শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩১ পূর্বাহ্ন
সর্বশেষ
সেপ্টেম্বরে ডেঙ্গুতে ১১৪ জনের মৃত্যু ককটেল বিস্ফোরণ নিয়ে পাটওয়ারীকে জিজ্ঞাসাবাদ করা উচিত: ডিএমপি বিশ্বের বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে সাইডলাইন বৈঠকে প্রধানমন্ত্রী গণতন্ত্রকে ধ্বংস করতে বিরোধী দল চক্রান্তে লিপ্ত: পানিসম্পদমন্ত্রী নারীর বিরুদ্ধে ডিজিটাল সহিংসতা ঠেকানোর আহবান শামা ওবায়েদের তেলের মূল্যবৃদ্ধির প্রভাব সবজির বাজারে টেকসই উত্তরণে ৬ দফা প্রস্তাব বাংলাদেশের শিক্ষাপ্রতিষ্ঠানে মাদক-জুয়া ঠেকাতে কমিটি গঠনের সিদ্ধান্ত শিক্ষাপ্রতিষ্ঠানে মাদক-জুয়া ঠেকাতে কমিটি গঠনের সিদ্ধান্ত ‘এনাফ ইজ এনাফ, আর রাজপথে বুলেটকে আলিঙ্গন করতে চাই না’ বোয়িংয়ের সঙ্গে ১১টি বিমান কেনার চুক্তি হয়েছে: মাহদী আমিন আগামী ৫ দিন ভারী বৃষ্টির আভাস আজকের নামাজের সময়সূচি (২৫ সেপ্টেম্বর) জানুয়ারিতে শুরু হতে পারে স্থানীয় সরকার নির্বাচন: ইসি জাতিসংঘে বিশ্বশান্তি ও টেকসই উন্নয়নে কঠোর বার্তা প্রধানমন্ত্রীর জামায়াতের আন্দোলন আ’লীগকে সহায়তা করার শামিল: শাহে আলম শিশুসাহিত্যিক আখতার হুসেন আর নেই ৫১তম বিশেষ বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ ডেঙ্গুতে ২৪ ঘন্টায় ৮ জনের মৃত্যু বিকাশ, রবিসহ অনুমোদন পেল চার ডিজিটাল ব্যাংক

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক তিন ঘণ্টা অবরোধ করে বিক্ষোভ

সীমু দা
রবিবার, ৩০ নভেম্বর, ২০২৫, ১:৩১ অপরাহ্ন

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক ছয় লেনে উন্নীত করার দাবিতে সড়কটির বিভিন্ন স্থানে তিন ঘণ্টা অবরোধ করে বিক্ষোভ করেছেন স্থানীয় লোকজন। এ সময় তারা বিভিন্ন স্লোগান দিয়ে দ্রুত সড়ক প্রশস্ত করার দাবি জানান। এ সময় দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

রবিবার (৩০ নভেম্বর) সকাল ৯টা থেকে পূর্বঘোষিত এ কর্মসূচি পালন করছে ‘চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক উন্নয়ন আন্দোলন’ নামে একটি সংগঠন। বেলা ১২টা পর্যন্ত তিন ঘণ্টা সড়কটির লোহাগাড়া, সাতকানিয়া ও চকরিয়া— তিন স্থানে একযোগে অবস্থান নিয়ে আন্দোলনকারীরা মহাসড়ক অবরোধ করে রাখেন।

অবরোধে অংশ নেওয়া সাতকানিয়া উপজেলার বাসিন্দা নুরুল আমিন অভিযোগ করেন, ‘গুরুত্বপূর্ণ এই মহাসড়ক এখন মৃত্যুফাঁদে পরিণত হয়েছে। প্রতিদিনই কোনও না কোনও স্থানে ভয়াবহ সড়ক দুর্ঘটনা ঘটছে। এ সড়ক ছয় লেনে উন্নীত করার জন্য দীর্ঘদিন ধরে দাবি জানানো হলেও কার্যকর কোনও উদ্যোগ নেওয়া হচ্ছে না। এ কারণে বাধ্য হয়ে আজ আন্দোলনে নেমেছি।’

দোহাজারী হাইওয়ে থানার ওসি সালাউদ্দিন চৌধুরী বলেন, ‘সড়ক অবরোধকারীদের বুঝিয়ে সরিয়ে দেওয়া হয়েছে। আন্দোলনকারীরা বেলা ১২টার দিকে সড়ক থেকে সরে গেলে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By