বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪১ পূর্বাহ্ন
সর্বশেষ
কর্মমুখী শিক্ষায় জোর দিতে হবে: রাষ্ট্রপতি ৭০ শহীদ ও আহত পরিবারের মাঝে ফ্ল্যাট বরাদ্দ দুই লাখ টাকা ঘুষসহ সাব-রেজিস্ট্রারসহ আটক ৩ সীমিত সম্পদের ভারসাম্য রক্ষায় জ্বালানি খাতে ভর্তুকি সমন্বয়: তথ্য উপদেষ্টা বেশি ভাড়া নিলে রুট পারমিট বাতিল: সড়কমন্ত্রী নিউইয়র্কে বিশ্বনেতাদের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশের স্বার্থকে সর্বোচ্চ প্রাধান্য দিয়ে ভবিষ্যৎ পরিকল্পনা বিশ্বমঞ্চে তুলে ধরবেন প্রধানমন্ত্রী: মাহ্দী আমিন  আইনশৃঙ্খলার উন্নয়নে পুলিশ-জনতার সমন্বয় বাড়াতে হবে: তথ্য প্রতিমন্ত্রী পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল | Amar Bangla BANGLADESH দক্ষিণ সুদানে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বাংলাদেশ নৌবাহিনী সদস্যের মৃত্যু ক্ষুদ্র পরসিরে ৩৮ সদস্যের একটি প্রতিনিধি দল নিয়ে  প্রথম জাতিসংঘে গেলেন প্রধানমন্ত্রী তারেক রহমান  বিশ্বের তুলনায় দেশে জ্বালানি তেলের দাম কম : রিজভী ক্ষুদ্র পরসিরে ৩৮ সদস্যের একটি প্রতিনিধি দল নিয়ে  প্রথম জাতিসংঘে গেলেন প্রধানমন্ত্রী তারেক রহমান  পর্যটন বিকাশে সরকারি-বেসরকারি সমন্বয় জরুরি: মীর হেলাল উদ্দিন এমপি গাজী নজরুল ও তাঁর স্ত্রী রিমান্ডে তাপমাত্রা পৌঁছেছে ৩৭.৫ ডিগ্রিতে ইতালির সঙ্গে মৎস্য ও প্রাণিসম্পদ খাতে সহযোগিতা বাড়াতে চায় বাংলাদেশ ইস্তাম্বুল হয়ে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘে প্রধানমন্ত্রীর প্রথম ভাষণ ঘিরে নিউইয়র্কে ব্যাপক কৌতূহল আটক চারজন জড়িত থাকার কথা স্বীকার করেছে: স্বরাষ্ট্রমন্ত্রী

এনসিপির যুবশক্তির দুই নেতাকে দল থেকে অব্যাহতি

সীমু দা
বুধবার, ৩ ডিসেম্বর, ২০২৫, ১০:১৯ পূর্বাহ্ন

রাজশাহীতে সাংবাদিকদের কক্ষে তালাবদ্ধ করে রাখার হুমকি দেওয়া জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুব সংগঠন জাতীয় যুবশক্তির দুই নেতাকে সাময়িকভাবে অব্যাহতি দেওয়া হয়েছে।

মঙ্গলবার (২ ডিসেম্বর) রাতে সংগঠনটির কেন্দ্রীয় যুগ্ম সদস্যসচিব (দফতর) আসাদুর রহমান এক সাংগঠনিক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন। রাতে বিজ্ঞপ্তিটি সংগঠনটির ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গুরুতর সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগের পরিপ্রেক্ষিতে জাতীয় যুবশক্তির রাজশাহী মহানগর শাখার মুখ্য সংগঠক মেহেদী হাসান এবং যুগ্ম সদস্যসচিব সুয়াইব আহমেদকে কমিটির সব দায়িত্ব থেকে সাময়িকভাবে অব্যাহতি প্রদান করা হলো।

