রবিবার, ২১ জুন ২০২৬, ০৭:৪১ অপরাহ্ন
সর্বশেষ
ভাইরাল বক্তব্যের পর শাস্তিমূলক ব্যবস্থা, কেএমপির অতিরিক্ত কমিশনার প্রত্যাহার বিশ্বকাপে ব্রাজিলের দীর্ঘ ৬০ বছরের পুরনো রেকর্ড ভেঙে নতুন ইতিহাস গড়েছে নেদারল্যান্ডস খাগড়াছড়িতে সেনাবাহিনীর উদ্যোগে কৃষকদের কম্পোস্ট সার প্রস্তুতকরণ প্রশিক্ষণ পাকিস্তানে বড় অঙ্কে কমে গেল পেট্রোল-ডিজেলের দাম  আসছে “থ্রি ইডিয়টস ২”, বদলে যাবে র‍্যাঞ্চো-ফারহান-রাজুর জীবন দেশে ফের কমে গেল স্বর্ণের দাম হাকিমিকে যেতে হবে আদালতে, দ্বিতীয় ম্যাচের আগে বড় ধাক্কায় মরক্কো হাইতির বিপক্ষে ব্রাজিলের দাপুটে জয়, ঢাবিতে উচ্ছ্বাসের ঢেউ সরকারি চাকরিজীবীদের জন্য একাধিক সুখবর দেশে স্বর্ণের দামে বড় ধস মেসির চোখের পানির পেছনে ছিল বাবার অসুস্থতার উদ্বেগ নালিতাবাড়ীতে বিষপানে স্কুলছাত্রীর আত্মহত্যা, প্রেমিক গ্রেফতার ইরানের অর্থ ফেরত দিতে হবে যুক্তরাষ্ট্রকে, না হলে কেউ ডলারে বিনিয়োগ করবে না: ট্রাম্প যুক্তরাষ্ট্র-ইরানের ১৪ দফা সমঝোতা, যা আছে চুক্তিতে  কান্নায় ভেঙে পড়লেন মেসি, জানালেন কঠিন সময়ের কথা একাধিক রেকর্ড গড়লেন আর্জেন্টাইন মহাতারকা হালান্ডের জোড়া গোলে ইরাককে উড়িয়ে দিল নরওয়ে সরকারের কাছে সমন্বিত ১৭ দফা প্রস্তাবনা বিসিএস হেলথ ক্যাডার অ্যাসোসিয়েশনের কবে খোলা হবে হরমুজ, জানালেন ট্রাম্প দিল্লিতে প্রবেশে বাধা, ফেরত এলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা

গোপালপুরে ডগাবিলে ৩৭৫কেজি পোনামাছ অবমুক্ত

সীমু দা
রবিবার, ২১ জুন, ২০২৬, ৫:১৮ অপরাহ্ন
%E0%A6%97%E0%A7%8B%E0%A6%AA%E0%A6%BE%E0%A6%B2%E0%A6%AA%E0%A7%81%E0%A6%B0%E0%A7%87 %E0%A6%A1%E0%A6%97%E0%A6%BE%E0%A6%AC%E0%A6%BF%E0%A6%B2%E0%A7%87 %E0%A7%A9%E0%A7%AD%E0%A7%AB%E0%A6%95%E0%A7%87%E0%A6%9C%E0%A6%BF %E0%A6%AA%E0%A7%8B%E0%A6%A8%E0%A6%BE%E0%A6%AE%E0%A6%BE%E0%A6%9B %E0%A6%85%E0%A6%AC%E0%A6%AE%E0%A7%81%E0%A6%95%E0%A7%8D%E0%A6%A4

টাঙ্গাইলের গোপালপুর উপজেলায় ২০২৫-২৬ অর্থবছরে মৎস্য অধিদপ্তরের রাজস্ব খাতের আওতায় বিভিন্ন বিল ও জলাশয়ে পোনামাছ অবমুক্ত করা হয়েছে।

রবিবার (২১ জুন) উপজেলার নগদা শিমলা ইউনিয়নের ডগাবিলের প্লাবনভূমিতে ৩৭৫ কেজি পোনামাছ অবমুক্ত কর্মসূচির উদ্বোধন করা হয়। উপজেলা মৎস্য দপ্তরের বাস্তবায়নে এ কার্যক্রমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পোনামাছ অবমুক্ত করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. নবাব আলী।

এ সময় উপস্থিত ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সৌরভ কুমার দে, উপজেলা কৃষি কর্মকর্তা শামীমা আক্তার, উপজেলা সমাজসেবা কর্মকর্তা এখলাস মিয়া, নগদা শিমলা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জাহাঙ্গীর হোসেন এবং ডগাবিল পানি ব্যবস্থাপনা সমবায় সমিতির সভাপতি আ. সাত্তারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

উপজেলা মৎস্য অফিস সূত্রে জানা যায়, ডগাবিলে ৩৭৫ কেজির পাশাপাশি বড়শিলা বিলে ১৫৯ কেজি, কাতুলি বিলে ৫১ কেজি, আজগড়া খাস পুকুরে ৫৫ কেজি, কইচা বিলে ১৫০ কেজি এবং গরিল্লা বিলে ১২০ কেজি পোনামাছ অবমুক্ত করা হয়েছে।

মৎস্য অফিসের কর্মকর্তারা জানান, উন্মুক্ত জলাশয়ে দেশীয় প্রজাতির মাছের উৎপাদন বৃদ্ধি, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং স্থানীয় জেলেদের অর্থনৈতিক উন্নয়নের লক্ষ্যে এ কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। মোট ৯১০ কেজি পোনামাছ অবমুক্তের মাধ্যমে উপজেলার জলাশয়গুলোতে মাছের প্রাকৃতিক প্রজনন ও উৎপাদন বৃদ্ধিতে ইতিবাচক প্রভাব পড়বে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন।



কুশল/সাএ

!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,

fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By