বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৮:৪৩ পূর্বাহ্ন
সর্বশেষ
নাটোরের ৪৭টি কেন্দ্রে শুরু এসএসসি ও সমমানের পরীক্ষা গণতন্ত্র পুনরুদ্ধারে রাজপথে ছিলাম, এখন বিনির্মাণে কাজ করতে চাই: নিশিতা শেরপুরে বিলের ‘ঝাই’ বিক্রিতে চলে শতাধিক পরিবারের জীবিকা বাড়তে চলছে বাসের ভাড়া, আসছে চূড়ান্ত সিদ্ধান্ত শেখ হাসিনার সঙ্গে কী কথা হয়েছে, জানালেন জিএম কাদের অ্যামোনিয়া সংকটে বন্ধ হয়ে গেল দেশের একমাত্র ডিএপি সার কারখানা জোড়া গোল করে মিয়ামিকে জেতালেন মেসি ইসরাইলের ১৪ সেনা নিহত, ৬৫০ জনের বেশি সেনা আহত ভূমিকম্পে কাঁপল পাকিস্তান এনসিপিতে যোগ দেওয়ার বিষয়ে মুখ খুললেন রুমিন ফারহানা ট্রাম্পের সাতটি দাবির সবই মিথ্যা: কলিবফ রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারের পদক্ষেপ নেওয়া হয়েছে: আইনমন্ত্রী ক্ষেপণাস্ত্র ছুড়ল রাশিয়া, বহু হতাহত ল্যাপটপ মাদারবোর্ড রিপেয়ার অ্যান্ড সার্ভিসিং লেভেল-২ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা ভারতে তাপবিদ্যুৎ কেন্দ্রে বিস্ফোরণ, নিহত ১১ বরগুনায় বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ ১৪৩৩ ঢাবিতে ঢোল-বাদ্যে শুরু বৈশাখী শোভাযাত্রা মধ্যরাতে ট্রাক উল্টে চাপা পড়ে নিহত ৭, আহত ৬ অবশেষে ভারতের মেডিকেল ভিসা নিয়ে মিললো বড় সুখবর সাবেক যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

কেন গণঅধিকার ছাড়ছেন রাশেদ, এবার পরিস্কার করলেন নুর

সীমু দা
শনিবার, ২৭ ডিসেম্বর, ২০২৫, ৯:১৭ পূর্বাহ্ন
%E0%A6%95%E0%A7%87%E0%A6%A8 %E0%A6%97%E0%A6%A3%E0%A6%85%E0%A6%A7%E0%A6%BF%E0%A6%95%E0%A6%BE%E0%A6%B0 %E0%A6%9B%E0%A6%BE%E0%A6%A1%E0%A6%BC%E0%A6%9B%E0%A7%87%E0%A6%A8 %E0%A6%B0%E0%A6%BE%E0%A6%B6%E0%A7%87%E0%A6%A6 %E0%A6%8F%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%B0 %E0%A6%AA%E0%A6%B0%E0%A6%BF%E0%A6%B8%E0%A7%8D%E0%A6%95%E0%A6%BE%E0%A6%B0 %E0%A6%95%E0%A6%B0%E0%A6%B2%E0%A7%87%E0%A6%A8 %E0%A6%A8%E0%A7%81%E0%A6%B0

গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদকের পদ ছাড়ছেন দলটির শীর্ষ নেতা রাশেদ খাঁন। নির্বাচনী কৌশলের অংশ হিসেবে, জয়লাভের লক্ষ্যে তিনি বিএনপির প্রাথমিক সদস্যপদ গ্রহণ করে ধানের শীষ প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করবেন বলে জানিয়েছেন গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর।

শুক্রবার (২৬ ডিসেম্বর) রাতে গণমাধ্যমে পাঠানো এক অডিও বার্তায় এ তথ্য জানান নুরুল হক নুর। তিনি বলেন, কৌশলগত কারণে দলীয় সিদ্ধান্তে রাশেদ খাঁনকে এই অনুমতি দেওয়া হয়েছে।

অডিও বার্তায় নুর বলেন, ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলনের উত্তাল সময়ে বিএনপি ও গণঅধিকার পরিষদসহ প্রায় ৪২টি রাজনৈতিক দল ও জোট একদফা দাবিতে যুগপৎ আন্দোলনে অংশ নেয়। সেই সময় থেকেই ফ্যাসিবাদ পরবর্তী রাষ্ট্র সংস্কার, একসাথে নির্বাচন এবং ভবিষ্যতে যৌথভাবে জাতীয় সরকার গঠনের বিষয়ে পারস্পরিক আলোচনা ও সমঝোতা চলে আসছে।

তিনি আরও বলেন, বর্তমান আরপিও (গণপ্রতিনিধিত্ব আইন) অনুযায়ী জোটগতভাবে নির্বাচন করলেও ভোট করতে হয় নিজ নিজ প্রতীকে। এতে করে সব আসনে সব দলের প্রতীকে জয়লাভ করা সম্ভব নয়। এ কারণেই যুগপৎ আন্দোলনের অনেক শরিক দল নির্বাচনী কৌশল হিসেবে বিএনপির প্রাথমিক সদস্যপদ নিয়ে ধানের শীষ প্রতীকে নির্বাচন করছে।

নুরুল হক নুর বলেন, “আমরা একসাথে আন্দোলন করেছি, সরকারও করব—এই বোঝাপড়ার ভিত্তিতেই রাশেদ খাঁন ঝিনাইদহ-৪ আসন থেকে নির্বাচন করবেন। নির্বাচনে জয়লাভের কৌশল হিসেবে তাকে ধানের শীষে প্রতিদ্বন্দ্বিতা করার অনুমতি দেওয়া হয়েছে। সে কারণেই তিনি গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদকের পদ থেকে পদত্যাগ করবেন।”

তিনি আরও জানান, রাশেদ খাঁনের পদত্যাগের পর খুব শিগগিরই দলটির একজন নেতাকে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব দেওয়া হবে।

উল্লেখ্য, রাশেদ খাঁন গণঅধিকার পরিষদের অন্যতম শীর্ষ নেতা এবং যুগপৎ আন্দোলনে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন। তার এই সিদ্ধান্তকে আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে কৌশলগত সমন্বয়ের অংশ হিসেবে দেখা হচ্ছে।



সাজু/নিএ

!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,

fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By