মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৯:৫৩ অপরাহ্ন
সর্বশেষ
নাটোরের ৪৭টি কেন্দ্রে শুরু এসএসসি ও সমমানের পরীক্ষা গণতন্ত্র পুনরুদ্ধারে রাজপথে ছিলাম, এখন বিনির্মাণে কাজ করতে চাই: নিশিতা শেরপুরে বিলের ‘ঝাই’ বিক্রিতে চলে শতাধিক পরিবারের জীবিকা বাড়তে চলছে বাসের ভাড়া, আসছে চূড়ান্ত সিদ্ধান্ত শেখ হাসিনার সঙ্গে কী কথা হয়েছে, জানালেন জিএম কাদের অ্যামোনিয়া সংকটে বন্ধ হয়ে গেল দেশের একমাত্র ডিএপি সার কারখানা জোড়া গোল করে মিয়ামিকে জেতালেন মেসি ইসরাইলের ১৪ সেনা নিহত, ৬৫০ জনের বেশি সেনা আহত ভূমিকম্পে কাঁপল পাকিস্তান এনসিপিতে যোগ দেওয়ার বিষয়ে মুখ খুললেন রুমিন ফারহানা ট্রাম্পের সাতটি দাবির সবই মিথ্যা: কলিবফ রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারের পদক্ষেপ নেওয়া হয়েছে: আইনমন্ত্রী ক্ষেপণাস্ত্র ছুড়ল রাশিয়া, বহু হতাহত ল্যাপটপ মাদারবোর্ড রিপেয়ার অ্যান্ড সার্ভিসিং লেভেল-২ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা ভারতে তাপবিদ্যুৎ কেন্দ্রে বিস্ফোরণ, নিহত ১১ বরগুনায় বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ ১৪৩৩ ঢাবিতে ঢোল-বাদ্যে শুরু বৈশাখী শোভাযাত্রা মধ্যরাতে ট্রাক উল্টে চাপা পড়ে নিহত ৭, আহত ৬ অবশেষে ভারতের মেডিকেল ভিসা নিয়ে মিললো বড় সুখবর সাবেক যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

নভেম্বরের প্রথম সপ্তাহেই ডেঙ্গুতে ২৯ জনের মৃত্যু

সীমু দা
শনিবার, ১৫ নভেম্বর, ২০২৫, ৭:২৪ পূর্বাহ্ন

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে দেশে আরও ৫ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে একজন ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকায়, তিন জন দক্ষিণ সিটিতে, এছাড়া ময়মনসিংহ বিভাগের সিটি করপোরেশনের বাইরের একজন ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছেন। এ নিয়ে গত এক সপ্তাহে ডেঙ্গু আক্রান্ত হয়ে ২৯ জনের মৃত্যু হয়েছে। আর চলতি বছরের জানুয়ারি থেকে এই পর্যন্ত মৃত্যু হয়েছে ৩০৭ জনের।

স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত ডেঙ্গু-বিষয়ক সংক্রান্ত সংবাদ বিজ্ঞপ্তির গত এক সপ্তাহের অর্থাৎ ১ থেকে ৬ নভেম্বর পর্যন্ত হিসেবে দেখা যায়, ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২ নভেম্বর পাঁচ জন, ৩ নভেম্বর পাঁচ জন, ৪ নভেম্বর চার জন, ৫ নভেম্বর ১০ জন এবং আজ ৬ নভেম্বর পাঁচ জন মিলিয়ে চলতি মাসের প্রথম সপ্তাহেই ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ২৯ জনের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (৬ নভেম্বর) এর বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বুধবার সকাল ৮টা থেকে বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ১ হাজার ৩৪ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে বরিশাল বিভাগে ১৩৪ জন, চট্টগ্রাম বিভাগে ১০৩ জন, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১৮৮ জন, ঢাকা উত্তর সিটিতে ২০০ জন, ঢাকা দক্ষিণ সিটিতে ১৭১ জন, খুলনা বিভাগে ৫৫ জন (সিটি করপোরেশনের বাইরে), ময়মনসিংহ বিভাগে ৬৬ জন (সিটি করপোরেশনের বাইরে), রাজশাহী বিভাগে ৭৯ জন (সিটি করপোরেশনের বাইরে), রংপুর বিভাগে ৩৩ জন এবং সিলেট বিভাগে ৫ জন (সিটি করপোরেশনের বাইরে) নতুন রোগী ভর্তি হয়েছেন।

স্বাস্থ্য অধিদফতর জানিয়েছে, চলতি বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত ৭৬ হাজার ২৬ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By