মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১২:১২ অপরাহ্ন
সর্বশেষ
আছিয়া হত্যা-ধর্ষণ মামলায় হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল সরকারি চাকরিজীবীদের বেতন বাড়ছে ১৪২% সীমান্ত সুরক্ষায় বিজিবির প্রশংসা রাষ্ট্রপতির ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৪ মৃত্যু, আক্রান্ত ১১৬৩ ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৪ মৃত্যু, আক্রান্ত ১১৬৩ আছিয়া হত্যা-ধর্ষণ মামলায় হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল আছিয়া হত্যা-ধর্ষণ মামলায় হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল সাগরে লঘুচাপ, পাঁচদিন দেশজুড়ে বৃষ্টি পথচারীকে চাপা দিয়ে হত্যা, বাস আটক ডিএমপিতে ৫ অতিরিক্ত ডেপুটি কমিশনারের পদায়ন ‘সরকার কাউকে গুম করেনি, করতেও দেবে না’ বাংলাদেশ-মালয়েশিয়ার বন্ধুত্ব পারস্পরিক বিশ্বাসে প্রতিষ্ঠিত ২৪ ঘণ্টায় ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৫২২ ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৫৪ অপরাধ দমনে ব্যর্থ হলে কঠোর ব্যবস্থা শহীদদের আকাঙ্ক্ষা বাস্তবায়নে সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী ব্রাহ্মণবাড়িয়াবাসীর কাছে হাসনাতের দুঃখ প্রকাশ ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ২ মৃত্যু, হাসপাতালে ৯৯৬ ঢাকায় বাড়বে গরম, বৃষ্টিরও সম্ভাবনা আজ জাতীয় কবির ৫০তম মৃত্যুবার্ষিকী

তিন দশক পর সালমান-শাবনূর প্রসঙ্গে নীলা চৌধুরী

সীমু দা
মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬, ৪:২৪ অপরাহ্ন
%E0%A6%A4%E0%A6%BF%E0%A6%A8 %E0%A6%A6%E0%A6%B6%E0%A6%95 %E0%A6%AA%E0%A6%B0 %E0%A6%B8%E0%A6%BE%E0%A6%B2%E0%A6%AE%E0%A6%BE%E0%A6%A8 %E0%A6%B6%E0%A6%BE%E0%A6%AC%E0%A6%A8%E0%A7%82%E0%A6%B0 %E0%A6%AA%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%B8%E0%A6%99%E0%A7%8D%E0%A6%97%E0%A7%87 %E0%A6%A8%E0%A7%80%E0%A6%B2%E0%A6%BE %E0%A6%9A%E0%A7%8C%E0%A6%A7%E0%A7%81%E0%A6%B0%E0%A7%80

বাংলা চলচ্চিত্রের অমর নায়ক সালমান শাহ। ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর মাত্র ২৫ বছর বয়সে না ফেরার দেশে পাড়ি জমান তিনি। মৃত্যুর প্রায় তিন দশক পরও এই জনপ্রিয় নায়ককে ঘিরে দর্শক-ভক্তদের আগ্রহ এতটুকু কমেনি। বিশেষ করে তার সঙ্গে অভিনেত্রী শাবনূরের পর্দার জুটি ও রসায়ন এখনো দর্শকদের কাছে সমান জনপ্রিয়।


সালমান শাহ ও শাবনূর জুটি নিয়ে দীর্ঘদিন ধরেই নানা আলোচনা রয়েছে। এমনকি সালমানের মৃত্যুর পর তাদের মধ্যে প্রেমের সম্পর্ক ছিল বলেও গুঞ্জন ছড়িয়ে পড়ে। দীর্ঘদিনের সেই আলোচনার এবার ব্যাখ্যা দিয়েছেন সালমান শাহর মা নীলা চৌধুরী।


তার দাবি, শাবনূরের সঙ্গে সালমানের কোনো প্রেমের সম্পর্ক ছিল না। বরং সালমান তাকে নিজের ছোট বোনের মতোই স্নেহ করতেন।


