মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৩ পূর্বাহ্ন
সর্বশেষ
আছিয়া হত্যা-ধর্ষণ মামলায় হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল সরকারি চাকরিজীবীদের বেতন বাড়ছে ১৪২% সীমান্ত সুরক্ষায় বিজিবির প্রশংসা রাষ্ট্রপতির ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৪ মৃত্যু, আক্রান্ত ১১৬৩ ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৪ মৃত্যু, আক্রান্ত ১১৬৩ আছিয়া হত্যা-ধর্ষণ মামলায় হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল আছিয়া হত্যা-ধর্ষণ মামলায় হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল সাগরে লঘুচাপ, পাঁচদিন দেশজুড়ে বৃষ্টি পথচারীকে চাপা দিয়ে হত্যা, বাস আটক ডিএমপিতে ৫ অতিরিক্ত ডেপুটি কমিশনারের পদায়ন ‘সরকার কাউকে গুম করেনি, করতেও দেবে না’ বাংলাদেশ-মালয়েশিয়ার বন্ধুত্ব পারস্পরিক বিশ্বাসে প্রতিষ্ঠিত ২৪ ঘণ্টায় ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৫২২ ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৫৪ অপরাধ দমনে ব্যর্থ হলে কঠোর ব্যবস্থা শহীদদের আকাঙ্ক্ষা বাস্তবায়নে সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী ব্রাহ্মণবাড়িয়াবাসীর কাছে হাসনাতের দুঃখ প্রকাশ ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ২ মৃত্যু, হাসপাতালে ৯৯৬ ঢাকায় বাড়বে গরম, বৃষ্টিরও সম্ভাবনা আজ জাতীয় কবির ৫০তম মৃত্যুবার্ষিকী

খামেনির জানাজায় অংশ নিতে ইরান যাচ্ছেন নাসীরুদ্দীন পাটওয়ারী

সীমু দা
বুধবার, ১ জুলাই, ২০২৬, ১০:৫৪ পূর্বাহ্ন
%E0%A6%96%E0%A6%BE%E0%A6%AE%E0%A7%87%E0%A6%A8%E0%A6%BF%E0%A6%B0 %E0%A6%9C%E0%A6%BE%E0%A6%A8%E0%A6%BE%E0%A6%9C%E0%A6%BE%E0%A6%AF%E0%A6%BC %E0%A6%85%E0%A6%82%E0%A6%B6 %E0%A6%A8%E0%A6%BF%E0%A6%A4%E0%A7%87 %E0%A6%87%E0%A6%B0%E0%A6%BE%E0%A6%A8 %E0%A6%AF%E0%A6%BE%E0%A6%9A%E0%A7%8D%E0%A6%9B%E0%A7%87%E0%A6%A8 %E0%A6%A8%E0%A6%BE%E0%A6%B8%E0%A7%80%E0%A6%B0%E0%A7%81%E0%A6%A6%E0%A7%8D%E0%A6%A6%E0%A7%80%E0%A6%A8 %E0%A6%AA%E0%A6%BE%E0%A6%9F%E0%A6%93%E0%A6%AF%E0%A6%BC%E0%A6%BE%E0%A6%B0%E0%A7%80

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল সাইয়্যিদ আলি হুসাইনি খামেনির জানাজা ও রাষ্ট্রীয় শোক অনুষ্ঠানে অংশ নিতে ইরান যাচ্ছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। দলীয় একটি বিশ্বস্ত সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

এদিকে, জানাজায় অংশ নিতে জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ এবং প্রধান বিরোধী দল বাংলাদেশ জামায়াতে ইসলামীর চার সদস্যের একটি প্রতিনিধিদলও ইরান সফরে যাচ্ছে।

এনসিপি সূত্রে জানা গেছে, নাসীরুদ্দীন পাটওয়ারী ইতোমধ্যে ইরান দূতাবাসে ভিসার জন্য আবেদন করেছেন। তবে এখনো ভিসা না পাওয়ায় বিমানের টিকিট কাটতে পারেননি। ফলে তিনি কবে এবং কোন ফ্লাইটে ঢাকা ছাড়বেন, তা এখনো নিশ্চিত হয়নি।

দলের একাধিক নেতা নাম প্রকাশ না করার শর্তে জানান, ইরানের প্রয়াত নেতার প্রতি শ্রদ্ধা জানাতে এই সফর বাংলাদেশের সঙ্গে দেশটির সম্পর্ক আরও জোরদার করতে ভূমিকা রাখবে। পাশাপাশি এনসিপির সঙ্গেও ইরানের ইতিবাচক সম্পর্ক গড়ে ওঠার সুযোগ সৃষ্টি হবে বলে তারা মনে করেন।

অন্যদিকে, এক সংবাদ বিজ্ঞপ্তিতে বাংলাদেশ জামায়াতে ইসলামী জানিয়েছে, ইরান সরকারের আমন্ত্রণে দলের একটি উচ্চপর্যায়ের সংসদীয় প্রতিনিধিদল খামেনির বিদায়, জানাজা ও রাষ্ট্রীয় শোক অনুষ্ঠানে অংশ নিতে আগামী ৩ জুলাই ঢাকা ত্যাগ করবে। প্রতিনিধিদলটি ৯ জুলাই পর্যন্ত ইরান সফর করবে।

বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান এমপির নেতৃত্বে প্রতিনিধি দলে রয়েছেন মো. নুরুল আমীন এমপি, ড. মো. কেরামত আলী এমপি এবং ডা. এস এম খালিদুজ্জামান এমপি। সফরকালে তারা বিভিন্ন রাষ্ট্রীয় ও আনুষ্ঠানিক কর্মসূচিতে অংশ নেবেন।



সাজু/নিএ

!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,

fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By