানেই গুটিয়ে যায় করাচি।

নাহিদের দাপুটে বোলিংয়ের দিনে বল হাতে উজ্জ্বল ছিলেন আরেক বাংলাদেশি পেসার শরীফুল ইসলাম। ৩ ওভারে ২৩ রান দিয়ে তিনি তুলে নেন অভিজ্ঞ ওপেনার ডেভিড ওয়ার্নারের উইকেট। এছাড়া স্পিন বিভাগে কার্যকর ভূমিকা রাখেন ইফতিখার আহমেদ ও সুফিয়ান মুকিম।

সব মিলিয়ে ব্যাট-বল—দুই বিভাগেই দাপট দেখিয়ে ইতিহাসগড়া জয় তুলে নেয় পেশোয়ার জালমি।



কুশল/সাএ

!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,

fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By