বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৭ পূর্বাহ্ন
সর্বশেষ
হরমুজে বাংলাদেশের জাহাজে বাধা নেই: ইরান পুলিশের ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বদলি ভোটার স্থানান্তরের আবেদন ৭ সেপ্টেম্বর পর্যন্ত ডেপুটি স্পীকারের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে দেশে বর্তমান জ্বালানি সংকট উত্তরণে ‘পাঁচ দফা কর্ম পরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার ৫৫ বছরের রেকর্ড বিদ্যুৎ ঘাটতি, দায় ‘ভুল নীতি’ ও বৈশ্বিক সংকট এক-এগারো সরকারের সময়ে বর্তমান তারেক রহমানকে অমানসিক নির্যাতন করা হয়েছিল অসুস্থ জ্বালানিমন্ত্রী টুকুকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর সঙ্গে আইপিইউ সেক্রেটারি আন্দা ফিলিপের সৌজন্য সাক্ষাৎ প্রধানমন্ত্রীর সঙ্গে আইপিইউ সেক্রেটারি আন্দা ফিলিপের সৌজন্য সাক্ষাৎ নতুন পে স্কেলে বেতন খুব বেশি বাড়বে না: তথ্য উপদেষ্টা নতুন পে স্কেলে বেতন খুব বেশি বাড়বে না: তথ্য উপদেষ্টা বুধবার খুলছে ধউর-আশুলিয়া সার্ভিস লেনের সেতু আছিয়া হত্যা-ধর্ষণ মামলায় হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল সরকারি চাকরিজীবীদের বেতন বাড়ছে ১৪২% সীমান্ত সুরক্ষায় বিজিবির প্রশংসা রাষ্ট্রপতির ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৪ মৃত্যু, আক্রান্ত ১১৬৩ ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৪ মৃত্যু, আক্রান্ত ১১৬৩

কেন কান্নায় ভেঙে পড়েছিলেন মেসি, জানালেন নিজেই

সীমু দা
বুধবার, ৮ জুলাই, ২০২৬, ৯:২৫ পূর্বাহ্ন
%E0%A6%95%E0%A7%87%E0%A6%A8 %E0%A6%95%E0%A6%BE%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%A8%E0%A6%BE%E0%A6%AF%E0%A6%BC %E0%A6%AD%E0%A7%87%E0%A6%99%E0%A7%87 %E0%A6%AA%E0%A6%A1%E0%A6%BC%E0%A7%87%E0%A6%9B%E0%A6%BF%E0%A6%B2%E0%A7%87%E0%A6%A8 %E0%A6%AE%E0%A7%87%E0%A6%B8%E0%A6%BF %E0%A6%9C%E0%A6%BE%E0%A6%A8%E0%A6%BE%E0%A6%B2%E0%A7%87%E0%A6%A8 %E0%A6%A8%E0%A6%BF%E0%A6%9C%E0%A7%87%E0%A6%87

মিশরের বিপক্ষে নাটকীয় জয়ের পর আবেগে ভেঙে পড়েন লিওনেল মেসি। নিজের প্রতিক্রিয়া নিয়ে তিনি বলেন, এই কান্নার পেছনে ছিল একদিকে ‘স্বস্তি’ আর অন্যদিকে পেনাল্টি মিসের ‘হতাশা’।

মেসির ষষ্ঠ বিশ্বকাপে এই ম্যাচেই বাদ পড়ার শঙ্কায় ছিল বিশ্বচ্যাম্পিয়নরা। ইয়াসের ইব্রাহিমের গোলের পর ৬৭ মিনিটে দুর্দান্ত এক কাউন্টার অ্যাটাক থেকে ব্যবধান দ্বিগুণ করেন মুস্তাফা জিকো।

এর আগে ১৫ মিনিটে ইব্রাহিমের হেডে করা গোল শোধ করার সুযোগ পেয়েছিলেন মেসি। বক্সের ভেতর হাইসেম হাসা ফাউল করেছিলেন নিকলাস তালিয়াফিকোকে। তবে মেসির নেওয়া পেনাল্টি সহজেই ঠেকিয়ে দেন মোস্তফা শোবেইর। 

