শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৪ পূর্বাহ্ন
সর্বশেষ
পুলিশে যুক্ত হচ্ছে ‘সাইবার পুলিশ ইউনিট’ সেপ্টেম্বরে ডেঙ্গুতে ১১৪ জনের মৃত্যু ককটেল বিস্ফোরণ নিয়ে পাটওয়ারীকে জিজ্ঞাসাবাদ করা উচিত: ডিএমপি বিশ্বের বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে সাইডলাইন বৈঠকে প্রধানমন্ত্রী গণতন্ত্রকে ধ্বংস করতে বিরোধী দল চক্রান্তে লিপ্ত: পানিসম্পদমন্ত্রী নারীর বিরুদ্ধে ডিজিটাল সহিংসতা ঠেকানোর আহবান শামা ওবায়েদের তেলের মূল্যবৃদ্ধির প্রভাব সবজির বাজারে টেকসই উত্তরণে ৬ দফা প্রস্তাব বাংলাদেশের শিক্ষাপ্রতিষ্ঠানে মাদক-জুয়া ঠেকাতে কমিটি গঠনের সিদ্ধান্ত শিক্ষাপ্রতিষ্ঠানে মাদক-জুয়া ঠেকাতে কমিটি গঠনের সিদ্ধান্ত ‘এনাফ ইজ এনাফ, আর রাজপথে বুলেটকে আলিঙ্গন করতে চাই না’ বোয়িংয়ের সঙ্গে ১১টি বিমান কেনার চুক্তি হয়েছে: মাহদী আমিন আগামী ৫ দিন ভারী বৃষ্টির আভাস আজকের নামাজের সময়সূচি (২৫ সেপ্টেম্বর) জানুয়ারিতে শুরু হতে পারে স্থানীয় সরকার নির্বাচন: ইসি জাতিসংঘে বিশ্বশান্তি ও টেকসই উন্নয়নে কঠোর বার্তা প্রধানমন্ত্রীর জামায়াতের আন্দোলন আ’লীগকে সহায়তা করার শামিল: শাহে আলম শিশুসাহিত্যিক আখতার হুসেন আর নেই ৫১তম বিশেষ বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ ডেঙ্গুতে ২৪ ঘন্টায় ৮ জনের মৃত্যু

সেপ্টেম্বরে ডেঙ্গুতে ১১৪ জনের মৃত্যু

সীমু দা
শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬, ৬:২৮ পূর্বাহ্ন
%E0%A6%B8%E0%A7%87%E0%A6%AA%E0%A7%8D%E0%A6%9F%E0%A7%87%E0%A6%AE%E0%A7%8D%E0%A6%AC%E0%A6%B0%E0%A7%87 %E0%A6%A1%E0%A7%87%E0%A6%99%E0%A7%8D%E0%A6%97%E0%A7%81%E0%A6%A4%E0%A7%87 %E0%A7%A7%E0%A7%A7%E0%A7%AA %E0%A6%9C%E0%A6%A8%E0%A7%87%E0%A6%B0 %E0%A6%AE%E0%A7%83%E0%A6%A4%E0%A7%8D%E0%A6%AF%E0%A7%81

দিন দিন দেশে ভয়াবহ রূপ নিচ্ছে ডেঙ্গুর প্রকোপ। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ২ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে দেশের বিভিন্ন হাসপাতালে নতুন করে ভর্তি হয়েছেন ৯৫৫ জন। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২১১ জনে। এর মধ্যে শুধু সেপ্টেম্বরের ২৫ দিনেই মারা গেছেন ১১৪ জন।


শুক্রবার (২৫ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।


স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, চলতি বছর ১ জানুয়ারি থেকে ২৫ সেপ্টেম্বর পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৭০ হাজার ১০৪ জন। আক্রান্তদের মধ্যে পুরুষ ৬২ শতাংশ এবং নারী ৩৭ শতাংশ। বয়সের হিসাবে তরুণদের আক্রান্তের হার বেশি।


ঢাকা বিভাগে সবথেকে বেশি ডেঙ্গুতে মারা গেছে। দুই সিটি করপোরেশনসহ এ বিভাগে মারা গেছেন ১০২ জন। খুলনা বিভাগে ৩৭ জন, চট্টগ্রামে ২১, ময়মনসিংহে ২০, বরিশালে ১৬, রাজশাহীতে ১০, রংপুরে ৪ এবং সিলেট বিভাগে একজনের মৃত্যু হয়েছে।


স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, বছরের শুরুতে ডেঙ্গুতে প্রাণহানি তুলনামূলক কম থাকলেও সময়ের সঙ্গে পরিস্থিতির অবনতি হয়েছে। জানুয়ারি ও ফেব্রুয়ারিতে দুইজন করে মোট চারজনের মৃত্যু হয়। মার্চ ও এপ্রিলে কোনো প্রাণহানি না হলেও মে মাসে একজন এবং জুনে ১৩ জন মারা যান।


এরপর জুলাইয়ে ডেঙ্গুতে মৃত্যু বেড়ে দাঁড়ায় ৩৬ জনে। আগস্টে প্রাণ হারান আরও ৪৩ জন। আর সেপ্টেম্বরের ২৫ দিনেই ডেঙ্গুতে মারা গেছেন ১১৪ জন। ফলে চলতি বছরে এখন পর্যন্ত ডেঙ্গুতে মোট ২১১ জনের মৃত্যু হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By