শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৬ পূর্বাহ্ন
সর্বশেষ
পুলিশে যুক্ত হচ্ছে ‘সাইবার পুলিশ ইউনিট’ সেপ্টেম্বরে ডেঙ্গুতে ১১৪ জনের মৃত্যু ককটেল বিস্ফোরণ নিয়ে পাটওয়ারীকে জিজ্ঞাসাবাদ করা উচিত: ডিএমপি বিশ্বের বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে সাইডলাইন বৈঠকে প্রধানমন্ত্রী গণতন্ত্রকে ধ্বংস করতে বিরোধী দল চক্রান্তে লিপ্ত: পানিসম্পদমন্ত্রী নারীর বিরুদ্ধে ডিজিটাল সহিংসতা ঠেকানোর আহবান শামা ওবায়েদের তেলের মূল্যবৃদ্ধির প্রভাব সবজির বাজারে টেকসই উত্তরণে ৬ দফা প্রস্তাব বাংলাদেশের শিক্ষাপ্রতিষ্ঠানে মাদক-জুয়া ঠেকাতে কমিটি গঠনের সিদ্ধান্ত শিক্ষাপ্রতিষ্ঠানে মাদক-জুয়া ঠেকাতে কমিটি গঠনের সিদ্ধান্ত ‘এনাফ ইজ এনাফ, আর রাজপথে বুলেটকে আলিঙ্গন করতে চাই না’ বোয়িংয়ের সঙ্গে ১১টি বিমান কেনার চুক্তি হয়েছে: মাহদী আমিন আগামী ৫ দিন ভারী বৃষ্টির আভাস আজকের নামাজের সময়সূচি (২৫ সেপ্টেম্বর) জানুয়ারিতে শুরু হতে পারে স্থানীয় সরকার নির্বাচন: ইসি জাতিসংঘে বিশ্বশান্তি ও টেকসই উন্নয়নে কঠোর বার্তা প্রধানমন্ত্রীর জামায়াতের আন্দোলন আ’লীগকে সহায়তা করার শামিল: শাহে আলম শিশুসাহিত্যিক আখতার হুসেন আর নেই ৫১তম বিশেষ বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ ডেঙ্গুতে ২৪ ঘন্টায় ৮ জনের মৃত্যু

গবাদিপশু থেকে মানুষে ছড়াচ্ছে অ্যানথ্রাক্স

সীমু দা
শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬, ৬:০৩ পূর্বাহ্ন
%E0%A6%97%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%A6%E0%A6%BF%E0%A6%AA%E0%A6%B6%E0%A7%81 %E0%A6%A5%E0%A7%87%E0%A6%95%E0%A7%87 %E0%A6%AE%E0%A6%BE%E0%A6%A8%E0%A7%81%E0%A6%B7%E0%A7%87 %E0%A6%9B%E0%A6%A1%E0%A6%BC%E0%A6%BE%E0%A6%9A%E0%A7%8D%E0%A6%9B%E0%A7%87 %E0%A6%85%E0%A7%8D%E0%A6%AF%E0%A6%BE%E0%A6%A8%E0%A6%A5%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%BE%E0%A6%95%E0%A7%8D%E0%A6%B8

দেশের কয়েকটি অঞ্চলে আবারও দেখা দিয়েছে অ্যানথ্রাক্স। গাইবান্ধার সুন্দরগঞ্জ, মেহেরপুরের গাংনী, রংপুরের পীরগাছা ও দিনাজপুরের পার্বতীপুরে আক্রান্তের খবর পাওয়া গেছে। এর আগে কুষ্টিয়ার দৌলতপুরেও অ্যানথ্রাক্সের প্রাদুর্ভাব দেখা দেয়। দুই মাসে পাঁচ জেলায় শতাধিক মানুষ এ রোগে আক্রান্ত হওয়ার তথ্য পাওয়া গেছে।


অ্যানথ্রাক্স আসলে কী? কীভাবে মানুষ এ রোগে আক্রান্ত হচ্ছে? চলুন জানার চেষ্টা করি।


অ্যানথ্রাক্স একটি প্রাণীবাহিত বা জুনোটিক রোগ। মাটিতে অ্যানথ্রাক্সের জীবাণু থাকতে পারে। ঘাস বা ঘাসজাতীয় খাবার খাওয়ার সময় গরু-মহিষের মতো তৃণভোজী প্রাণী এ রোগে আক্রান্ত হতে পারে। পরে আক্রান্ত গবাদিপশু থেকে মানুষেও অ্যানথ্রাক্স ছড়াতে পারে।


অ্যানথ্রাক্স বা তড়কা হলো ব্যাসিলাস অ্যানথ্রাসিস নামের স্পোর বা রেণু উৎপাদনকারী ব্যাকটেরিয়ার সংক্রমণে সৃষ্ট একটি গুরুতর রোগ। মূলত গবাদিপশু ও বন্য প্রাণীর রোগ হলেও আক্রান্ত প্রাণী থেকে এটি মানুষের শরীরেও ছড়াতে পারে।


অসুস্থ বা হঠাৎ মারা যাওয়া পশুর চামড়া, পশম কিংবা মাংস স্পর্শ করলে ত্বকের মাধ্যমে সংক্রমণ হতে পারে। আবার আক্রান্ত পশুর মাংস ভালোভাবে রান্না না করে খেলে কিংবা ব্যাকটেরিয়ার স্পোর শ্বাসের সঙ্গে শরীরে প্রবেশ করলেও অ্যানথ্রাক্স হতে পারে। তবে সাধারণত মানুষ থেকে মানুষে সরাসরি এ রোগ ছড়ায় না।


ত্বকের অ্যানথ্রাক্সে প্রথমে পোকার কামড়ের মতো ফোলা ক্ষত দেখা দিতে পারে। পরে ক্ষতটির মাঝখানে কালো অংশ তৈরি হতে পারে। আর শ্বাসতন্ত্রে সংক্রমণ হলে জ্বর, বুকব্যথা ও তীব্র শ্বাসকষ্ট দেখা দিতে পারে।


তাই হঠাৎ মারা যাওয়া বা অসুস্থ পশুর মাংস ও চামড়া ব্যবহার করা থেকে বিরত থাকতে হবে। এমন পশু খালি হাতে স্পর্শ না করে দ্রুত স্থানীয় প্রাণিসম্পদ বা স্বাস্থ্য বিভাগের সঙ্গে যোগাযোগ করতে হবে। আর জ্বর, অস্বাভাবিক ক্ষত বা শ্বাসকষ্টের মতো উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By