জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মানিকগঞ্জ জেলা আহ্বায়ক কমিটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক এবং দলের প্রাথমিক সদস্যপদ থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন অ্যাডভোকেট জাহিদুর রহমান তালুকদার।
বুধবার (১ জুলাই) রাত সাড়ে ৮টার দিকে নিজের ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্ট থেকে লাইভে এসে তিনি এ ঘোষণা দেন।
লাইভে জাহিদুর রহমান তালুকদার বলেন, এনসিপির কর্মপরিবেশের সঙ্গে তিনি নিজেকে মানিয়ে নিতে পারেননি। একই সঙ্গে দলও তাকে প্রত্যাশিতভাবে গ্রহণ করতে পারেনি। এসব কারণ বিবেচনায় নিয়ে তিনি দলীয় দায়িত্ব ও প্রাথমিক সদস্যপদ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন।
তিনি আরও বলেন, তিনি রাজনৈতিকভাবে সচেতন এবং রাজনীতির সঙ্গে সম্পৃক্ত থাকবেন। তবে এই মুহূর্তে অন্য কোনো রাজনৈতিক দলে যোগ দেওয়ার পরিকল্পনা তার নেই।
ভবিষ্যৎ রাজনৈতিক অবস্থান সম্পর্কে তিনি জানান, জুলাইয়ের চেতনা থেকে প্রশাসনিক, শাসনতান্ত্রিক ও রাজনৈতিক সংস্কারের যে প্রত্যাশা তৈরি হয়েছিল, ভবিষ্যতে যদি কোনো দল সেই প্রত্যাশা বাস্তবায়নে আন্তরিক ও সক্ষম বলে মনে হয়, তাহলে সে দলে যোগ দেওয়ার বিষয়টি বিবেচনা করবেন।
উল্লেখ্য, ২০২৫ সালের ১৩ জুন এনসিপির মানিকগঞ্জ জেলা শাখার ২৭ সদস্যের সমন্বয় কমিটি গঠন করা হলে অ্যাডভোকেট জাহিদুর রহমান তালুকদারকে প্রধান সমন্বয়কারী করা হয়। পরে একই বছরের ৩ ডিসেম্বর কমিটি পুনর্গঠন করে তাকে সিনিয়র যুগ্ম আহ্বায়কের দায়িত্ব দেওয়া হয়।
সর্বশেষ ফেসবুক লাইভে এসে তিনি দলীয় ও সাংগঠনিক সব পদ থেকে সরে দাঁড়ানোর পাশাপাশি দলের প্রাথমিক সদস্যপদও ত্যাগের ঘোষণা দেন।
কুশল/সাএ
!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,
‘
fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);