বিশ্বকাপে এ নিয়ে আটটি প্রচেষ্টার মধ্যে চারটি পেনাল্টিতেই ব্যর্থ হলেন মেসি। মিসের পর তার মুখ দেখেই বোঝা যাচ্ছিল, ম্যাচের ফলাফল নিয়ে কতটা দুশ্চিন্তায় পড়েছিলেন তিনি।

তবে ২০২২ বিশ্বকাপ জয়ীরা হার মানেননি। ক্রিশ্চিয়ান রোমেরোর হেডে করা গোলে ব্যবধান কমানোর পর মেসি ও এনজো ফার্নান্দেজের গোলে ১৩ মিনিটের রোমাঞ্চকর প্রত্যাবর্তনে জয় নিশ্চিত হয় আটলান্টার মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে।

খেলা শেষে মিক্সড জোনে মেসি বলেন, ‘আমরা আবারও অনেক কষ্ট করেছি। তবে এটাই বিশ্বকাপ, প্রতিটি ম্যাচই খুব কাছাকাছি ব্যবধানের হয়। তাই আমি অনেক খুশি।’

সতীর্থদের সঙ্গে আনন্দের মুহূর্তে চোখের পানি ফেলতে দেখা যায় মেসিকে। এই আবেগঘন প্রতিক্রিয়ার ব্যাখ্যায় তিনি বলেন, ‘সবার জন্যই এটা ছিল একধরনের স্বস্তি।’

তিনি আরও বলেন, ‘২-০ ব্যবধান থেকে ফিরে আসা সহজ নয়। কিন্তু এই দলটা কখনো হাল ছাড়ে না, তারা শেষ পর্যন্ত লড়াই করে যায়।’

মেসি বলেন, ‘আমরা ভাগ্যক্রমে কুতির [রোমেরো] গোলটা তাড়াতাড়ি পেয়ে গিয়েছিলাম। এরপর আমরা খেলা ঘুরিয়ে দিতে পেরেছি এবং নির্ধারিত ৯০ মিনিটেই জিতেছি।’

তিনি বলেন, ‘আজ এই দল যা করে দেখাল, তা অবিশ্বাস্য। আমি খুব খুশি যে মানুষ আমাদের খেলা উপভোগ করতে পারছে।’

তবে ২১ মিনিটে পেনাল্টি মিসের বিষয়টি এখনো পোড়াচ্ছিল মেসিকে। তিনি বলেন, ‘পেনাল্টি নিয়ে আমি সত্যিই হতাশ ছিলাম, সেটা মিস করা এবং বিষয়টা খারাপভাবে নেওয়া নিয়ে। আমি যদি সেই পেনাল্টিতে গোল করতাম, তাহলে খেলার পুরো চিত্রটাই বদলে যেত।’

মেসি বলেন, ‘আমাদের স্পষ্ট কিছু সুযোগ ছিল আর তাদের গোলরক্ষক অসাধারণ কিছু সেভ করেছেন। দলের ভেতরে যা ঘটেছিল, তার পর এই দলকে সাহায্য করতে পারাটা আমার জন্য বিশেষ কিছু।’

এই জয়ে কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেছে লিওনেল স্কালোনির দল। সেখানে তাদের প্রতিপক্ষ হবে সুইজারল্যান্ড।

এই বিশ্বকাপে মেসির গোলসংখ্যা এখন আট। এতে কিলিয়ান এমবাপে ও আর্লিং হালান্ডের চেয়ে এক গোলে এগিয়ে গেলেন তিনি। ছয়টি বিশ্বকাপে ৩১ ম্যাচ খেলে মেসির মোট গোল এখন ২১টি, যা এমবাপের চেয়ে দুটি বেশি। এমবাপে ১৯ ম্যাচে করেছেন ১৯ গোল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By