মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৫ পূর্বাহ্ন
সর্বশেষ
রায়েরবাজারে অবৈধ অটোরিকশা গ্যারেজে অভিযান, মালিক গ্রেপ্তার ভবিষ্যৎমুখী আইনেই এগোবে বাংলাদেশ | Amar Bangla BANGLADESH জ্বালানি সংকট সমাধানে সরকারি উদ্যোগে আশাবাদী ব্যবসায়ীরা সন্ত্রাস দমনে ক্রসফায়ার নয়: আইনমন্ত্রী হামের প্রাদুর্ভাবে ৮ শিশুর মৃত্যু নভেম্বরে ইউপি ভোট, শুরু স্থানীয় নির্বাচন শিক্ষা-প্রযুক্তিতে যুক্তরাজ্যের সহযোগিতা চান রাষ্ট্রপতি এক সপ্তাহে নিরাপদ খাদ্য আইনে ২৮ লাখ টাকা জরিমানা ও ২০ মামলা ওবায়দুল কাদেরসহ ৭ জনের রায় মঙ্গলবার কাল থেকে কারখানায় চাহিদামতো গ্যাস-বিদ্যুৎ: প্রধানমন্ত্রী আসিফ মাহমুদের বিরুদ্ধে দেশে-বিদেশে সম্পদ গড়ার অভিযোগ: দুদক সিলেট সফরে আসছেন রাষ্ট্রপতি | Amar Bangla BANGLADESH মেট্রোরেলের গাবতলী – দাশেরকান্দি রুট একনেকে উঠছে বুধবার জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান সৎ সাহস থাকলে দেশে ফিরে আসুন : সমাজকল্যাণমন্ত্রী বাক-স্বাধীনতা ও ব্যক্তিগত সুরক্ষায় সরকার সচেতন: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ সবার জন্য সাশ্রয়ী ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হবে: ডা. জুবাইদা রহমান ভারতের সঙ্গে সম্পর্ক অতীতের ১৫ বছর থেকে নতুন দিকে নিতে চাই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির প্রধানমন্ত্রীর সঙ্গে শেভরন প্রতিনিধিদলের বৈঠক রাস্তার দাবিতে মহাসড়কে অবস্থান, গ্রামবাসীদের বিক্ষোভ-মানববন্ধন

চট্টগ্রামে ইমাম ও যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

সীমু দা
বুধবার, ২৪ জুন, ২০২৬, ১১:৫৬ পূর্বাহ্ন
%E0%A6%9A%E0%A6%9F%E0%A7%8D%E0%A6%9F%E0%A6%97%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%BE%E0%A6%AE%E0%A7%87 %E0%A6%87%E0%A6%AE%E0%A6%BE%E0%A6%AE %E0%A6%93 %E0%A6%AF%E0%A7%81%E0%A6%AC%E0%A6%95%E0%A7%87%E0%A6%B0 %E0%A6%9D%E0%A7%81%E0%A6%B2%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%A4 %E0%A6%AE%E0%A6%B0%E0%A6%A6%E0%A7%87%E0%A6%B9 %E0%A6%89%E0%A6%A6%E0%A7%8D%E0%A6%A7%E0%A6%BE%E0%A6%B0

চট্টগ্রামের সীতাকুণ্ড ও সাতকানিয়া উপজেলায় পৃথক ঘটনায় এক মসজিদের ইমাম ও এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২৩ জুন) সংঘটিত এ দুই ঘটনায় মৃত্যুর প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

সীতাকুণ্ড উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের বাংলাবাজার এলাকার রাজা মিয়া সওদাগর জামে মসজিদ থেকে মোহাম্মদ আমির হোসেন (৪০) নামে এক ইমামের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে স্থানীয়রা মসজিদের দ্বিতীয় তলায় তার কক্ষ থেকে মরদেহটি দেখতে পান। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

মসজিদ পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক ও মোতাওয়াল্লি মোহাম্মদ ইফতেকার আহমেদ জানান, আমির হোসেন মঙ্গলবার আসরের নামাজে ইমামতি করলেও মাগরিব ও এশার নামাজের সময় তাকে দেখা যায়নি। দীর্ঘ সময় খোঁজ না পেয়ে স্থানীয়রা তার কক্ষে যান। কক্ষটি ভেতর থেকে বন্ধ থাকায় জানালা দিয়ে তাকিয়ে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান।

তিনি আরও জানান, ঘটনাস্থল থেকে একটি চিরকুট উদ্ধার করা হয়েছে। সেখানে পারিবারিক অশান্তির বিষয় উল্লেখ ছিল বলে প্রাথমিকভাবে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, মৃত্যুর আগে নিজের ফেসবুক অ্যাকাউন্টে হতাশা ও মানসিক কষ্টের ইঙ্গিতপূর্ণ একটি স্ট্যাটাস দিয়েছিলেন আমির হোসেন।

দীর্ঘ ১৩ বছর ধরে ওই মসজিদে ইমাম হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন তিনি। তার বাড়ি চট্টগ্রামের বাঁশখালী উপজেলায়।

সীতাকুণ্ড মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিনুল রহমান বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনার কারণ অনুসন্ধানে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

অপরদিকে একই দিনে সাতকানিয়া উপজেলার নলুয়া ইউনিয়নের মরফলা বাজার এলাকার একটি ভাড়া বাসা থেকে মো. মোরশেদ আলম (২৩) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

নিহত মোরশেদ আলম চন্দনাইশ উপজেলার চাগাচর এলাকার বাসিন্দা। তিনি স্ত্রীকে নিয়ে নলুয়া ইউনিয়নের একটি ভাড়া বাসায় বসবাস করতেন।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, মঙ্গলবার বিকেলে বাসার সিঁড়িঘরে লোহার রডের সঙ্গে কাপড় প্যাঁচানো অবস্থায় তাকে ঝুলতে দেখেন স্থানীয়রা। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

নলুয়া ইউনিয়ন পরিষদের সদস্য মিজানুর রহমান বলেন, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে বিষয়টি জানতে পারেন তিনি। পরে পুলিশকে অবহিত করা হলে তারা প্রয়োজনীয় ব্যবস্থা নেয়।

ঢেমশা পুলিশ তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক (এসআই) ডালিম উদ্দিন জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। মৃত্যুর প্রকৃত কারণ জানতে তদন্ত অব্যাহত রয়েছে।



সাজু/নিএ

!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,

fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By