বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫২ পূর্বাহ্ন
সর্বশেষ
হরমুজে বাংলাদেশের জাহাজে বাধা নেই: ইরান পুলিশের ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বদলি ভোটার স্থানান্তরের আবেদন ৭ সেপ্টেম্বর পর্যন্ত ডেপুটি স্পীকারের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে দেশে বর্তমান জ্বালানি সংকট উত্তরণে ‘পাঁচ দফা কর্ম পরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার ৫৫ বছরের রেকর্ড বিদ্যুৎ ঘাটতি, দায় ‘ভুল নীতি’ ও বৈশ্বিক সংকট এক-এগারো সরকারের সময়ে বর্তমান তারেক রহমানকে অমানসিক নির্যাতন করা হয়েছিল অসুস্থ জ্বালানিমন্ত্রী টুকুকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর সঙ্গে আইপিইউ সেক্রেটারি আন্দা ফিলিপের সৌজন্য সাক্ষাৎ প্রধানমন্ত্রীর সঙ্গে আইপিইউ সেক্রেটারি আন্দা ফিলিপের সৌজন্য সাক্ষাৎ নতুন পে স্কেলে বেতন খুব বেশি বাড়বে না: তথ্য উপদেষ্টা নতুন পে স্কেলে বেতন খুব বেশি বাড়বে না: তথ্য উপদেষ্টা বুধবার খুলছে ধউর-আশুলিয়া সার্ভিস লেনের সেতু আছিয়া হত্যা-ধর্ষণ মামলায় হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল সরকারি চাকরিজীবীদের বেতন বাড়ছে ১৪২% সীমান্ত সুরক্ষায় বিজিবির প্রশংসা রাষ্ট্রপতির ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৪ মৃত্যু, আক্রান্ত ১১৬৩ ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৪ মৃত্যু, আক্রান্ত ১১৬৩

জড়িতদের আইনের আওতায় আনার দাবি

সীমু দা
রবিবার, ১৬ নভেম্বর, ২০২৫, ১১:২৮ পূর্বাহ্ন

রাজধানীর রমনায় সেন্ট মেরিস ক্যাথেড্রাল চার্চ লক্ষ্য করে ককটেল বিস্ফোরণের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে গণসংহতি আন্দোলন।

শনিবার (৮ নভেম্বর) দলের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি ও নির্বাহী সমন্বয়কারী আবুল হাসান রুবেল যৌথ বিবৃতিতে এ ঘটনার তদন্ত ও জড়িতদের গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবি জানান।

তারা বলেন, চার্চে একটি অনুষ্ঠানে অতিথি সমাগমের আগের রাত এ ধরনের হামলার ঘটনা খুবই উদ্বেগজনক। সারা দেশের চার্চগুলোতে নিরাপত্তাব্যবস্থা জোরদারে সরকারকে উদ্যোগ নিতে হবে। স্থিতিশীলতা বিনষ্টকারী যেকোনও তৎপরতা প্রতিরোধে আইনশৃঙ্খলা বাহিনীকে আরও সতর্ক থাকতে হবে।

এর আগে শুক্রবার (৭ নভেম্বর) রাত পৌনে ১১টার দিকে রমনা এলাকায় সেন্ট মেরিস ক্যাথেড্রাল চার্চের ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। তবে এতে কোনও হতাহতের খবর পাওয়া যায়নি।

চার্চ কর্তৃপক্ষ জানায়, শনিবার সকালে চার্চে একটি ধর্মীয় অনুষ্ঠান আয়োজনের কথা ছিল। যেখানে বিভিন্ন চার্চ থেকে প্রায় ৬০০ অতিথি অংশ নেওয়ার কথা। ওই অনুষ্ঠানের আগ মুহূর্তে দুস্কৃতিকারীরা দুটি ককটেল নিক্ষেপ করে। এর মধ্যে একটি চার্চের বাইরে বিস্ফোরিত হয়, আরেকটি চার্চের ভেতরে পড়ে থাকলেও বিস্ফোরিত হয়নি। পরে পুলিশ অবিস্ফোরিত ককটেলটি উদ্ধার করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By