শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০৯:০৬ অপরাহ্ন
সর্বশেষ
তিস্তা ও জঙ্গিবিমান ইস্যুতে বাংলাদেশের দিকে নজর রাখছে ভারত কেপ ভার্দের সঙ্গে টেক্কা দিতে পারছিলাম না: মেসি নিরাপত্তাকর্মীদের মারধর ও হুমকির অভিযোগ খামেনির শেষ বিদায়ের আগে প্রকাশ্যে আইআরজিসির ভারপ্রাপ্ত প্রধান বিএসবিআরএ নির্বাচন ঠেকানোর শেষ চেষ্টা ব্যর্থ৷ রোনালদোর প্রথম নকআউট গোল, নাটকীয় জয়ে শেষ ষোলোয় পর্তুগাল আসছে পূর্ণ সূর্যগ্রহণ, কিছু অঞ্চলে দিনের বেলায় নেমে আসবে অন্ধকার বিশ্ববাজারে বড় পতন, ৪ মাসের মধ্যে সর্বনিম্নে পৌঁছাল তেলের দাম আজ থেকে শুরু এইচএসসি পরীক্ষা আগামীকাল শুরু এইচএসসি পরীক্ষা, অংশ নিচ্ছে ১২ লাখ ৭০ হাজারের বেশি শিক্ষার্থী এমবাপ্পের জোড়া গোলে সুইডেনকে উড়িয়ে শেষ ষোলোতে ফ্রান্স শপথ নিতে পারবেন না বিএনপির আসলাম চৌধুরী একুশে পদকপ্রাপ্ত বরেণ্য চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার আর নেই সরকারবিরোধী আন্দোলনের হুঁশিয়ারি নাসীরুদ্দীন পাটওয়ারীর মেসির জোড়া বিশ্বরেকর্ড, বিশ্বকাপ ইতিহাসে নতুন অধ্যায় রোমে একই পরিবারের তিন বাংলাদেশিকে ছুরিকাঘাতে হত্যা কালুখালীতে ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটি অনুমোদন, সদস্য সিদ্দিকুর রহমান, সদস্য-সচিব সেলিম হাসান সৌদি আরবকে রুখে ইতিহাস গড়া কেপ ভার্দে, এবার প্রতিপক্ষ আর্জেন্টিনা বাংলাদেশ বিশ্বস্ত বন্ধু চীনের সঙ্গে কাজ করতে আগ্রহী: প্রধানমন্ত্রী এবার ইসলামী বিশ্ববিদ্যালয়ে ভিভো মোবাইল বিষ্ফোরণ

নকআউট পর্বের আগে বিশাল সুখবর পেল আর্জেন্টিনা

সীমু দা
মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬, ৩:৪১ অপরাহ্ন
%E0%A6%A8%E0%A6%95%E0%A6%86%E0%A6%89%E0%A6%9F %E0%A6%AA%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%AC%E0%A7%87%E0%A6%B0 %E0%A6%86%E0%A6%97%E0%A7%87 %E0%A6%AC%E0%A6%BF%E0%A6%B6%E0%A6%BE%E0%A6%B2 %E0%A6%B8%E0%A7%81%E0%A6%96%E0%A6%AC%E0%A6%B0 %E0%A6%AA%E0%A7%87%E0%A6%B2 %E0%A6%86%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%9C%E0%A7%87%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%9F%E0%A6%BF%E0%A6%A8%E0%A6%BE

বিশ্বকাপের নকআউট পর্বের মহাগুরুত্বপূর্ণ ম্যাচের আগে স্বস্তির খবর পেল বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। হাঁটুর চোট কাটিয়ে অবশেষে দলের সঙ্গে পূর্ণাঙ্গ অনুশীলনে ফিরেছেন দলের নির্ভরযোগ্য সেন্টার ব্যাক ক্রিশ্চিয়ান রোমেরো।

সবকিছু পরিকল্পনামাফিক এগোলে শেষ ষোলোর ম্যাচে কেপ ভার্দের বিপক্ষে একাদশে দেখা যেতে পারে ২৮ বছর বয়সী এই ডিফেন্ডারকে। আগামী শনিবার (৪ জুলাই) বাংলাদেশ সময় ভোর ৪টায় টুর্নামেন্টের চমক জাগানো কেপ ভার্দের মুখোমুখি হবে আলবিসেলেস্তেরা। নকআউটের এই গুরুত্বপূর্ণ লড়াইয়ের আগে রোমেরোর ফেরা কোচ লিওনেল স্কালোনির জন্য নিঃসন্দেহে বড় স্বস্তির খবর। তিনি পুরোপুরি ফিট থাকলে শুরু থেকেই আর্জেন্টিনার রক্ষণভাগের দায়িত্ব কাঁধে তুলে নেবেন।

গ্রুপ পর্বে অস্ট্রিয়ার বিপক্ষে ম্যাচের ৫৭তম মিনিটে হাঁটুতে চোট পেয়ে মাঠ ছাড়তে বাধ্য হন রোমেরো। সেই ইনজুরির কারণে জর্ডানের বিপক্ষে শেষ গ্রুপ ম্যাচে তাকে বেঞ্চে বসেই সময় কাটাতে হয়। তার অনুপস্থিতিতে অভিজ্ঞ নিকোলাস ওটামেন্ডিকে রক্ষণভাগে খেলান স্কালোনি। তবে তাতেও ছন্দ হারায়নি আর্জেন্টিনা। জর্ডানকে ৩-১ গোলে হারিয়ে শতভাগ জয়ের রেকর্ড ধরে রেখে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবেই নকআউট পর্বে জায়গা নিশ্চিত করে আলবিসেলেস্তেরা।

এখন রোমেরোর প্রত্যাবর্তনে আর্জেন্টিনার রক্ষণ আরও শক্তিশালী হবে বলেই আশা করা হচ্ছে। নকআউটের কঠিন পরীক্ষায় অভিজ্ঞ এই ডিফেন্ডারের উপস্থিতি দলের আত্মবিশ্বাসও বাড়িয়ে দেবে।

জর্ডান ম্যাচ শেষেই অবশ্য স্কালোনি আশাবাদ ব্যক্ত করেছিলেন যে, নকআউট পর্বের আগেই রোমেরোকে ফিরে পাবেন তিনি। কোচের সেই আশাই এখন বাস্তবে রূপ নিল। সোমবার (২৯ জুন) ক্যানসাস সিটিতে একদিনের বিশ্রামের পর দলের সঙ্গে পুরো দমে অনুশীলনে যোগ দেন রোমেরো। অনুশীলনে তাকে চেনা ছন্দেই দেখা গেছে, যা তার দ্রুত সেরে ওঠারই বড় প্রমাণ।



কুশল/সাএ

!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,

fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By