সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৯:৩৭ অপরাহ্ন
সর্বশেষ
সমুদ্রে লঘুচাপ, বন্দরে ৩ নম্বর সতর্কসংকেত বহাল ভিনি না নিয়ে কেন গিমারাইস পেনাল্টি নিলেন, ব্যাখ্যা দিলেন কোচ এবার ভূমিকম্পে বিধ্বস্ত ভেনিজুয়েলার পাশে দাঁড়ালেন মেসি খামেনির জানাজায় ইরানিদের কা-ন্না দেখে বিস্ময় প্রকাশ ট্রাম্পের তিস্তা ও জঙ্গিবিমান ইস্যুতে বাংলাদেশের দিকে নজর রাখছে ভারত কেপ ভার্দের সঙ্গে টেক্কা দিতে পারছিলাম না: মেসি নিরাপত্তাকর্মীদের মারধর ও হুমকির অভিযোগ খামেনির শেষ বিদায়ের আগে প্রকাশ্যে আইআরজিসির ভারপ্রাপ্ত প্রধান বিএসবিআরএ নির্বাচন ঠেকানোর শেষ চেষ্টা ব্যর্থ৷ রোনালদোর প্রথম নকআউট গোল, নাটকীয় জয়ে শেষ ষোলোয় পর্তুগাল আসছে পূর্ণ সূর্যগ্রহণ, কিছু অঞ্চলে দিনের বেলায় নেমে আসবে অন্ধকার বিশ্ববাজারে বড় পতন, ৪ মাসের মধ্যে সর্বনিম্নে পৌঁছাল তেলের দাম আজ থেকে শুরু এইচএসসি পরীক্ষা আগামীকাল শুরু এইচএসসি পরীক্ষা, অংশ নিচ্ছে ১২ লাখ ৭০ হাজারের বেশি শিক্ষার্থী এমবাপ্পের জোড়া গোলে সুইডেনকে উড়িয়ে শেষ ষোলোতে ফ্রান্স শপথ নিতে পারবেন না বিএনপির আসলাম চৌধুরী একুশে পদকপ্রাপ্ত বরেণ্য চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার আর নেই সরকারবিরোধী আন্দোলনের হুঁশিয়ারি নাসীরুদ্দীন পাটওয়ারীর মেসির জোড়া বিশ্বরেকর্ড, বিশ্বকাপ ইতিহাসে নতুন অধ্যায় রোমে একই পরিবারের তিন বাংলাদেশিকে ছুরিকাঘাতে হত্যা

জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ উপলক্ষে পঞ্চগড়ে আলোচনা সভা

সীমু দা
সোমবার, ৬ জুলাই, ২০২৬, ৮:০৫ অপরাহ্ন
%E0%A6%9C%E0%A6%BE%E0%A6%A4%E0%A7%80%E0%A6%AF%E0%A6%BC %E0%A6%AA%E0%A6%B2%E0%A7%8D%E0%A6%B2%E0%A7%80 %E0%A6%89%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%A8%E0%A6%AF%E0%A6%BC%E0%A6%A8 %E0%A6%A6%E0%A6%BF%E0%A6%AC%E0%A6%B8 %E0%A7%A8%E0%A7%A6%E0%A7%A8%E0%A7%AC %E0%A6%89%E0%A6%AA%E0%A6%B2%E0%A6%95%E0%A7%8D%E0%A6%B7%E0%A7%87 %E0%A6%AA%E0%A6%9E%E0%A7%8D%E0%A6%9A%E0%A6%97%E0%A6%A1%E0%A6%BC%E0%A7%87 %E0%A6%86%E0%A6%B2%E0%A7%8B%E0%A6%9A%E0%A6%A8%E0%A6%BE %E0%A6%B8%E0%A6%AD%E0%A6%BE

“উন্নত পল্লী, সমৃদ্ধ দেশ—সবার আগে বাংলাদেশ” প্রতিপাদ্যকে সামনে রেখে পঞ্চগড়ে যথাযোগ্য মর্যাদায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ উদযাপন করা হয়েছে। সোমবার (৬ জুলাই) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন এবং বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি), পঞ্চগড়ের যৌথ আয়োজনে আলোচনা সভা, ঋণের চেক বিতরণ ও গাছের চারা বিতরণ অনুষ্ঠান এর আগে বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পঞ্চগড়ের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোছাঃ শুকরিয়া পারভীন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন পঞ্চগড়ের পুলিশ সুপার মোঃ আবু সাইম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পঞ্চগড় সদর উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা সুলতানা।

