বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৮:৩৯ অপরাহ্ন
সর্বশেষ
বিশ্বকাপ উদযাপনে সবার নজর কাড়ল ইয়ামালের ছোট ভাই মানসিক প্রতিবন্ধী কিশোরকে মারধর ও পরিবারকে লাঞ্ছিত করার অভিযোগ বুড়িচং সীমান্তে এমপির মাদকবিরোধী অভিযান: আটক ৩ আগামী ৩ দিন ভারী বৃষ্টির আভাস, ৬ জেলায় বন্যার শঙ্কা দায়বদ্ধতা থেকে কার্যকর প্রভাবের বার্তা দিয়ে ‘সাসটেইনাবিলিটি সামিট ২০২৬’ অনুষ্ঠিত এসএসসি ফল প্রকাশের সম্ভাব্য তারিখ জানাল শিক্ষা বোর্ড ইয়ামালের চোট শঙ্কা নিয়ে যা জানাল স্পেন রাজধানীর কুড়িলে ‘অনার এক্স-২০০’ মোবাইল বিষ্ফোরন, আতংকে ব্যবহারকারী ভিন্ন ব্যানার, শাস্তির মুখে পড়তে পারে আর্জেন্টিনা আবারও আবহাওয়া অফিসের সতর্কবার্তা জারি ফের ঢাবি ক্যাম্পাসে প্রধানমন্ত্রী দেশের বাজারে আরও কমল স্বর্ণের দাম ইংল্যান্ড ম্যাচের আগে অনুশীলনে নেই মেসি, কিন্তু কেন? হরমুজ নিয়ে সংঘাত আরও তীব্র, পাল্টাপাল্টি হামলায় যুক্তরাষ্ট্র-ইরান ৪ বছর পর মুখ খুললেন পরীমনি জীবিকার টানে মালয়েশিয়া গিয়ে প্রাণ গেল সালথার শোয়াইবের তরুণদের সম্ভাবনাই হবে জাতীয় অগ্রগতির চালিকাশক্তি: প্রধানমন্ত্রী ইরানের হামলার নিন্দা জানিয়ে জর্ডান-কুয়েত-বাহরাইনের পাশে দাঁড়াল ফিলিস্তিন বড় পতনের পর আবারও বেড়ে গেল সোনার দাম আবারও দেশের বাজারে স্বর্ণের দামে বড় পতন

এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের জন্য জরুরি নির্দেশনা

সীমু দা
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২৬, ৯:৪৯ পূর্বাহ্ন
%E0%A6%8F%E0%A6%B8%E0%A6%8F%E0%A6%B8%E0%A6%B8%E0%A6%BF %E0%A6%A8%E0%A6%BF%E0%A6%AF%E0%A6%BC%E0%A7%87 %E0%A6%A8%E0%A6%A4%E0%A7%81%E0%A6%A8 %E0%A6%AC%E0%A6%BF%E0%A6%9C%E0%A7%8D%E0%A6%9E%E0%A6%AA%E0%A7%8D%E0%A6%A4%E0%A6%BF %E0%A6%86%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%B0%E0%A6%93 %E0%A6%AA%E0%A6%B0%E0%A6%BF%E0%A6%AC%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%A4%E0%A6%A8 %E0%A6%B9%E0%A6%B2 %E0%A6%AB%E0%A6%B0%E0%A6%AE %E0%A6%AA%E0%A7%82%E0%A6%B0%E0%A6%A3%E0%A7%87%E0%A6%B0 %E0%A6%A4%E0%A6%BE%E0%A6%B0%E0%A6%BF%E0%A6%96

দেশের এমপিওভুক্ত বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের এপ্রিল মাসের বেতন-ভাতা ইএফটির মাধ্যমে পাঠানোর লক্ষ্যে আগামী ২৪ এপ্রিলের মধ্যে অনলাইনে বিল জমা দেওয়ার নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)।

অধিদপ্তরের মহাপরিচালক (অতিরিক্ত দায়িত্ব) প্রফেসর ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল স্বাক্ষরিত এক নির্দেশনায় দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদের এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।

নির্দেশনায় জানানো হয়, শিক্ষক-কর্মচারীদের এমপিওভুক্ত অর্থ সরাসরি তাদের ব্যাংক হিসাবেই পাঠানো হবে। এ প্রক্রিয়াকে সহজ করতে আগস্ট ২০২৫ থেকে অনলাইনে বিল জমা দেওয়ার ব্যবস্থা চালু করা হয়েছে।

প্রতিষ্ঠান প্রধানদের নিজ নিজ ইএমআইএস আইডি ও পাসওয়ার্ড ব্যবহার করে ‘এমপিও-ইএফটি’ মডিউলের মাধ্যমে নির্ধারিত সময়ের মধ্যে বিল জমা দিতে বলা হয়েছে।

এছাড়া, সংশ্লিষ্ট শিক্ষক-কর্মচারীদের বিধি অনুযায়ী প্রাপ্য অর্থ সঠিকভাবে নির্ধারণ করে বিল প্রস্তুত করতে হবে। কোনো শিক্ষক বা কর্মচারী মৃত্যুবরণ, পদত্যাগ, সাময়িক বরখাস্ত কিংবা অনুমোদনহীন অনুপস্থিতির কারণে বেতন সমন্বয়ের প্রয়োজন হলে, তা বিল জমা দেওয়ার সময় উল্লেখ করতে হবে বলেও নির্দেশনায় বলা হয়েছে।

এ ছাড়া, যারা অবসর বা অন্য কারণে নিয়মিত বেতন প্রাপ্য নন কিন্তু বকেয়া অনুমোদিত হয়েছে, তাদের ক্ষেত্রে ‘আংশিক পেমেন্ট’ অপশন ব্যবহার করতে হবে।

মাউশি জানিয়েছে, ইএফটি-তে অর্থ পাঠানোর ক্ষেত্রে প্রতিষ্ঠান প্রধানের দেওয়া তথ্যই চূড়ান্ত হিসেবে বিবেচিত হবে। ভুল তথ্যের কারণে কোনো জটিলতা তৈরি হলে বা অতিরিক্ত অর্থ প্রেরিত হলে, তার দায়ভার সংশ্লিষ্ট প্রতিষ্ঠান প্রধানকে বহন করতে হবে।
 
মাউশি জানিয়েছে, শুধুমাত্র ‘আইবাস++’ পদ্ধতিতে যাচাইকৃত ও সঠিক তথ্য সম্বলিত জনবলের তথ্যই বিল সাবমিট অপশনে যুক্ত হয়েছে।

যাদের তথ্য এখনও ভুল আছে, তাদের তথ্য যাচাই সাপেক্ষে পরবর্তীতে এই প্রক্রিয়ায় যুক্ত করা হবে।



কুশল/সাএ

!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,

fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By