মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৫ অপরাহ্ন
সর্বশেষ
বুধবার খুলছে ধউর-আশুলিয়া সার্ভিস লেনের সেতু আছিয়া হত্যা-ধর্ষণ মামলায় হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল সরকারি চাকরিজীবীদের বেতন বাড়ছে ১৪২% সীমান্ত সুরক্ষায় বিজিবির প্রশংসা রাষ্ট্রপতির ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৪ মৃত্যু, আক্রান্ত ১১৬৩ ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৪ মৃত্যু, আক্রান্ত ১১৬৩ আছিয়া হত্যা-ধর্ষণ মামলায় হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল আছিয়া হত্যা-ধর্ষণ মামলায় হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল সাগরে লঘুচাপ, পাঁচদিন দেশজুড়ে বৃষ্টি পথচারীকে চাপা দিয়ে হত্যা, বাস আটক ডিএমপিতে ৫ অতিরিক্ত ডেপুটি কমিশনারের পদায়ন ‘সরকার কাউকে গুম করেনি, করতেও দেবে না’ বাংলাদেশ-মালয়েশিয়ার বন্ধুত্ব পারস্পরিক বিশ্বাসে প্রতিষ্ঠিত ২৪ ঘণ্টায় ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৫২২ ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৫৪ অপরাধ দমনে ব্যর্থ হলে কঠোর ব্যবস্থা শহীদদের আকাঙ্ক্ষা বাস্তবায়নে সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী ব্রাহ্মণবাড়িয়াবাসীর কাছে হাসনাতের দুঃখ প্রকাশ ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ২ মৃত্যু, হাসপাতালে ৯৯৬ ঢাকায় বাড়বে গরম, বৃষ্টিরও সম্ভাবনা

কলা গাছে ‘শেষ জামানার আলামত’

সীমু দা
বুধবার, ১ জুলাই, ২০২৬, ৬:৫৮ অপরাহ্ন
%E0%A6%95%E0%A6%B2%E0%A6%BE %E0%A6%97%E0%A6%BE%E0%A6%9B%E0%A7%87 %E2%80%98%E0%A6%B6%E0%A7%87%E0%A6%B7 %E0%A6%9C%E0%A6%BE%E0%A6%AE%E0%A6%BE%E0%A6%A8%E0%A6%BE%E0%A6%B0 %E0%A6%86%E0%A6%B2%E0%A6%BE%E0%A6%AE%E0%A6%A4

ঝালকাঠির শহরতলীর গাবখান এলাকায় একটি কলাগাছে এক ছড়ায় একের পর এক ১২টি মোচা ধরায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বিরল এ ঘটনা দেখতে প্রতিদিনই ভিড় করছেন উৎসুক মানুষ। স্থানীয়দের অনেকেই এটিকে বিস্ময়কর ঘটনা হিসেবে দেখছেন, আবার কেউ কেউ বলছেন এটি ‘শেষ জামানার ইঙ্গিত’।

জানা গেছে, গাবখান এলাকার নদীর পাশ ঘেঁষে মো. রিপন নামে এক ব্যক্তি প্রায় এক বছর আগে রাস্তার পাশে কয়েকটি কলাগাছের চারা রোপণ করেন। সম্প্রতি গাছগুলোর মধ্যে একটি গাছে কলার ছড়া বের হয়। তবে সাধারণত একটি ছড়ায় একটি মাত্র মোচা হওয়ার কথা থাকলেও ওই গাছটিতে ধাপে ধাপে মোট ১২টি মোচা বের হয়েছে।

সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো, প্রতিটি মোচাতেই কলা ধরেছে। প্রায় ৬ ফুট উচ্চতার এই গাছটি দেখতে দূর-দূরান্ত থেকে মানুষ ছুটে আসছেন। অনেকে মোবাইল ফোনে ছবি ও ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দিচ্ছেন। ফলে ঘটনাটি নিয়ে এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।

স্থানীয় বাসিন্দারা জানান, তাদের এলাকায় এমন ঘটনা আগে কখনও দেখা যায়নি। গ্রামের বাজার, চায়ের দোকানসহ বিভিন্ন স্থানে এখন আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে ‘১২ মোচার কলাগাছ’। অনেকেই এটিকে প্রকৃতির এক বিরল ঘটনা হিসেবে উল্লেখ করছেন।

স্থানীয় বাসিন্দা আব্দুল কাদের বলেন, জীবনে অনেক কলাগাছ দেখেছি, কিন্তু একটি ছড়ায় ১২টি মোচা কোনোদিন দেখিনি। এটা সত্যিই বিস্ময়কর।

আরেক স্থানীয় বাসিন্দা মতিন বলেন, এমন অদ্ভুত ঘটনা আগে শুনিনি বা দেখিনি। অনেকে এটাকে শেষ জামানার আলামত বলছেন। তবে কৃষি সংশ্লিষ্টদের মতে, এটি প্রকৃতির একটি বিরল জিনগত বা পরিবেশগত পরিবর্তনের ফল হতে পারে। তারপরও ব্যতিক্রমী এ কলাগাছটি এখন ঝালকাঠির মানুষের কৌতূহলের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।



রোহান/সা.এ.

!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,

fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By