টাঙ্গাইলের নাগরপুর উপজেলার সহবতপুর ইউনিয়ন যুব জামায়াতের বার্ষিক দায়িত্বশীল সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে ইউনিয়ন জামায়াতে ইসলামী অফিসে ইউনিয়ন যুব জামায়াতের সভাপতি হাফেজ মো. ছাদিক মিয়ার সভাপতিত্বে এ যুব সম্মেলন অনুষ্ঠিত হয়।
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা মো. রফিকুল ইসলাম। প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন উপজেলা যুব জামায়াতের সভাপতি ডা. এম. এ. মান্নান। বিশেষ বক্তা হিসেবে বক্তব্য দেন উপজেলা যুব জামায়াতের সাংগঠনিক সম্পাদক মো. কোরবান আলী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সহবতপুর ইউনিয়ন জামায়াতে ইসলামীর সভাপতি মাওলানা মো. লুৎফর রহমান, সহবতপুর ইউনিয়ন শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মো. আযাদ সিদ্দিকী। এছাড়াও বক্তব্য দেন সহবতপুর ইউনিয়ন যুব জামায়াতের সেক্রেটারি মো. আবু দাউদ, সাংগঠনিক সম্পাদক মো. সিরাজুল ইসলামসহ অন্যান্য নেতৃবৃন্দ।
সম্মেলনে বক্তারা যুব নেতৃত্বের দায়িত্বশীলতা, সংগঠনের কার্যক্রম এবং স্থানীয় সম্প্রদায়ের প্রতি যুব সমাজের দায়িত্বশীল ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন।
তারা আরও বলেন, একটি সুশৃঙ্খল ও কার্যকর যুব নেতৃত্ব গঠনের মাধ্যমে সমাজে ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব। এ সময় ইউনিয়নের সকল যুব দায়িত্বশীল ও যুব সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সালাউদ্দিন/সাএ
!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,
‘
fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);