মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৫ অপরাহ্ন
সর্বশেষ
বুধবার খুলছে ধউর-আশুলিয়া সার্ভিস লেনের সেতু আছিয়া হত্যা-ধর্ষণ মামলায় হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল সরকারি চাকরিজীবীদের বেতন বাড়ছে ১৪২% সীমান্ত সুরক্ষায় বিজিবির প্রশংসা রাষ্ট্রপতির ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৪ মৃত্যু, আক্রান্ত ১১৬৩ ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৪ মৃত্যু, আক্রান্ত ১১৬৩ আছিয়া হত্যা-ধর্ষণ মামলায় হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল আছিয়া হত্যা-ধর্ষণ মামলায় হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল সাগরে লঘুচাপ, পাঁচদিন দেশজুড়ে বৃষ্টি পথচারীকে চাপা দিয়ে হত্যা, বাস আটক ডিএমপিতে ৫ অতিরিক্ত ডেপুটি কমিশনারের পদায়ন ‘সরকার কাউকে গুম করেনি, করতেও দেবে না’ বাংলাদেশ-মালয়েশিয়ার বন্ধুত্ব পারস্পরিক বিশ্বাসে প্রতিষ্ঠিত ২৪ ঘণ্টায় ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৫২২ ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৫৪ অপরাধ দমনে ব্যর্থ হলে কঠোর ব্যবস্থা শহীদদের আকাঙ্ক্ষা বাস্তবায়নে সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী ব্রাহ্মণবাড়িয়াবাসীর কাছে হাসনাতের দুঃখ প্রকাশ ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ২ মৃত্যু, হাসপাতালে ৯৯৬ ঢাকায় বাড়বে গরম, বৃষ্টিরও সম্ভাবনা

কুমিল্লায় পুলিশ কর্মকর্তাকে ছুরিকাঘাতের ঘটনায় ছিনতাইকারী গ্রেফতার

সীমু দা
শুক্রবার, ৩ জুলাই, ২০২৬, ১০:৩১ অপরাহ্ন
%E0%A6%95%E0%A7%81%E0%A6%AE%E0%A6%BF%E0%A6%B2%E0%A7%8D%E0%A6%B2%E0%A6%BE%E0%A6%AF%E0%A6%BC %E0%A6%AA%E0%A7%81%E0%A6%B2%E0%A6%BF%E0%A6%B6 %E0%A6%95%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%AE%E0%A6%95%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%A4%E0%A6%BE%E0%A6%95%E0%A7%87 %E0%A6%9B%E0%A7%81%E0%A6%B0%E0%A6%BF%E0%A6%95%E0%A6%BE%E0%A6%98%E0%A6%BE%E0%A6%A4%E0%A7%87%E0%A6%B0 %E0%A6%98%E0%A6%9F%E0%A6%A8%E0%A6%BE%E0%A6%AF%E0%A6%BC %E0%A6%9B%E0%A6%BF%E0%A6%A8%E0%A6%A4%E0%A6%BE%E0%A6%87%E0%A6%95%E0%A6%BE%E0%A6%B0%E0%A7%80 %E0%A6%97%E0%A7%8D%E0%A6%B0%E0%A7%87%E0%A6%AB%E0%A6%A4%E0%A6%BE%E0%A6%B0

কুমিল্লায় পুলিশ কর্মকর্তাকে ছুরিকাঘাতের ঘটনাঢ ছিনতাইকারী গ্রেফতার হাবিবুর রহমান খান কুমিল্লা প্রতিনিধি কুমিল্লায় একটি হত্যা মামলার তদন্তে তথ্য সংগ্রহ করতে গিয়ে ছুরিকাঘাতে গুরুতর আহত হয়েছেন পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) এক উপ-পরিদর্শক (এসআই)।

এ ঘটনায় অভিযুক্ত এরশাদুল ইসলাম ওরফে কমলকে (৩৭) গ্রেফতার করেছে পিবিআই। পিবিআই সূত্র জানায়, বৃহস্পতিবার (২ জুলাই) রাতে তদন্তের অংশ হিসেবে এসআই মো. আমিরুল ইসলাম, এসআই আল মাহিন এবং কনস্টেবল আবুল খায়ের কুমিল্লা নগরীর দক্ষিণ চর্থা পশ্চিমপাড়া এলাকায় তথ্য সংগ্রহে যান। ওই এলাকায় গিয়ে একটি রিকশা গ্যারেজের অবস্থান জানতে চাইলে এরশাদুল ইসলাম ওরফে কমল নামের এক ব্যক্তি উত্তেজিত হয়ে পুলিশ সদস্যদের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন। একপর্যায়ে তিনি ধারালো ছুরি দিয়ে এসআই আমিরুল ইসলামের ওপর হামলা চালান। আত্মরক্ষার চেষ্টা করলে এসআই আমিরুলের ডান হাতে গুরুতর জখম হয়।

এ সময় সঙ্গে থাকা পুলিশ সদস্য ও স্থানীয় লোকজন এগিয়ে এলে হামলাকারী ঘটনাস্থল থেকে পালিয়ে যান। পরে আহত এসআইকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে তার হাতে পাঁচটি সেলাই দেয়া হয়।

গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার (৩ জুলাই) বিকেলে অভিযান চালিয়ে অভিযুক্ত এরশাদুল ইসলাম ওরফে কমলকে গ্রেফতার করা হয়। পিবিআই জানিয়েছে, তার বিরুদ্ধে কুমিল্লার বিভিন্ন থানায় অন্তত ১০টি মামলার তথ্য পাওয়া গেছে। এ ঘটনায় কুমিল্লা কোতোয়ালী মডেল থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

পিবিআই আরও জানায়, যে হত্যা মামলার তদন্তে গিয়ে এ হামলার ঘটনা ঘটে, সেটি ছিল একটি ক্লুলেস হত্যা মামলা। মামলাটির তদন্তভার গ্রহণ করে পিবিআই ইতোমধ্যে হত্যার রহস্য উদ্ঘাটন করেছে এবং দুই আসামিকে গ্রেফতার করেছে। গ্রেফতার দুই আসামিই আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।



সাজু/নিএ

!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,

fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By