বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৪ পূর্বাহ্ন
সর্বশেষ
কর্মমুখী শিক্ষায় জোর দিতে হবে: রাষ্ট্রপতি ৭০ শহীদ ও আহত পরিবারের মাঝে ফ্ল্যাট বরাদ্দ দুই লাখ টাকা ঘুষসহ সাব-রেজিস্ট্রারসহ আটক ৩ সীমিত সম্পদের ভারসাম্য রক্ষায় জ্বালানি খাতে ভর্তুকি সমন্বয়: তথ্য উপদেষ্টা বেশি ভাড়া নিলে রুট পারমিট বাতিল: সড়কমন্ত্রী নিউইয়র্কে বিশ্বনেতাদের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশের স্বার্থকে সর্বোচ্চ প্রাধান্য দিয়ে ভবিষ্যৎ পরিকল্পনা বিশ্বমঞ্চে তুলে ধরবেন প্রধানমন্ত্রী: মাহ্দী আমিন  আইনশৃঙ্খলার উন্নয়নে পুলিশ-জনতার সমন্বয় বাড়াতে হবে: তথ্য প্রতিমন্ত্রী পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল | Amar Bangla BANGLADESH দক্ষিণ সুদানে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বাংলাদেশ নৌবাহিনী সদস্যের মৃত্যু ক্ষুদ্র পরসিরে ৩৮ সদস্যের একটি প্রতিনিধি দল নিয়ে  প্রথম জাতিসংঘে গেলেন প্রধানমন্ত্রী তারেক রহমান  বিশ্বের তুলনায় দেশে জ্বালানি তেলের দাম কম : রিজভী ক্ষুদ্র পরসিরে ৩৮ সদস্যের একটি প্রতিনিধি দল নিয়ে  প্রথম জাতিসংঘে গেলেন প্রধানমন্ত্রী তারেক রহমান  পর্যটন বিকাশে সরকারি-বেসরকারি সমন্বয় জরুরি: মীর হেলাল উদ্দিন এমপি গাজী নজরুল ও তাঁর স্ত্রী রিমান্ডে তাপমাত্রা পৌঁছেছে ৩৭.৫ ডিগ্রিতে ইতালির সঙ্গে মৎস্য ও প্রাণিসম্পদ খাতে সহযোগিতা বাড়াতে চায় বাংলাদেশ ইস্তাম্বুল হয়ে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘে প্রধানমন্ত্রীর প্রথম ভাষণ ঘিরে নিউইয়র্কে ব্যাপক কৌতূহল আটক চারজন জড়িত থাকার কথা স্বীকার করেছে: স্বরাষ্ট্রমন্ত্রী

আইনশৃঙ্খলার উন্নয়নে পুলিশ-জনতার সমন্বয় বাড়াতে হবে: তথ্য প্রতিমন্ত্রী

সীমু দা
বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬, ৬:১৬ পূর্বাহ্ন
%E0%A6%86%E0%A6%87%E0%A6%A8%E0%A6%B6%E0%A7%83%E0%A6%99%E0%A7%8D%E0%A6%96%E0%A6%B2%E0%A6%BE%E0%A6%B0 %E0%A6%89%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%A8%E0%A6%AF%E0%A6%BC%E0%A6%A8%E0%A7%87 %E0%A6%AA%E0%A7%81%E0%A6%B2%E0%A6%BF%E0%A6%B6 %E0%A6%9C%E0%A6%A8%E0%A6%A4%E0%A6%BE%E0%A6%B0 %E0%A6%B8%E0%A6%AE%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%AC%E0%A6%AF%E0%A6%BC %E0%A6%AC%E0%A6%BE%E0%A6%A1%E0%A6%BC%E0%A6%BE%E0%A6%A4%E0%A7%87 %E0%A6%B9%E0%A6%AC%E0%A7%87 %E0%A6%A4%E0%A6%A5%E0%A7%8D%E0%A6%AF %E0%A6%AA%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%A4%E0%A6%BF%E0%A6%AE%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%A4%E0%A7%8D%E0%A6%B0%E0%A7%80

আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন ও অপরাধ দমনে পুলিশ ও জনগণের মধ্যে সমন্বয় আরও জোরদার করতে হবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী এমপি।


মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বিকেলে ময়মনসিংহের নান্দাইল উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা প্রশাসন আয়োজিত আইনশৃঙ্খলা কমিটির বিশেষ সভায় তিনি এ কথা বলেন।


এসময় তথ্য প্রতিমন্ত্রী বলেন, পুলিশকে নিষ্ক্রিয় করতে একটি চক্র নানা ধরনের বিতর্ক সৃষ্টির চেষ্টা করছে। এ বিষয়ে সবাইকে সতর্ক থাকার পাশাপাশি অপরাধীদের শনাক্ত করে গোপনে পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতা করার জন্য তিনি জনগণের প্রতি আহ্বান জানান।


তিনি বলেন, একটি নিষিদ্ধ দলের রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ ও তৎপর থাকতে হবে। মাদকের বিরুদ্ধে সরকার ‘জিরো টলারেন্স’ নীতি গ্রহণ করেছে উল্লেখ করে প্রতিমন্ত্রী মাদক কারবারিদের তালিকা অনুযায়ী বাড়ি বাড়ি অভিযান পরিচালনার নির্দেশ দেন।


প্রতিমন্ত্রী আরও বলেছেন, ইয়াবাসহ বিভিন্ন ধরনের মাদক উদ্ধারে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি জনপ্রতিনিধি ও সাধারণ জনগণকেও সক্রিয় ভূমিকা পালন করতে হবে।


সংবাদকর্মীদের উদ্দেশে তথ্য প্রতিমন্ত্রী বলেন, মিথ্যা অপপ্রচার ও বিভ্রান্তিকর তথ্যের মাধ্যমে যাতে এলাকায় অরাজক পরিস্থিতি সৃষ্টি না হয়, সেদিকে সাংবাদিকদের অগ্রণী ভূমিকা রাখতে হবে। একইসঙ্গে পুলিশকেও সতর্ক থাকতে হবে, যাতে কোনো নিরীহ মানুষ হয়রানির শিকার না হন।


তিনি পুলিশ কর্মকর্তাদের উদ্দেশে বলেন, কোনো অবস্থাতেই মিথ্যা মামলা নেওয়া যাবে না। আইন প্রয়োগের ক্ষেত্রে নিরীহ মানুষ যাতে হয়রানির শিকার না হন, তা নিশ্চিত করতে হবে।


নান্দাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাতেমা জান্নাতের সভাপতিত্বে সভায় অতিরিক্ত পুলিশ সুপার দেবাশীষ কর্মকার, সহকারী কমিশনার (ভূমি) সালাহ উদ্দিন মাহমুদ, নান্দাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজহারুল ইসলামসহ উপজেলা প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By