একটি জাতীয় দিবসের তারিখ পরিবর্তন করেছে সরকার। প্রতি বছর ৪ জুনের পরিবর্তে ২১ মে ‘জাতীয় চা দিবস’ পালন করার সিদ্ধান্ত হয়েছে।
গতকাল বৃহস্পতিবার (২৩ এপ্রিল) মন্ত্রিসভা বৈঠকে জাতীয় ও আন্তর্জাতিক দিবস উদযাপন/পালন সংক্রান্ত পরিপত্রে ‘জাতীয় চা দিবস’-এর তারিখ সংশোধনের প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে।
বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ বিভাগের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এ প্রস্তাব বাণিজ্য মন্ত্রণালয় উপস্থাপন করে।
মন্ত্রিপরিষদ বিভাগ জানিয়েছে, জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (এফএও) ২০২০ সাল থেকে প্রতি বছর ২১ মে ‘আন্তর্জাতিক চা দিবস’ হিসেবে পালন করছে। চা উৎপাদনকারী বেশ কিছু দেশ (যেমন-ভারত, শ্রীলংকা, চীন, কেনিয়া ও ভিয়েতনাম) ২১ মে ‘আন্তর্জাতিক চা দিবস’ পালন করে থাকে।
আন্তর্জাতিক চা দিবসের সঙ্গে মিল রেখে বাংলাদেশেও ৪ জুনের পরিবর্তে ২১ মে ‘জাতীয় চা দিবস’ পালনের লক্ষ্যে এ সংক্রান্ত পরিপত্র সংশোধনের প্রস্তাব মন্ত্রিসভা-বৈঠকে অনুমোদন করা হয়েছে।
মাসুম/সাএ
!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,
‘
fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);