মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০১ পূর্বাহ্ন
সর্বশেষ
রায়েরবাজারে অবৈধ অটোরিকশা গ্যারেজে অভিযান, মালিক গ্রেপ্তার ভবিষ্যৎমুখী আইনেই এগোবে বাংলাদেশ | Amar Bangla BANGLADESH জ্বালানি সংকট সমাধানে সরকারি উদ্যোগে আশাবাদী ব্যবসায়ীরা সন্ত্রাস দমনে ক্রসফায়ার নয়: আইনমন্ত্রী হামের প্রাদুর্ভাবে ৮ শিশুর মৃত্যু নভেম্বরে ইউপি ভোট, শুরু স্থানীয় নির্বাচন শিক্ষা-প্রযুক্তিতে যুক্তরাজ্যের সহযোগিতা চান রাষ্ট্রপতি এক সপ্তাহে নিরাপদ খাদ্য আইনে ২৮ লাখ টাকা জরিমানা ও ২০ মামলা ওবায়দুল কাদেরসহ ৭ জনের রায় মঙ্গলবার কাল থেকে কারখানায় চাহিদামতো গ্যাস-বিদ্যুৎ: প্রধানমন্ত্রী আসিফ মাহমুদের বিরুদ্ধে দেশে-বিদেশে সম্পদ গড়ার অভিযোগ: দুদক সিলেট সফরে আসছেন রাষ্ট্রপতি | Amar Bangla BANGLADESH মেট্রোরেলের গাবতলী – দাশেরকান্দি রুট একনেকে উঠছে বুধবার জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান সৎ সাহস থাকলে দেশে ফিরে আসুন : সমাজকল্যাণমন্ত্রী বাক-স্বাধীনতা ও ব্যক্তিগত সুরক্ষায় সরকার সচেতন: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ সবার জন্য সাশ্রয়ী ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হবে: ডা. জুবাইদা রহমান ভারতের সঙ্গে সম্পর্ক অতীতের ১৫ বছর থেকে নতুন দিকে নিতে চাই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির প্রধানমন্ত্রীর সঙ্গে শেভরন প্রতিনিধিদলের বৈঠক রাস্তার দাবিতে মহাসড়কে অবস্থান, গ্রামবাসীদের বিক্ষোভ-মানববন্ধন

কুমিল্লা নগরীতে স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় বিদেশি পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪

সীমু দা
সোমবার, ২৯ জুন, ২০২৬, ৫:৩০ অপরাহ্ন
%E0%A6%95%E0%A7%81%E0%A6%AE%E0%A6%BF%E0%A6%B2%E0%A7%8D%E0%A6%B2%E0%A6%BE %E0%A6%A8%E0%A6%97%E0%A6%B0%E0%A7%80%E0%A6%A4%E0%A7%87 %E0%A6%B8%E0%A7%8D%E0%A6%95%E0%A7%81%E0%A6%B2%E0%A6%9B%E0%A6%BE%E0%A6%A4%E0%A7%8D%E0%A6%B0 %E0%A6%97%E0%A7%81%E0%A6%B2%E0%A6%BF%E0%A6%AC%E0%A6%BF%E0%A6%A6%E0%A7%8D%E0%A6%A7%E0%A7%87%E0%A6%B0 %E0%A6%98%E0%A6%9F%E0%A6%A8%E0%A6%BE%E0%A6%AF%E0%A6%BC %E0%A6%AC%E0%A6%BF%E0%A6%A6%E0%A7%87%E0%A6%B6%E0%A6%BF %E0%A6%AA%E0%A6%BF%E0%A6%B8%E0%A7%8D%E0%A6%A4%E0%A6%B2 %E0%A6%93 %E0%A6%97%E0%A7%81%E0%A6%B2%E0%A6%BF%E0%A6%B8%E0%A6%B9 %E0%A6%97%E0%A7%8D%E0%A6%B0%E0%A7%87%E0%A6%AB%E0%A6%A4%E0%A6%BE%E0%A6%B0

কুমিল্লা নগরীর কাটাবিল এলাকায় স্কুলছাত্র ইথান আহমেদ গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় বিদেশি পিস্তল ও গুলিসহ চারজনকে গ্রেফতার করেছে কোতোয়ালি মডেল থানা পুলিশ। ঘটনার পর বিশেষ অভিযান পরিচালনা করে প্রথমে মূল অভিযুক্তকে বিদেশি পিস্তল ও ছয় রাউন্ড গুলিসহ আটক করা হয়। পরে ধারাবাহিক অভিযান চালিয়ে আরও তিনজনকে গ্রেফতার করা হয়েছে।

তবে এ ঘটনায় জড়িত অন্য আসামিদের গ্রেফতার এবং অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের অভিযান এখনও অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ। সোমবার (২৯ জুন) বিকেলে কুমিল্লা কোতোয়ালি মডেল থানা প্রাঙ্গণে আয়োজিত এক সংবাদ সম্মেলনে কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল আনোয়ার এসব তথ্য জানান।

ওসি জানান, ঘটনার পরপরই অপরাধীদের গ্রেফতারে বিশেষ অভিযান শুরু করে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ও কোতোয়ালি মডেল থানা পুলিশ। অভিযানের অংশ হিসেবে ঘটনার মাত্র ১২ ঘণ্টার মধ্যেই কোতোয়ালি থানা এলাকা থেকে ঘটনার সঙ্গে সরাসরি জড়িত কাটাবিল এলাকার জামাল হোসেনের ছেলে জামসেদ হোসেন শ্রাবণ (২২) কে একটি বিদেশি পিস্তল ও ছয় রাউন্ড গুলিসহ গ্রেফতার করা হয়।

পরবর্তীতে ধারাবাহিক অভিযান চালিয়ে একই ঘটনার সঙ্গে জড়িত আরও তিনজনকে আটক করা হয়। তারা হলেন মৃত শাহজাহান মিয়ার ছেলে আসিফ (২৬), মৃত মোঃ সুলতানের ছেলে আশিক (৩৫) ও মোঃ ইকবালের ছেলে ইমন (১৯)। গ্রেফতার হওয়া চারজনের বাড়িই কুমিল্লা কোতোয়ালি থানা এলাকায়। ওসি তৌহিদুল আনোয়ার বলেন, সমাজে নিরাপত্তা বিঘ্নকারী এবং মাদক ও অস্ত্রের সঙ্গে জড়িত কোনো অপরাধীকে কুমিল্লার মাটিতে ছাড় দেওয়া হবে না।

স্কুলছাত্র ইথানের ওপর যারা গুলি চালিয়েছে, তাদের দ্রুততম সময়ে আইনের আওতায় আনা হয়েছে। অস্ত্র ও মাদক নির্মূলে জেলা পুলিশের কঠোর অবস্থান এবং চিরুনি অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। পুলিশ জানিয়েছে, এ ঘটনায় জড়িত অন্য আসামিদের গ্রেফতার এবং অবৈধ অস্ত্র উদ্ধারে জেলার বিভিন্ন স্থানে অভিযান চলমান রয়েছে।



কুশল/সাএ

!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,

fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By