সম্প্রতি সালমান শাহ হত্যা মামলায় খল অভিনেতা ডন গ্রেপ্তার হওয়ার পর বিভিন্ন বিষয়ে কথা বলতে গিয়ে ছেলে ও শাবনূরের সম্পর্ক নিয়েও কথা বলেন নীলা চৌধুরী। তিনি জানান, শাবনূর সালমানের ওপর অনেকটা নির্ভরশীল ছিলেন এবং সালমানও তাকে বিভিন্নভাবে সহযোগিতা করার চেষ্টা করতেন। সালমানের নিজের কোনো বোন না থাকায় শাবনূরকে তিনি বোনের মতোই দেখতেন।


শাবনূরও বিভিন্ন সময়ে তাদের সম্পর্ককে ভাই-বোনের সম্পর্ক হিসেবেই উল্লেখ করেছেন।


তবে নীলা চৌধুরী শাবনূরকে নিয়ে কিছু অভিযোগও করেছেন। তার ভাষ্য, কখনো কখনো শাবনূর এমনভাবে আচরণ করতেন, যাতে সালমানের সঙ্গে তার বিশেষ কোনো সম্পর্ক রয়েছে—এমন ধারণা তৈরি হতে পারে। পরবর্তী সময়ে তাদের ঘনিষ্ঠতা নিয়ে নানা ধরনের আলোচনা ও গুঞ্জন ছড়িয়ে পড়ে।


অন্যদিকে, শাবনূর বরাবরই সালমানের সঙ্গে প্রেমের সম্পর্কের বিষয়টি অস্বীকার করে আসছেন। তার বক্তব্য, সালমানকে তিনি কখনো প্রেমিক হিসেবে দেখেননি; বরং ভাইয়ের মতোই সম্মান করতেন। কিছু মানুষ ও গণমাধ্যম তাদের বন্ধুত্বকে ঘিরে নানা মুখরোচক গল্প তৈরি করেছে বলেও দাবি করেন তিনি।


শাবনূর গণমাধ্যমকে বলেন, সালমানকে তিনি ভাই ছাড়া অন্য কোনোভাবে দেখতেন না। তার মৃত্যুর পর কিছু মানুষ তাকে জড়িয়ে নানা গল্প ছড়িয়েছে এবং কিছু সাংবাদিকও তাদের সম্পর্ক নিয়ে মুখরোচক খবর প্রকাশ করেছেন। এসব গুজব তার দীর্ঘদিনের ক্যারিয়ারকেও নানা সময় প্রশ্নের মুখে ফেলেছে বলে জানান তিনি।


উল্লেখ্য, ১৯৯৩ সালে ‘কেয়ামত থেকে কেয়ামত’ সিনেমার মাধ্যমে ঢালিউডে অভিষেক হয় সালমান শাহর। সিনেমাটিতে তার নায়িকা ছিলেন মৌসুমী। পরে ‘তুমি আমার’ চলচ্চিত্রের মাধ্যমে শাবনূরের সঙ্গে জুটি বাঁধেন তিনি।


মাত্র চার বছরের অভিনয়জীবনে সালমান শাহ ২৭টি সিনেমায় অভিনয় করেন। এর মধ্যে ১৪টি সিনেমায় তার বিপরীতে অভিনয় করেছেন শাবনূর।


সালমান-শাবনূর জুটির ‘সুজন সখী’, ‘স্বপ্নের ঠিকানা’, ‘বিক্ষোভ’, ‘বিচার হবে’, ‘তোমাকে চাই’ ও ‘আনন্দ অশ্রু’র মতো বেশ কয়েকটি সিনেমা ব্যবসাসফল হয়। সময় পেরিয়ে গেলেও দর্শকদের কাছে এই জুটির জনপ্রিয়তা এখনো অমলিন।


আমার বাঙলা/ রাব্বি


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By