বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৬:৩৯ পূর্বাহ্ন
সর্বশেষ
নাটোরের ৪৭টি কেন্দ্রে শুরু এসএসসি ও সমমানের পরীক্ষা গণতন্ত্র পুনরুদ্ধারে রাজপথে ছিলাম, এখন বিনির্মাণে কাজ করতে চাই: নিশিতা শেরপুরে বিলের ‘ঝাই’ বিক্রিতে চলে শতাধিক পরিবারের জীবিকা বাড়তে চলছে বাসের ভাড়া, আসছে চূড়ান্ত সিদ্ধান্ত শেখ হাসিনার সঙ্গে কী কথা হয়েছে, জানালেন জিএম কাদের অ্যামোনিয়া সংকটে বন্ধ হয়ে গেল দেশের একমাত্র ডিএপি সার কারখানা জোড়া গোল করে মিয়ামিকে জেতালেন মেসি ইসরাইলের ১৪ সেনা নিহত, ৬৫০ জনের বেশি সেনা আহত ভূমিকম্পে কাঁপল পাকিস্তান এনসিপিতে যোগ দেওয়ার বিষয়ে মুখ খুললেন রুমিন ফারহানা ট্রাম্পের সাতটি দাবির সবই মিথ্যা: কলিবফ রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারের পদক্ষেপ নেওয়া হয়েছে: আইনমন্ত্রী ক্ষেপণাস্ত্র ছুড়ল রাশিয়া, বহু হতাহত ল্যাপটপ মাদারবোর্ড রিপেয়ার অ্যান্ড সার্ভিসিং লেভেল-২ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা ভারতে তাপবিদ্যুৎ কেন্দ্রে বিস্ফোরণ, নিহত ১১ বরগুনায় বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ ১৪৩৩ ঢাবিতে ঢোল-বাদ্যে শুরু বৈশাখী শোভাযাত্রা মধ্যরাতে ট্রাক উল্টে চাপা পড়ে নিহত ৭, আহত ৬ অবশেষে ভারতের মেডিকেল ভিসা নিয়ে মিললো বড় সুখবর সাবেক যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

ঘন কুয়াশা; পাটুরিয়া-দৌলতদিয়া ও আরিচা-কাজিরহাট নৌরুটে ফেরি চলাচল বন্ধ

সীমু দা
শুক্রবার, ২ জানুয়ারী, ২০২৬, ৯:১৭ পূর্বাহ্ন
%E0%A6%98%E0%A6%A8 %E0%A6%95%E0%A7%81%E0%A6%AF%E0%A6%BC%E0%A6%BE%E0%A6%B6%E0%A6%BE %E0%A6%AA%E0%A6%BE%E0%A6%9F%E0%A7%81%E0%A6%B0%E0%A6%BF%E0%A6%AF%E0%A6%BC%E0%A6%BE %E0%A6%A6%E0%A7%8C%E0%A6%B2%E0%A6%A4%E0%A6%A6%E0%A6%BF%E0%A6%AF%E0%A6%BC%E0%A6%BE %E0%A6%93 %E0%A6%86%E0%A6%B0%E0%A6%BF%E0%A6%9A%E0%A6%BE %E0%A6%95%E0%A6%BE%E0%A6%9C%E0%A6%BF%E0%A6%B0%E0%A6%B9%E0%A6%BE%E0%A6%9F %E0%A6%A8%E0%A7%8C%E0%A6%B0%E0%A7%81%E0%A6%9F%E0%A7%87 %E0%A6%AB%E0%A7%87%E0%A6%B0%E0%A6%BF %E0%A6%9A%E0%A6%B2%E0%A6%BE%E0%A6%9A%E0%A6%B2 %E0%A6%AC%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%A7

ঘন কুয়াশার কারণে পাটুরিয়া–দৌলতদিয়া ও আরিচা–কাজিরহাট নৌরুটে ফেরি চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। দুর্ঘটনা এড়াতে শুক্রবার (২ জানুয়ারি) ভোর থেকে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) এ সিদ্ধান্ত নিয়েছে।

বিআইডব্লিউটিসির দৌলতদিয়া কার্যালয়ের ব্যবস্থাপক (বাণিজ্য) মো. সালাউদ্দিন বিষয়টি নিশ্চিত করে জানান, বৃহস্পতিবার সন্ধ্যা থেকেই নদী অববাহিকায় ঘন কুয়াশা পড়তে শুরু করে। রাত বাড়ার সঙ্গে সঙ্গে কুয়াশার ঘনত্ব আরও বেড়ে যায়, ফলে নৌপথের দৃশ্যমানতা মারাত্মকভাবে কমে যায়। এ অবস্থায় নৌপথের দিকনির্দেশক মার্কিং বাতিগুলো সম্পূর্ণ অস্পষ্ট হয়ে পড়ে। সম্ভাব্য নৌদুর্ঘটনা এড়াতে ফেরিসহ সব ধরনের নৌযান চলাচল সাময়িকভাবে বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তিনি আরও জানান, কুয়াশার ঘনত্ব কমে নৌপথে দৃশ্যমানতা স্বাভাবিক হলে তাৎক্ষণিকভাবে ফেরি চলাচল পুনরায় চালু করা হবে। পরিস্থিতি সার্বক্ষণিকভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে।

এদিকে দেশের ব্যস্ততম এই নৌরুটে মধ্যরাতে ফেরি চলাচল বন্ধ হয়ে যাওয়ায় দৌলতদিয়া ও পাটুরিয়া ঘাট এলাকায় পণ্যবাহী ট্রাক, যাত্রীবাহী বাস ও ব্যক্তিগত যানবাহন আটকা পড়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন চালক ও যাত্রীরা।

অনেক যাত্রী ও পরিবহন চালক বিকল্প নৌরুট ব্যবহার করে গন্তব্যে পৌঁছানোর চেষ্টা করছেন। তবে বিকল্প পথে চাপ বেড়ে যাওয়ায় যাতায়াতে অতিরিক্ত সময় লাগছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।



সাজু/নিএ

!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,

fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By