শনিবার, ০৬ জুন ২০২৬, ০২:০৪ পূর্বাহ্ন
সর্বশেষ
টাঙ্গাইলে দুই গ্রামের সংঘর্ষ: ১৪৪ ধারা জারি দৌলতদিয়া ফেরিঘাটে পদ্মায় পড়ে গেছে যাত্রীবাহী বাস আকাশ প্রতিরক্ষার নতুন শক্তি তৈরি করল ইরান ঈদযাত্রায় সড়ক দুর্ঘটনায় ২৮১ জন নিহত গাছে উঠেছিলেন আম পাড়তে, ফিরলেন লাশ হয়ে! আমার একটা ছাওয়াল আছে, আমি খালাস চাই: সোহেল হাদি হত্যা নিয়ে জামায়াত আমিরের পিএসের সম্পৃক্ততার দাবি বিদ্যুতের দাম বাড়তে পারে ১৫-২০ শতাংশ, আজ ঘোষণা তীব্র গরমের মধ্যে স্বস্তির খবর দিল আবহাওয়া অফিস ইসলামী ব্যাংক কার্যালয়ের সামনে বিক্ষোভ, পুলিশের লাঠিচার্জ-জলকামান ঈদকে পুঁজি করে বালিয়াড়ি দখল, গড়ে উঠল শত শত দোকান প্রথম দিনে দেশে ফিরলেন ৬১৭৫ হাজি ১০ কোটি টাকা: অভিযোগ নিয়ে হাসনাত-প্রশাসকের ফোনালাপ ১৪০০ জনের মৃত্যুর তথ্য প্রত্যাহারে জাতিসংঘে ‘শেখ হাসিনার চিঠি’ প্রথম ফিরতি হজ ফ্লাইটে দেশে ফিরলেন ৪১৯ হাজি  যুক্তরাষ্ট্রের হামলা ঠেকাতে সুবিশাল সামরিক কমপ্লেক্স চীনের দুপুরের মধ্যে আট অঞ্চলে ঝড়ের আভাস বাংলাদেশিদের আর জামাই আদর করা হবে না: শুভেন্দু অধিকারী মুষলধারে বৃষ্টি শুরু ঢাকায়, থাকবে কত দিন ফের দেশে আবারও ভূমিকম্প অনুভূত

গাজীপুরে নারীকে অচেতন করে ধর্ষণের অভিযোগ ইমামের বিরুদ্ধে

সীমু দা
শুক্রবার, ৫ জুন, ২০২৬, ৬:৪১ অপরাহ্ন
%E0%A6%97%E0%A6%BE%E0%A6%9C%E0%A7%80%E0%A6%AA%E0%A7%81%E0%A6%B0%E0%A7%87 %E0%A6%A8%E0%A6%BE%E0%A6%B0%E0%A7%80%E0%A6%95%E0%A7%87 %E0%A6%85%E0%A6%9A%E0%A7%87%E0%A6%A4%E0%A6%A8 %E0%A6%95%E0%A6%B0%E0%A7%87 %E0%A6%A7%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%B7%E0%A6%A3%E0%A7%87%E0%A6%B0 %E0%A6%85%E0%A6%AD%E0%A6%BF%E0%A6%AF%E0%A7%8B%E0%A6%97 %E0%A6%87%E0%A6%AE%E0%A6%BE%E0%A6%AE%E0%A7%87%E0%A6%B0 %E0%A6%AC%E0%A6%BF%E0%A6%B0%E0%A7%81%E0%A6%A6%E0%A7%8D%E0%A6%A7%E0%A7%87

গাজীপুর সদর উপজেলার ভবানীপুর এলাকায় মেয়ের পারিবারিক সমস্যা সমাধানের কথা বলে ঝাড়ফুঁকের নামে এক নারীকে অচেতন করে ধর্ষণের অভিযোগ উঠেছে স্থানীয় একটি মসজিদের ইমামের বিরুদ্ধে।

এ ঘটনায় জয়দেবপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হলেও এখনো পূর্ণাঙ্গ তদন্ত শুরু হয়নি বলে দাবি করেছেন ভুক্তভোগীর।

ভুক্তভোগী ওই নারী (৪০) অভিযোগে উল্লেখ করেন, স্থানীয় বাসিন্দা আব্দুল হাদী (৫০) নিজেকে মসজিদের ইমাম ও কবিরাজ হিসেবে পরিচয় দিয়ে তার মেয়ের পারিবারিক সমস্যা সমাধানের আশ্বাস দেন। এ কথা বলে তিনি দীর্ঘদিন ধরে বিভিন্ন সময়ে মোট ৮১ হাজার টাকা গ্রহণ করেন।

অভিযোগ পত্রে আরও বলা হয়, গত ২৮ মার্চ সকালে ভবানীপুর এলাকায় অভিযুক্তের বাড়িতে গেলে তাকে একটি ঘরের ভেতরে যেতে বলা হয়। সেখানে ঝাড়ফুঁকের কথা বলে তাকে একটি “ঔষধ” খাওয়ানো হয়। ওই নারী তা খাওয়ার পর অচেতন হয়ে পড়েন। পরে জ্ঞান ফিরলে তিনি নিজেকে ধর্ষণের শিকার হয়েছেন বলে বুঝতে পারেন।

ঘটনার পর প্রতিবাদ করলে ভুক্তভোগী ও তার পরিবারকে হত্যার হুমকি দেওয়া হয় এবং “কালো জাদু” দিয়ে মেয়ের সংসার ভেঙে দেওয়ার ভয়ভীতি দেখানো হয় বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে। এ কারণে তিনি মানসিকভাবে ভেঙে পড়েন বলে জানান। পরবর্তীতে পরিবারের সদস্যদের জানালে বিষয়টি থানা পুলিশের কাছে লিখিতভাবে অভিযোগ করা হয়।

তবে অভিযোগ দায়েরের তিন দিন পার হলেও পুলিশ ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করেনি বলে দাবি করেছেন ভুক্তভোগী। একই সঙ্গে স্থানীয় কিছু ব্যক্তি অভিযোগ প্রত্যাহারের জন্য চাপ ও হুমকি দিচ্ছে বলেও তিনি অভিযোগ করেন।

স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, অভিযুক্ত ব্যক্তি দীর্ঘদিন ধরে নিজেকে কবিরাজ ও ধর্মীয় পরিচয়ে এলাকায় বিভিন্ন কর্মকাণ্ড পরিচালনা করতেন। পরবর্তীতে বিতর্কের কারণে তাকে স্থানীয় মসজিদের দায়িত্ব থেকেও অব্যাহতি দেওয়া হয়। এরপর পাশের গ্রামের স্থানীয় আরেকটি মসজিদে বর্তমানে ইমামের দায়িত্ব পালন করছেন।

অন্যদিকে অভিযুক্ত আব্দুল হাদী-এর পরিবারের পক্ষ থেকে এসব অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও উদ্দেশ্য প্রণোদিত বলে দাবি করা হয়েছে।

এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ভুক্তভোগী দ্রুত ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটন এবং দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত ওসি নয়ন কুমার কর জানান,ভুক্তভোগীর অভিযোগে তদন্ত চলমান রয়েছে, ঘটনা সত্যতা মিললে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।



কুশল/সাএ

!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,

fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By