মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৪ পূর্বাহ্ন
সর্বশেষ
রায়েরবাজারে অবৈধ অটোরিকশা গ্যারেজে অভিযান, মালিক গ্রেপ্তার ভবিষ্যৎমুখী আইনেই এগোবে বাংলাদেশ | Amar Bangla BANGLADESH জ্বালানি সংকট সমাধানে সরকারি উদ্যোগে আশাবাদী ব্যবসায়ীরা সন্ত্রাস দমনে ক্রসফায়ার নয়: আইনমন্ত্রী হামের প্রাদুর্ভাবে ৮ শিশুর মৃত্যু নভেম্বরে ইউপি ভোট, শুরু স্থানীয় নির্বাচন শিক্ষা-প্রযুক্তিতে যুক্তরাজ্যের সহযোগিতা চান রাষ্ট্রপতি এক সপ্তাহে নিরাপদ খাদ্য আইনে ২৮ লাখ টাকা জরিমানা ও ২০ মামলা ওবায়দুল কাদেরসহ ৭ জনের রায় মঙ্গলবার কাল থেকে কারখানায় চাহিদামতো গ্যাস-বিদ্যুৎ: প্রধানমন্ত্রী আসিফ মাহমুদের বিরুদ্ধে দেশে-বিদেশে সম্পদ গড়ার অভিযোগ: দুদক সিলেট সফরে আসছেন রাষ্ট্রপতি | Amar Bangla BANGLADESH মেট্রোরেলের গাবতলী – দাশেরকান্দি রুট একনেকে উঠছে বুধবার জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান সৎ সাহস থাকলে দেশে ফিরে আসুন : সমাজকল্যাণমন্ত্রী বাক-স্বাধীনতা ও ব্যক্তিগত সুরক্ষায় সরকার সচেতন: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ সবার জন্য সাশ্রয়ী ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হবে: ডা. জুবাইদা রহমান ভারতের সঙ্গে সম্পর্ক অতীতের ১৫ বছর থেকে নতুন দিকে নিতে চাই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির প্রধানমন্ত্রীর সঙ্গে শেভরন প্রতিনিধিদলের বৈঠক রাস্তার দাবিতে মহাসড়কে অবস্থান, গ্রামবাসীদের বিক্ষোভ-মানববন্ধন

জমি নিয়ে বিরোধে চাচা-চাচাতো ভাইদের সাথে সংঘর্ষ, যুবক নিহত

সীমু দা
শনিবার, ২৭ জুন, ২০২৬, ৫:৩৮ অপরাহ্ন
%E0%A6%9C%E0%A6%AE%E0%A6%BF %E0%A6%A8%E0%A6%BF%E0%A6%AF%E0%A6%BC%E0%A7%87 %E0%A6%AC%E0%A6%BF%E0%A6%B0%E0%A7%8B%E0%A6%A7%E0%A7%87 %E0%A6%9A%E0%A6%BE%E0%A6%9A%E0%A6%BE %E0%A6%9A%E0%A6%BE%E0%A6%9A%E0%A6%BE%E0%A6%A4%E0%A7%8B %E0%A6%AD%E0%A6%BE%E0%A6%87%E0%A6%A6%E0%A7%87%E0%A6%B0 %E0%A6%B8%E0%A6%BE%E0%A6%A5%E0%A7%87 %E0%A6%B8%E0%A6%82%E0%A6%98%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%B7 %E0%A6%AF%E0%A7%81%E0%A6%AC%E0%A6%95 %E0%A6%A8%E0%A6%BF%E0%A6%B9%E0%A6%A4

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার ধওলাই এলাকায় জমি সংক্রান্ত বিরোধের জেরে চাচা ও চাচাতো ভাইদের হামলায় আব্দুল জলিল (৩৫) নামে এক যুবক নিহত হয়েছেন।

শনিবার(২৭ জুন) সকাল সাড়ে ১১টার দিকে ধওলাই গ্রামে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত আব্দুল জলিল ওই এলাকার আলকেস আলীর ছেলে। তিনি দীর্ঘদিন ধরে ঢাকায় কর্মরত ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার ধওলাই এলাকার আশরাফ আলীর ছেলে সাদ্দামের সঙ্গে তাঁর চাচাতো ভাই আব্দুল জলিলের জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। জলিল মূলত জীবিকার তাগিদে ঢাকায় থাকতেন। সম্প্রতি তিনি ঢাকা থেকে গ্রামের বাড়িতে আসার পর এই বিরোধ পুনরুজ্জীবিত হয়। জমিজমা নিয়ে চাচা আব্দুর রাজ্জাক, আশরাফ আলী এবং চাচাতো ভাই সাদ্দামের সঙ্গে তাঁর নতুন করে কথাকাটাকাটি ও উত্তেজনা সৃষ্টি হয়।

এরই ধারাবাহিকতায় আজ শনিবার সকাল সাড়ে ১১টার দিকে উভয় পক্ষের মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে হাতাহাতি ও মারামারিতে রূপ নেয়। একপর্যায়ে চাচা আব্দুর রাজ্জাক ও চাচাতো ভাই সাদ্দামসহ কয়েকজন দেশীয় অস্ত্র ও লাঠিসোটা নিয়ে আব্দুল জলিলসহ জলিলের পরিবারের সদস্যদের ওপর হামলা চালান। তাদের এলোপাতাড়ি পিটুনিতে জলিল গুরুতর আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। এসময় জলিলের মা, ভাইসহ আহত হন আরো তিনজন।

পরে স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে দ্রুত হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জলিলকে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। আহতরা বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন। ব্যবস্থা করে। ঘটনার পর থেকেই অভিযুক্তরা এলাকা ছেড়ে আত্মগোপনে রয়েছেন।

এ বিষয়ে জানতে চাইলে হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রমজান আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পাওয়ার পরপরই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এলাকার পরিস্থিতি এখন শান্ত রয়েছে।

এই হত্যাকাণ্ডের ঘটনায় একটি নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। ওসি জানান, ঘটনার পর থেকেই আসামিরা পলাতক। তবে অপরাধীদের আইনের আওতায় আনতে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে। খুব দ্রুতই তাদের গ্রেপ্তার করা সম্ভব হবে বলে আমরা আশা করছি।



রোহান/সা.এ.

!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,

fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By