শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৪:৩৭ অপরাহ্ন
সর্বশেষ
দেশের বাজারে স্বর্ণের দাম আবারও কমল লালমনিরহাটে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত ৩, আহত ৫ আজকের নামাজের সময়সূচি (২৮ সেপ্টেম্বর ২০২৬) দখল-চাঁদাবাজি ঠেকাতে ব্যর্থতা সরকারের জন্য অশনি সংকেত: টিআইবি সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার কারণ জানাল পুলিশ সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলায় দোষীদের ছাড় নয়: স্বরাষ্ট্রমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে সিঙ্গাপুরের বিদায়ী চার্জ দ্য অ্যাফেয়ার্সের সাক্ষাৎ ‘থ্রি-আর’ কৌশলে রাজস্ব বাড়ানোর পরিকল্পনা ভালো নির্বাচন আয়োজনে ইসি বদ্ধ পরিকর: সিইসি জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে: জ্বালানি মন্ত্রী বাংলাদেশ-চীন ঐতিহাসিক বন্ধনে আবদ্ধ: রাষ্ট্রদূত অপরাধীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার মূলহোতাসহ গ্রেপ্তার ৪ দখল-চাঁদাবাজি নিয়ন্ত্রণে ব্যর্থতা ক্ষমতাসীন দলের জন্য অশনিসংকেত: টিআইবি ব্যবসায়ীদের যৌক্তিক মূল্যে ডিম বিক্রির আহ্বান বাণিজ্যমন্ত্রীর বঙ্গোপসাগরের নিচ থেকে ভারত গ্যাস তুলে নিয়ে যাচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী জানুয়ারিতে সংসদে সংবিধান সংশোধনের বিল উত্থাপন: সালাহউদ্দিন আহমদ মিরপুরে স্বাস্থ্যকেন্দ্রে হামলা-ভাঙচুরের পর সরানো হল থানার ওসিকে মাহদী আমিন | Amar Bangla BANGLADESH আগামী ৫ দিন ভারী বৃষ্টির আভাস

জাতীয় ছাত্র শক্তির আহ্বায়ক বাকের মজুমদারের ওপর ককটেল হামলার অভিযোগ

সীমু দা
শনিবার, ২৫ অক্টোবর, ২০২৫, ১১:৫৩ অপরাহ্ন

রাজধানীর শাহবাগে হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। শনিবার (২৫ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে ইন্টারকন্টিনেন্টাল মোড় এলাকায় এ বিস্ফোরণ ঘটে।

এঘটনায় জাতীয় ছাত্রশক্তির আহ্বায়ক আবু বাকের মজুমদার দাবি করেছেন, তাকে লক্ষ্য করেই এ ককটেল হামলা চালানো হয়েছে।

ঘটনার পর আবু বাকের মজুমদার নিজের ফেসবুকে এক পোস্টে লেখেন, ‘কিছুক্ষণ আগে রাত ৮টা ২৩-২৪ মিনিটের সময় ইন্টারকন্টিনেন্টাল মোড়ে আমার বাইকের সামনে ককটেল মারা হয়েছে। রূপায়ন টাওয়ারে সাংগঠনিক মিটিংয়ের উদ্দেশে যাচ্ছিলাম। রাজনৈতিক কারণে এক্সটার্নাল এবং ইন্টারনাল অনেকের শত্রু হয়েছি। আলহামদুলিল্লাহ, এখনও সুস্থ আছি। দোয়া করবেন।’

ঘটনার প্রতিবাদে রাত ৯টা ৪৫ মিনিটে শাহবাগে বিক্ষোভ মিছিলের ডাক দিয়েছে জাতীয় ছাত্রশক্তি।

এ ঘটনায় পুলিশ বা আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে তাৎক্ষণিক কোনও মন্তব্য পাওয়া যায়নি।

এবিষয়ে জানতে চাইলে শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খালিদ মনসুর বলেন, ঘটনাটি রমনা থানা এলাকায় ঘটেছে। 

এদিকে রমনা থানার ওসি গোলাম ফারুককে একাধিকবার ফোন করেও তার কোনও বক্তব্য পাওয়া যায়নি। 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By