এতে আরও বলা হয়েছে, একই সঙ্গে, শৃঙ্খলা ভঙ্গজনিত কর্মকাণ্ডের দায়ে আপনাদের কেন স্থায়ী বহিষ্কার করা হবে না—সে বিষয়ে আগামী ২ (দুই) কার্যদিবসের মধ্যে লিখিত এবং সশরীর উপস্থিত হয়ে ব্যাখ্যা প্রদানের জন্য জাতীয় যুবশক্তির আহ্বায়ক তারিকুল ইসলাম ও সদস্যসচিব ডা. জাহেদুল ইসলাম নির্দেশ প্রদান করেছেন।

নির্ধারিত সময়ের মধ্যে সন্তোষজনক ব্যাখ্যা প্রদান না করা হলে সংগঠনের নীতিমালা অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানানো হয়েছে।

এর আগে গত সোমবার বিকালে রাজশাহীতে এনসিপির জেলা কমিটির সংবাদ সম্মেলনে যাওয়া সাংবাদিকদের কক্ষে তালা মেরে আটকে রাখার হুমকি দেন জাতীয় যুবশক্তির ওই দুই নেতা। সেদিন এনসিপির জেলা কমিটি গঠনের পর আহ্বায়ক ও কমিটির অন্য সদস্যরা সংবাদ সম্মেলনের আয়োজন করেন। নতুন কমিটির আহ্বায়ককে ‘আওয়ামী লীগের দোসর’আখ্যা দিয়ে বাইরে আরেকটি অংশ বিক্ষোভ শুরু করে। সংবাদ সম্মেলন চলাকালে একপর্যায়ে বাইরে থেকে ওই দুই জন এসে সাংবাদিকরা বের না হলে কক্ষে আটকে রাখার হুমকি দেন।

ওই ঘটনার পর সাংবাদিকরা তাৎক্ষণিক প্রতিবাদ জানান। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে সুয়াইব ও তার সঙ্গীরা দৌড়ে বাইরে চলে যান। সাংবাদিকেরাও তাদের পিছু নেন। পর্যটন মোটেল প্রাঙ্গণে বেশ কিছুক্ষণ উত্তপ্ত পরিস্থিতির তৈরি হয়।

পরে সুয়াইব সাংবাদিকদের কাছে ক্ষমা চান। তিনি নিজেকে ‘জুলাই যোদ্ধা’ হিসেবে পরিচয় দিয়ে বলেন, ‘সাংবাদিকদের সঙ্গে কোনও খারাপ ব্যবহার করতে চাই না। আপনারা বের হয়ে যান, নাহলে আমরা তালা মেরে দেবো—এটা রাগের মাথায় বলেছি।’

সুয়াইবের বিরুদ্ধে গত বছরের ৫ আগস্টের পর রাজশাহী নগরের আসাম কলোনিতে দুই নারীকে খুঁটির সঙ্গে বেঁধে মারধরের অভিযোগ রয়েছে। এ ছাড়া তার বিরুদ্ধে স্টেশন থেকে ছেড়ে যাওয়া ট্রেন থামাতে ঢিল মারারও অভিযোগ রয়েছে। সাংবাদিকেরা এসব বিষয়ে প্রশ্ন করলে তিনি এড়িয়ে যাওয়ার চেষ্টা করেন।

এর আগে গত শনিবার রাতে ১১৪ সদস্যবিশিষ্ট এনসিপির রাজশাহী জেলার আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। কমিটিতে সাইফুল ইসলামকে আহ্বায়ক ও রনিউর রহমানকে সদস্যসচিব করা হয়। কমিটি ঘোষণার পরদিন যুগ্ম সদস্যসচিব জিহান মোবারক সংবাদ সম্মেলন করে পদত্যাগ করেন। এরপর সোমবার বিকালে পর্যটন মোটেলের সামনে আরও পাঁচ সদস্য কমিটি থেকে নিজেদের প্রত্যাহারের কথা জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By