আলোচনা সভায় বক্তারা বলেন, দেশের টেকসই উন্নয়নের ভিত্তি হচ্ছে গ্রামীণ উন্নয়ন। দারিদ্র্য বিমোচন, কর্মসংস্থান সৃষ্টি, নারীর অর্থনৈতিক ক্ষমতায়ন এবং আত্মকর্মসংস্থানের সুযোগ সম্প্রসারণের মাধ্যমে একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি) গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছে। সরকারের উন্নয়ন কার্যক্রমকে তৃণমূল পর্যায়ে পৌঁছে দিতে সমবায়ভিত্তিক কর্মকাণ্ড, সহজ শর্তে ঋণ প্রদান এবং দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণের বিকল্প নেই বলেও উল্লেখ করেন বক্তারা।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মোছাঃ শুকরিয়া পারভীন বলেন, গ্রামকে উন্নয়নের মূলধারায় নিয়ে আসতে সরকার নিরলসভাবে কাজ করছে। পল্লী অঞ্চলের মানুষের আর্থ-সামাজিক উন্নয়ন নিশ্চিত হলে দেশের সামগ্রিক উন্নয়ন আরও বেগবান হবে। এ জন্য সরকারি উদ্যোগের পাশাপাশি জনগণের সক্রিয় অংশগ্রহণও প্রয়োজন।

বিশেষ অতিথি পুলিশ সুপার মোঃ আবু সাইম বলেন, নিরাপদ ও শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত হলে গ্রামীণ অর্থনীতি আরও শক্তিশালী হবে। তরুণদের উৎপাদনমুখী কর্মকাণ্ডে সম্পৃক্ত করে আত্মনির্ভরশীল বাংলাদেশ গড়ে তুলতে হবে।

সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা সুলতানা বলেন, পল্লী উন্নয়নের প্রতিটি কর্মসূচি সাধারণ মানুষের জীবনমান উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখছে। সমবায়, ক্ষুদ্রঋণ ও প্রশিক্ষণ কার্যক্রমের মাধ্যমে গ্রামীণ জনগোষ্ঠীকে আরও দক্ষ ও স্বাবলম্বী করে গড়ে তোলাই আমাদের লক্ষ্য।

অনুষ্ঠানে বিআরডিবি পঞ্চগড়ের বিভিন্ন কার্যক্রম ও অর্জনের তথ্য তুলে ধরা হয়। জানানো হয়, জেলায় বর্তমানে ১২টি প্রকল্প ও কর্মসূচি চলমান রয়েছে। ৭০০টি নিবন্ধিত সমিতি ও ৬৯৯টি দলসহ মোট ১ হাজার ৩৯৯টি দল ও সমিতির মাধ্যমে কার্যক্রম পরিচালিত হচ্ছে। এসব কার্যক্রমের আওতায় ৩৮ হাজার ৫১৯ জন সদস্য ঋণ সুবিধা গ্রহণ করছেন। বছরে প্রায় ১ লাখ ৬৫ হাজার টাকা শেয়ার জমা, ২৫ লাখ ৬১ হাজার টাকা সঞ্চয় জমা, ১৪ কোটি টাকা ঋণ বিতরণ এবং ১৩ কোটি ৮ লাখ টাকা ঋণ আদায় করা হয়েছে।

এছাড়া দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে বিভিন্ন প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। পল্লী জীবিকায়ন প্রকল্পের আওতায় জেলা পর্যায়ে ১টি ব্যাচে ৪০ জনকে ৯ দিনব্যাপী প্রশিক্ষণ, একই প্রকল্পে ১৮টি ব্যাচে মোট ৭২০ জন এবং মহিলা উন্নয়ন অনুবিভাগের আওতায় ৪টি ব্যাচে মোট ১২০ জন নারীকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। সব মিলিয়ে চলতি সময়ে ৮৮০ জন উপকারভোগীকে প্রশিক্ষণ প্রদান করা হয়েছে।

অনুষ্ঠানের শেষ পর্বে প্রধান অতিথি মোছাঃ শুকরিয়া পারভীন, বিশেষ অতিথি মোঃ আবু সাইম এবং অন্যান্য অতিথিবৃন্দ বিআরডিবির বিভিন্ন প্রকল্পের উপকারভোগীদের মাঝে ঋণের চেক বিতরণ এবং পরিবেশ সুরক্ষায় গাছের চারা বিতরণ করেন।

অনুষ্ঠানে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি), পঞ্চগড় জেলার উপপরিচালক এনামুল হক, জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিআরডিবির কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন সরকারি দপ্তরের প্রতিনিধিসহ সমবায় সমিতির সদস্য, উপকারভোগী, সুধীজন ও প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান টি সঞ্চালনা করেন সদর উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা সুজন চন্দ্র দাস।



কুশল/সাএ

!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,

fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By