মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২০ পূর্বাহ্ন
সর্বশেষ
রায়েরবাজারে অবৈধ অটোরিকশা গ্যারেজে অভিযান, মালিক গ্রেপ্তার ভবিষ্যৎমুখী আইনেই এগোবে বাংলাদেশ | Amar Bangla BANGLADESH জ্বালানি সংকট সমাধানে সরকারি উদ্যোগে আশাবাদী ব্যবসায়ীরা সন্ত্রাস দমনে ক্রসফায়ার নয়: আইনমন্ত্রী হামের প্রাদুর্ভাবে ৮ শিশুর মৃত্যু নভেম্বরে ইউপি ভোট, শুরু স্থানীয় নির্বাচন শিক্ষা-প্রযুক্তিতে যুক্তরাজ্যের সহযোগিতা চান রাষ্ট্রপতি এক সপ্তাহে নিরাপদ খাদ্য আইনে ২৮ লাখ টাকা জরিমানা ও ২০ মামলা ওবায়দুল কাদেরসহ ৭ জনের রায় মঙ্গলবার কাল থেকে কারখানায় চাহিদামতো গ্যাস-বিদ্যুৎ: প্রধানমন্ত্রী আসিফ মাহমুদের বিরুদ্ধে দেশে-বিদেশে সম্পদ গড়ার অভিযোগ: দুদক সিলেট সফরে আসছেন রাষ্ট্রপতি | Amar Bangla BANGLADESH মেট্রোরেলের গাবতলী – দাশেরকান্দি রুট একনেকে উঠছে বুধবার জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান সৎ সাহস থাকলে দেশে ফিরে আসুন : সমাজকল্যাণমন্ত্রী বাক-স্বাধীনতা ও ব্যক্তিগত সুরক্ষায় সরকার সচেতন: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ সবার জন্য সাশ্রয়ী ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হবে: ডা. জুবাইদা রহমান ভারতের সঙ্গে সম্পর্ক অতীতের ১৫ বছর থেকে নতুন দিকে নিতে চাই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির প্রধানমন্ত্রীর সঙ্গে শেভরন প্রতিনিধিদলের বৈঠক রাস্তার দাবিতে মহাসড়কে অবস্থান, গ্রামবাসীদের বিক্ষোভ-মানববন্ধন

খাগড়াছড়িতে গুলাগুলিতে ২ ইউপিডিএফ সদস্য নিহত, একে-৪৭ সহ আটক ১

সীমু দা
বুধবার, ২৪ জুন, ২০২৬, ৬:৪৩ অপরাহ্ন
%E0%A6%96%E0%A6%BE%E0%A6%97%E0%A6%A1%E0%A6%BC%E0%A6%BE%E0%A6%9B%E0%A6%A1%E0%A6%BC%E0%A6%BF%E0%A6%A4%E0%A7%87 %E0%A6%97%E0%A7%81%E0%A6%B2%E0%A6%BE%E0%A6%97%E0%A7%81%E0%A6%B2%E0%A6%BF%E0%A6%A4%E0%A7%87 %E0%A7%A8 %E0%A6%87%E0%A6%89%E0%A6%AA%E0%A6%BF%E0%A6%A1%E0%A6%BF%E0%A6%8F%E0%A6%AB %E0%A6%B8%E0%A6%A6%E0%A6%B8%E0%A7%8D%E0%A6%AF %E0%A6%A8%E0%A6%BF%E0%A6%B9%E0%A6%A4 %E0%A6%8F%E0%A6%95%E0%A7%87 %E0%A7%AA%E0%A7%AD %E0%A6%B8%E0%A6%B9 %E0%A6%86%E0%A6%9F%E0%A6%95 %E0%A7%A7

খাগড়াছড়ি প্রতিনিধি: খাগড়াছড়ির দীঘিনালা ও রামগড় উপজেলায় পৃথক গুলাগুলির ঘটনায় ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) এর ২ সদস্য নিহত হয়েছেন। একই ঘটনায় একটি একে-৪৭ রাইফেলসহ একজনকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

বুধবার (২৪ জুন) সকালে রামগড় উপজেলার প্রেমতলা এলাকায় পরিচালিত এক অভিযানে নিরাপত্তা বাহিনীর সঙ্গে ইউপিডিএফ সদস্যদের গোলাগুলির ঘটনা ঘটে। এতে ববিন ত্রিপুরা নামে এক ব্যক্তি নিহত হন। অভিযানের সময় ঘটনাস্থল থেকে মংসানু মারমা নামে একজনকে একটি একে-৪৭ রাইফেলসহ আটক করা হয়।

আইনশৃঙ্খলা বাহিনী জানায়, গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালানোর সময় ইউপিডিএফের সশস্ত্র সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। এ অবস্থায় আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালানো হলে ওই হতাহতের ঘটনা ঘটে। পরে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার এবং একে-৪৭ সহ একজনকে আটক করা হয়।

অন্যদিকে, একই দিন দুপুরের দিকে দীঘিনালা উপজেলার বাবুছড়া ইউনিয়নের মুড়োগড়া এলাকায় আরেকটি গুলাগুলির ঘটনা ঘটে। এতে সুজন চাকমা নামে একজন নিহত হন। স্থানীয়দের ধারণা, এলাকায় সক্রিয় প্রতিদ্বন্দ্বী সশস্ত্র গোষ্ঠী ইউপিডিএফ -জেএসএসের মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এই সংঘর্ষের সূত্রপাত বলে হতে পারে।’

তবে এ ঘটনার বিষয়ে ভিন্ন বক্তব্য দিয়েছে ইউপিডিএফ (প্রসীত) গ্রুপ। সংগঠনটির সংগঠক অংগ্য মারমা এক বিবৃতিতে দাবি করেন, এটি পরিকল্পিত হত্যাকাণ্ড। এজন্য নিন্দা জানিয়েছেন তিনি।

রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজির আলম জানিয়েছেন, ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে আইনগত প্রক্রিয়া শুরু হয়েছে। দীঘিনালা থানার ওসি ইকবাল বাহার বলেন, পৃথক ঘটনায় গুলাগুলির খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছে। দুই ঘটনার পর এলাকায় উদ্বেগ ও উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।



রোহান/সা.এ.

!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,

fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By