বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪২ পূর্বাহ্ন
সর্বশেষ
প্রধানমন্ত্রীর সঙ্গে আইপিইউ সেক্রেটারি আন্দা ফিলিপের সৌজন্য সাক্ষাৎ প্রধানমন্ত্রীর সঙ্গে আইপিইউ সেক্রেটারি আন্দা ফিলিপের সৌজন্য সাক্ষাৎ নতুন পে স্কেলে বেতন খুব বেশি বাড়বে না: তথ্য উপদেষ্টা নতুন পে স্কেলে বেতন খুব বেশি বাড়বে না: তথ্য উপদেষ্টা বুধবার খুলছে ধউর-আশুলিয়া সার্ভিস লেনের সেতু আছিয়া হত্যা-ধর্ষণ মামলায় হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল সরকারি চাকরিজীবীদের বেতন বাড়ছে ১৪২% সীমান্ত সুরক্ষায় বিজিবির প্রশংসা রাষ্ট্রপতির ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৪ মৃত্যু, আক্রান্ত ১১৬৩ ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৪ মৃত্যু, আক্রান্ত ১১৬৩ আছিয়া হত্যা-ধর্ষণ মামলায় হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল আছিয়া হত্যা-ধর্ষণ মামলায় হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল সাগরে লঘুচাপ, পাঁচদিন দেশজুড়ে বৃষ্টি পথচারীকে চাপা দিয়ে হত্যা, বাস আটক ডিএমপিতে ৫ অতিরিক্ত ডেপুটি কমিশনারের পদায়ন ‘সরকার কাউকে গুম করেনি, করতেও দেবে না’ বাংলাদেশ-মালয়েশিয়ার বন্ধুত্ব পারস্পরিক বিশ্বাসে প্রতিষ্ঠিত ২৪ ঘণ্টায় ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৫২২ ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৫৪ অপরাধ দমনে ব্যর্থ হলে কঠোর ব্যবস্থা

কোন ছবির জন্য পারিশ্রমিক বাড়ালেন শ্রদ্ধা?

সীমু দা
বুধবার, ১২ আগস্ট, ২০২৬, ৩:৪০ অপরাহ্ন
%E0%A6%95%E0%A7%8B%E0%A6%A8 %E0%A6%9B%E0%A6%AC%E0%A6%BF%E0%A6%B0 %E0%A6%9C%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%AF %E0%A6%AA%E0%A6%BE%E0%A6%B0%E0%A6%BF%E0%A6%B6%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%AE%E0%A6%BF%E0%A6%95 %E0%A6%AC%E0%A6%BE%E0%A6%A1%E0%A6%BC%E0%A6%BE%E0%A6%B2%E0%A7%87%E0%A6%A8 %E0%A6%B6%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%A6%E0%A7%8D%E0%A6%A7%E0%A6%BE

স্ত্রী ২’-এর সাফল্যের পর বলিউডে নিজের অবস্থান আরও শক্ত করেছেন শ্রদ্ধা কাপুর। এবার আসন্ন সিনেমা ‘ইথা’র জন্য আগের তুলনায় প্রায় তিনগুণ বেশি পারিশ্রমিক নিচ্ছেন বলে খবর প্রকাশ করেছে ভারতীয় গণমাধ্যম।


প্রতিবেদন অনুযায়ী, ‘ইথা’ সিনেমায় অভিনয়ের জন্য শ্রদ্ধা কাপুর প্রায় ১৫ কোটি রুপি পারিশ্রমিক নিচ্ছেন। যদিও এ বিষয়ে অভিনেত্রী কিংবা নির্মাতাদের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি, তবে বলিপাড়ায় তার পারিশ্রমিক বাড়ানোর খবর বেশ জোরালোভাবে ছড়িয়েছে।


‘স্ত্রী ২’-এর ব্যাপক বাণিজ্যিক সাফল্যের পরই শ্রদ্ধার পারিশ্রমিকে এই বড় পরিবর্তন এসেছে বলে মনে করা হচ্ছে। সিনেমাটির সাফল্য তার ক্যারিয়ারে নতুন গতি এনে দিয়েছে।


পরিচালক লক্ষ্মণ উটেকরের ‘ইথা’ নির্মিত হচ্ছে ভারতের প্রখ্যাত লাবণী নৃত্যশিল্পী বিঠাবাঈ নারায়ণগাঁওকরের জীবনকে কেন্দ্র করে। সিনেমাটিতে শ্রদ্ধাকে আগের চেনা গ্ল্যামারাস চরিত্রের বাইরে সম্পূর্ণ ভিন্ন এক রূপে দেখা যাবে।


ইতোমধ্যে প্রকাশ পেয়েছে সিনেমাটির টিজার। সেখানে শ্রদ্ধার নতুন লুক ও অভিনয়ের ঝলক দর্শকদের মধ্যে আগ্রহ তৈরি করেছে। চরিত্রটি অভিনেত্রীর জন্যও বেশ চ্যালেঞ্জিং হতে যাচ্ছে বলে ধারণা করা হচ্ছে।


সবকিছু ঠিক থাকলে ২০২৬ সালের ৪ ডিসেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে ‘ইথা’।


আমার বাঙলা/ রাব্বি


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By