চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় দুইজনের মৃত্যু হয়েছে। এছাড়াও রেললাইন ধরে হেঁটে যাওয়ার সময় ট্রেনের ধাক্কায় এক বৃদ্ধের মৃত্যু হয়। যাত্রীবাহী বাস উল্টে যাওয়ার ঘটনায় আহত হয়েছেন অন্তত ৭ যাত্রী ।
রোববার (১৯ জুলাই) সকালে উপজেলার কুমিরা ইলিয়াস ফিলিং স্টেশন এলাকা, রয়েল গেইট ও সীতাকুন্ড রেল স্টেশন সংলগ্ন এলাকায় এসব দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, রবিবার সকালে চট্টগ্রাম থেকে ঢাকাগামী জোনাকি পরিবহনের একটি বাস কুমিরা ইলিয়াস ফিলিং স্টেশনের সামনে পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। একপর্যায়ে ঢাকা মুখি যাত্রীবাহী বাসটি (ঢাকা মেট্রো- ব- ১৫-৬৪৭০) মহাসড়কে উল্টে যায়। এই দুর্ঘটনায় বাসের অন্তত ৭ জন যাত্রী আহত হন। তাদের মধ্যে কয়েকজনকে আশঙ্কাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় একজনের মৃত্যু হয়। নিহত বসু (৩৭) চট্টগ্রাম জেলার পটিয়া থানার বসুর বাড়ির মৃত ফণীন্দ্র লাল বসুর ছেলে।
এদিকে একই উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বড় কুমিরা নামক স্থানে রয়েল সিমেন্ট কারখানার বিপরীতে ঢাকা মুখি লেনে দ্রুতগামী গাড়ির চাপায় ইমন (২০) নামের এক পথচারি নিহত হন৷ তিনি পিরোজপুর জেলার মঠবাড়িয়া থানার পাতাকাটা এলাকার বাসিন্দা আঃ সালামের ছেলে । চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) মো. আশেক বিষয়টি নিশ্চিত করেছেন।
অন্যদিকে, রবিবার সকাল সাড়ে সাতটার দিকে ট্রেনের ধাক্কায় মোঃ নিজাম উদ্দিন (৭০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছন। সীতাকুণ্ড রেল ষ্টেশন সংলগ্ন স্থানে এ ঘটনা ঘটে। নিহত বৃদ্ধ মোঃ নিজাম উদ্দিনের সন্দ্বীপ উপজেলার মগধরা ইউনিয়নে বাসিন্দা।
রেল পুলিশ সুত্রে জানা যায়, রেল লাইন ধরে হেঁটে যাওয়ার সময় সিলেট থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী উদয়ন এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলে তার মৃত্যু হয়। দুর্ঘটনার পর লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় চট্টগ্রাম রেলওয়ে থানায় একটি অপমৃত্যু মামলা করেছে পুলিশ।
বাপ্পি/সা.এ
!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,
‘
fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);