মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৫ পূর্বাহ্ন
সর্বশেষ
আছিয়া হত্যা-ধর্ষণ মামলায় হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল সরকারি চাকরিজীবীদের বেতন বাড়ছে ১৪২% সীমান্ত সুরক্ষায় বিজিবির প্রশংসা রাষ্ট্রপতির ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৪ মৃত্যু, আক্রান্ত ১১৬৩ ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৪ মৃত্যু, আক্রান্ত ১১৬৩ আছিয়া হত্যা-ধর্ষণ মামলায় হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল আছিয়া হত্যা-ধর্ষণ মামলায় হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল সাগরে লঘুচাপ, পাঁচদিন দেশজুড়ে বৃষ্টি পথচারীকে চাপা দিয়ে হত্যা, বাস আটক ডিএমপিতে ৫ অতিরিক্ত ডেপুটি কমিশনারের পদায়ন ‘সরকার কাউকে গুম করেনি, করতেও দেবে না’ বাংলাদেশ-মালয়েশিয়ার বন্ধুত্ব পারস্পরিক বিশ্বাসে প্রতিষ্ঠিত ২৪ ঘণ্টায় ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৫২২ ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৫৪ অপরাধ দমনে ব্যর্থ হলে কঠোর ব্যবস্থা শহীদদের আকাঙ্ক্ষা বাস্তবায়নে সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী ব্রাহ্মণবাড়িয়াবাসীর কাছে হাসনাতের দুঃখ প্রকাশ ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ২ মৃত্যু, হাসপাতালে ৯৯৬ ঢাকায় বাড়বে গরম, বৃষ্টিরও সম্ভাবনা আজ জাতীয় কবির ৫০তম মৃত্যুবার্ষিকী

ডন-সামিরার ভাইরাল ছবির নেপথ্যে যা জানা গেল

সীমু দা
বুধবার, ১২ আগস্ট, ২০২৬, ১২:২৪ অপরাহ্ন
%E0%A6%A1%E0%A6%A8 %E0%A6%B8%E0%A6%BE%E0%A6%AE%E0%A6%BF%E0%A6%B0%E0%A6%BE%E0%A6%B0 %E0%A6%AD%E0%A6%BE%E0%A6%87%E0%A6%B0%E0%A6%BE%E0%A6%B2 %E0%A6%9B%E0%A6%AC%E0%A6%BF%E0%A6%B0 %E0%A6%A8%E0%A7%87%E0%A6%AA%E0%A6%A5%E0%A7%8D%E0%A6%AF%E0%A7%87 %E0%A6%AF%E0%A6%BE %E0%A6%9C%E0%A6%BE%E0%A6%A8%E0%A6%BE %E0%A6%97%E0%A7%87%E0%A6%B2

কয়েক বছর আগে অভিনেতা ডনের সঙ্গে এক নারীর অন্তরঙ্গ ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হলে তা নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনা হয়। ছবিতে থাকা নারীকে সালমান শাহর স্ত্রী সামিরা বলে দাবি করা হলেও পরে ছবিটির পরিচয় ও প্রেক্ষাপট নিয়ে ভিন্ন তথ্য সামনে আসে।


ছবিটি নিয়ে সে সময় কথা বলেছিলেন সামিরা এবং সালমান শাহর বন্ধু মোস্তাক ওয়াইজ। পরবর্তী সময়ে সামিরার সঙ্গে মোস্তাক ওয়াইজের বিয়ে হলেও তাদের দাম্পত্য জীবনের বিচ্ছেদ ঘটে।


মোস্তাক ওয়াইজের দাবি, ভাইরাল ছবিতে ডনের সঙ্গে থাকা নারী সামিরা নন; তিনি অভিনেত্রী সাবরিনা। তার ভাষ্য অনুযায়ী, ‘আশা ভালোবাসা’ সিনেমার শুটিং চলাকালে ছবিটি তোলা হয়েছিল।


তিনি জানান, সিনেমাটির মূল নায়ক-নায়িকা ছিলেন সালমান শাহ ও শাবনাজ। সাবরিনা ছিলেন পার্শ্বনায়িকা। শুটিংয়ের সময় দুষ্টুমি করে ঘরের ভেন্টিলেটরের ফাঁক দিয়ে ছবিটি তুলেছিলেন সালমান শাহ। পরে ছবিটি নিয়ে ডনের সঙ্গে মজা করতেন বলেও দাবি করেন মোস্তাক।


তবে ডনের সঙ্গে সামিরার একটি ছবি তোলা হয়েছিল বলে জানান মোস্তাক। তার ভাষ্য, সামিরা একটি ম্যাগাজিন দেখছিলেন, আর সালমান শাহ ছবি তুলছিলেন। সে সময় ডন হাত বাড়িয়ে দিলে তার সঙ্গে সামিরার একটি ছবি তোলা হয়।


মোস্তাকের দাবি, সামাজিক যোগাযোগমাধ্যমে ডনের সঙ্গে সামিরার নামে ছড়িয়ে পড়া অন্য ছবিগুলো ফটোশপের মাধ্যমে তৈরি করা। তার ভাষ্য, ডনের সঙ্গে সামিরার নামে যেসব ছবি ছড়ানো হয়েছে, সেগুলোর বেশিরভাগই কারসাজি করা।


অন্যদিকে, ভাইরাল ছবি নিয়ে সামিরাও নিজের অবস্থান পরিষ্কার করেছিলেন। তিনি দাবি করেন, তার একটি ছবি ব্যবহার করে মিথ্যা তথ্য ছড়ানো হয়েছে। সালমান শাহর ভক্তরা বিষয়টি না জেনে তাকে ভুল বুঝছেন বলেও জানান তিনি।


সামিরার ভাষ্য ছিল, “ডন আমার ছোট ভাইয়ের মতো। সে প্রতি ঈদে আমার পা ছুঁয়ে সালাম করত।” এ ঘটনায় তিনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে কথা বলেছিলেন বলেও জানিয়েছিলেন।


উল্লেখ্য, নব্বইয়ের দশকে ঢাকাই চলচ্চিত্রে ব্যাপক জনপ্রিয়তা পান সালমান শাহ। মাত্র চার বছরের ক্যারিয়ারে ২৭টি সিনেমায় অভিনয় করেন তিনি। ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর তার আকস্মিক মৃত্যু হয়।


সালমান শাহর মৃত্যুরহস্য নিয়ে দীর্ঘদিন ধরে নানা আলোচনা ও বিতর্ক রয়েছে। তার মৃত্যুকে ঘিরে পরিবারের পক্ষ থেকে হত্যার অভিযোগও তোলা হয়েছিল। মৃত্যুর পর স্ত্রী সামিরাকে ঘিরেও বিভিন্ন সময়ে নানা আলোচনা ও অভিযোগ সামনে আসে।


১৯৯২ সালের ১২ আগস্ট ভালোবেসে বিয়ে করেছিলেন সালমান শাহ ও সামিরা। সালমান শাহর মৃত্যুর পর থেকেই তাদের দাম্পত্য জীবন ও অভিনেতার মৃত্যুর ঘটনাকে ঘিরে নানা আলোচনা-সমালোচনা তৈরি হয়।


আমার বাঙলা/ রাব্বি


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By