মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৪ পূর্বাহ্ন
সর্বশেষ
আছিয়া হত্যা-ধর্ষণ মামলায় হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল সরকারি চাকরিজীবীদের বেতন বাড়ছে ১৪২% সীমান্ত সুরক্ষায় বিজিবির প্রশংসা রাষ্ট্রপতির ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৪ মৃত্যু, আক্রান্ত ১১৬৩ ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৪ মৃত্যু, আক্রান্ত ১১৬৩ আছিয়া হত্যা-ধর্ষণ মামলায় হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল আছিয়া হত্যা-ধর্ষণ মামলায় হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল সাগরে লঘুচাপ, পাঁচদিন দেশজুড়ে বৃষ্টি পথচারীকে চাপা দিয়ে হত্যা, বাস আটক ডিএমপিতে ৫ অতিরিক্ত ডেপুটি কমিশনারের পদায়ন ‘সরকার কাউকে গুম করেনি, করতেও দেবে না’ বাংলাদেশ-মালয়েশিয়ার বন্ধুত্ব পারস্পরিক বিশ্বাসে প্রতিষ্ঠিত ২৪ ঘণ্টায় ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৫২২ ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৫৪ অপরাধ দমনে ব্যর্থ হলে কঠোর ব্যবস্থা শহীদদের আকাঙ্ক্ষা বাস্তবায়নে সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী ব্রাহ্মণবাড়িয়াবাসীর কাছে হাসনাতের দুঃখ প্রকাশ ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ২ মৃত্যু, হাসপাতালে ৯৯৬ ঢাকায় বাড়বে গরম, বৃষ্টিরও সম্ভাবনা আজ জাতীয় কবির ৫০তম মৃত্যুবার্ষিকী

কম বয়সী নায়িকার সঙ্গে গোবিন্দের প্রেম, ‘সুগার ড্যাডি’ বললেন স্ত্রী

সীমু দা
মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬, ৩:৫০ অপরাহ্ন
%E0%A6%95%E0%A6%AE %E0%A6%AC%E0%A6%AF%E0%A6%BC%E0%A6%B8%E0%A7%80 %E0%A6%A8%E0%A6%BE%E0%A6%AF%E0%A6%BC%E0%A6%BF%E0%A6%95%E0%A6%BE%E0%A6%B0 %E0%A6%B8%E0%A6%99%E0%A7%8D%E0%A6%97%E0%A7%87 %E0%A6%97%E0%A7%8B%E0%A6%AC%E0%A6%BF%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%A6%E0%A7%87%E0%A6%B0 %E0%A6%AA%E0%A7%8D%E0%A6%B0%E0%A7%87%E0%A6%AE %E2%80%98%E0%A6%B8%E0%A7%81%E0%A6%97%E0%A6%BE%E0%A6%B0 %E0%A6%A1%E0%A7%8D%E0%A6%AF%E0%A6%BE%E0%A6%A1%E0%A6%BF %E0%A6%AC%E0%A6%B2%E0%A6%B2%E0%A7%87%E0%A6%A8 %E0%A6%B8%E0%A7%8D%E0%A6%A4%E0%A7%8D%E0%A6%B0%E0%A7%80

একসময় বলিউডের জনপ্রিয় অভিনেতা গোবিন্দ এখন অভিনয়জগত থেকে অনেকটাই দূরে। তবে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন সময় তাকে নিয়ে আলোচনা-সমালোচনা দেখা যায়। সম্প্রতি ফের আলোচনায় এসেছেন ব্যক্তিগত জীবন নিয়ে গুঞ্জনের কারণে। অভিনেত্রী কোমল রানি স্বর্ণকারের সঙ্গে তার নাম জড়িয়েছে বলে বলিপাড়ায় গুঞ্জন ছড়িয়েছে। এর মধ্যেই স্ত্রী সুনীতা আহুজা স্বামীকে ‘সুগার ড্যাডি’ বলে কটাক্ষ করেছেন বলেও আলোচনা চলছে। এমন পরিস্থিতিতে গোবিন্দর পক্ষ নিয়ে মুখ খুলেছেন একসময়ের বলিউড অভিনেত্রী সোমি আলী।


কম বয়সী সহশিল্পীর সঙ্গে অভিনয় প্রসঙ্গে সোমি আলী বলেন, কম বয়সী কোনো নায়িকার সঙ্গে জুটি বাঁধায় গোবিন্দর দোষ দেখছেন না তিনি। ‘চিচি’ নামে পরিচিত গোবিন্দ ও তার স্ত্রী সুনীতার প্রতি শ্রদ্ধা রয়েছে বলেও জানান তিনি। তার মতে, কোনো অভিনেতা কম বয়সী অভিনেত্রীর সঙ্গে কাজ করছেন কি না, সেটিকে শুধু বয়সের মাপকাঠিতে বিচার করা উচিত নয়। কারণ প্রতিভার কোনো বয়সসীমা নেই।


এর আগে বিমানবন্দরে অভিনেত্রী কোমল রানির সঙ্গে ক্যামেরাবন্দি হন গোবিন্দ। এরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে দুজনের সম্পর্ক নিয়ে নানা গুঞ্জন ছড়িয়ে পড়ে। বিষয়টি নিয়ে আলোচনার মধ্যেই গোবিন্দকে ইঙ্গিত করে সুনীতা আহুজা পরোক্ষভাবে মন্তব্য করেন। তিনি বলেন, গোবিন্দর মতো একজন ধনী ‘সুগার ড্যাডি’ আছেন, তাই ভালো পোশাক পরা উচিত।


সুনীতার এমন মন্তব্যের পর বলিপাড়ায় নতুন করে আলোচনা শুরু হয়। সামাজিক যোগাযোগমাধ্যমেও বিষয়টি নিয়ে নানা মতামত দিতে থাকেন নেটিজেনরা। এর মধ্যেই গোবিন্দর পাশে দাঁড়ান সোমি আলী। সামাজিক যোগাযোগমাধ্যমে গোবিন্দর সঙ্গে তোলা পুরোনো কয়েকটি ছবিও শেয়ার করেন তিনি।


পোস্টে সোমি আলী লেখেন, তিনি ইচ্ছা করেই বিষয়টি নিয়ে প্রকাশ্যে কথা বলেছেন। কারণ অন্য কেউ হয়তো এ বিষয়ে মুখ খুলবেন না। ব্যক্তিগত ও পেশাগত—দুইভাবেই গোবিন্দকে চেনেন বলে দাবি করেন তিনি। তার ভাষ্য, গোবিন্দ হিন্দি চলচ্চিত্রজগতের অন্যতম প্রতিভাবান অভিনেতা এবং ইন্ডাস্ট্রিতে কাজ করার সময় পরিচিত ব্যক্তিদের মধ্যে তিনি ছিলেন অন্যতম বিনয়ী।


আমার বাঙলা/ রাব্বি


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By