মধ্যরাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শহীদ সার্জেন্ট জহুরুল হক হলের এক ওয়াস রুম থেকে তিনটি ককটেল সদৃশ বস্তু উদ্ধার করা হয়েছে।
শনিবার (১৭ জানুয়ারি) মধ্যরাতে হলের শিক্ষার্থীরা এগুলো দেখতে পান। পরবর্তীতে প্রশাসনকে অবগত করা হলে বোম ডিসপোজাল ইউনিট এসে তা উদ্ধার করে।
বিষয়টি নিশ্চিত করে শহীদ সার্জেন্ট জহুরুল হক হল সংসদের সমাজসেবা সম্পাদক মো. জহির রায়হান রিপন জানিয়েছেন, হলের মেইন বিল্ডিংয়ের ১ম ওয়াসরুমে ৩টা ককটেল সদৃশ জিনিস পাওয়ার সঙ্গে সঙ্গেপ্রক্টরিয়াল টিম ও শাহবাগ থানায় ছবি পাঠিয়ে জানানো হয়। পরে বোম ডিসপোজাল ইউনিট এলে সেগুলো নিয়ে যায়। ককটেল সদৃশ হলেও সেগুলোতে ককটেল ছিলো না। ভীতিকর পরিবেশ তৈরির জন্য টেপ বেঁধে সেগুলোকে রাখা হয়ে থাকতে পারে বলে বোম ডিসপোজাল ইউনিট ধারণা করছেন।
তিনি আরও বলেন, তারা সবাইকে সতর্কতা অবলম্বন করতে বলেছেন, যেকোন পরিস্থিতিতে সজাগ দৃষ্টি রাখতে বলেছেন।
মাসুম/সাএ
!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,
‘
fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);