বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৫ অপরাহ্ন
সর্বশেষ
প্রকল্পে মেয়াদ ও ব্যয় বৃদ্ধির প্রবণতা ঠেকাতে কঠোর পদক্ষেপ প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন  মিয়ানমার বিষয়ক জাপানের বিশেষ দূত  ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির তৃতীয় বৈঠক অনুষ্ঠিত রাষ্ট্রীয় ৬ ব্যাংকের খেলাপি ঋণ দেড় লাখ কোটি টাকা রাষ্ট্রীয় ৬ ব্যাংকের খেলাপি ঋণ দেড় লাখ কোটি টাকা সনাতন ধর্মাবলম্বীদের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ ন্যায়বিচারেই শান্তির সংস্কৃতি: আইরিন খান বিশ্ব ইজতেমার প্রথম পর্ব ৮ জানুয়ারি দুষ্টের দমনে কঠোর, শিষ্টের পালনে মানবিক হতে হবে: রাষ্ট্রপতি উল্টোপথে গাড়ি চালানোয় মন্ত্রীর গাড়ির বিরুদ্ধে মামলা ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে ১ বিলিয়ন মার্কিন ডলার দিচ্ছে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক হামে আরও ৩ মৃত্যু, নতুন রোগী ১,৪৪৪ বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি হরমুজে বাংলাদেশের জাহাজে বাধা নেই: ইরান পুলিশের ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বদলি ভোটার স্থানান্তরের আবেদন ৭ সেপ্টেম্বর পর্যন্ত ডেপুটি স্পীকারের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে

এবার এপস্টেইন ফাইলে বলিউড পরিচালকের নাম

সীমু দা
বুধবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৬, ১০:৪৯ অপরাহ্ন
%E0%A6%8F%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%B0 %E0%A6%8F%E0%A6%AA%E0%A6%B8%E0%A7%8D%E0%A6%9F%E0%A7%87%E0%A6%87%E0%A6%A8 %E0%A6%AB%E0%A6%BE%E0%A6%87%E0%A6%B2%E0%A7%87 %E0%A6%AC%E0%A6%B2%E0%A6%BF%E0%A6%89%E0%A6%A1 %E0%A6%AA%E0%A6%B0%E0%A6%BF%E0%A6%9A%E0%A6%BE%E0%A6%B2%E0%A6%95%E0%A7%87%E0%A6%B0 %E0%A6%A8%E0%A6%BE%E0%A6%AE

বরাবরই আলোচনায় থাকা বলিউড পরিচালক অনুরাগ কাশ্যপের নাম এবার জড়িয়েছে কুখ্যাত যৌন অপরাধী জেফ্রি এপস্টিন সংক্রান্ত নথিতে। সম্প্রতি আমেরিকার বিচার বিভাগ প্রায় ৩০ লাখ নথির একটি বিশাল ফাইল প্রকাশ করেছে, যেখানে বিশ্বের প্রভাবশালী ব্যক্তিদের তালিকায় উঠে এসেছে এই ভারতীয় পরিচালকের নাম। 

গত ৩০ জানুয়ারি প্রকাশিত ওই নতুন ফাইলগুলোতে উঠে এসেছে ইলন মাস্ক ও বিল গেটসের মতো হেভিওয়েট ব্যক্তিদের নাম। সেই তালিকায় নিউ ইয়র্কের মেয়র জোহরান মামদানির মা প্রখ্যাত চিত্রপরিচালক মীরা নায়ারের নামও পাওয়া গেছে। তবে সবচেয়ে বেশি চমক সৃষ্টি করেছে অনুরাগ কাশ্যপের উপস্থিতি। প্রকাশিত ইমেলে তাকে ‘বলিউড গাই’ হিসেবে সম্বোধন করা হয়েছে। 

নথিতে থাকা ইমেলগুলো বিশ্লেষণ করে দেখা গেছে, এপস্টিনের কিউবা সফরসহ বিভিন্ন স্থানে ভ্রমণের পরিকল্পনার আলাপচারিতায় অনুরাগের নাম উল্লেখ রয়েছে। মূলত বৌদ্ধধর্ম, প্রযুক্তি এবং চিকিৎসা বিষয়ক একটি কর্মশালায় প্রত্যাশিত অংশগ্রহণকারীদের তালিকায় তার নাম রাখা হয়েছিল।

তবে নথিতে নাম থাকা মানেই যে অনুরাগ কাশ্যপ কোনো অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ছিলেন কিংবা সেই অনুষ্ঠানে সশরীরে উপস্থিত হয়েছিলেন, তার কোনো অকাট্য প্রমাণ এখনো মেলেনি। এমনকি এপস্টিনের সঙ্গে অনুরাগের সরাসরি কোনো সাক্ষাতের তথ্যও এখন পর্যন্ত ধোঁয়াশাচ্ছন্ন। 

আন্তর্জাতিক এই নথিতে বলিউডের প্রভাবশালী নির্মাতার নাম আসায় সামাজিক যোগাযোগমাধ্যমে বইছে মিশ্র প্রতিক্রিয়া। অনুরাগের একনিষ্ঠ ভক্তরা একে ষড়যন্ত্র হিসেবে দেখলেও, সমালোচকরা বিষয়টিকে সহজভাবে নিচ্ছেন না। এখন পর্যন্ত এই বিতর্ক নিয়ে অনুরাগ কাশ্যপ নিজে সরাসরি কোনো মন্তব্য করেননি।



মাসুম/সাএ

!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,

fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By