সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩০ অপরাহ্ন
সর্বশেষ
আসিফ মাহমুদের বিরুদ্ধে দেশে-বিদেশে সম্পদ গড়ার অভিযোগ: দুদক সিলেট সফরে আসছেন রাষ্ট্রপতি | Amar Bangla BANGLADESH মেট্রোরেলের গাবতলী – দাশেরকান্দি রুট একনেকে উঠছে বুধবার জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান সৎ সাহস থাকলে দেশে ফিরে আসুন : সমাজকল্যাণমন্ত্রী বাক-স্বাধীনতা ও ব্যক্তিগত সুরক্ষায় সরকার সচেতন: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ সবার জন্য সাশ্রয়ী ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হবে: ডা. জুবাইদা রহমান ভারতের সঙ্গে সম্পর্ক অতীতের ১৫ বছর থেকে নতুন দিকে নিতে চাই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির প্রধানমন্ত্রীর সঙ্গে শেভরন প্রতিনিধিদলের বৈঠক রাস্তার দাবিতে মহাসড়কে অবস্থান, গ্রামবাসীদের বিক্ষোভ-মানববন্ধন পররাষ্ট্র প্রতিমন্ত্রীর ঘোষণার পরই বিদ্যুৎ নিয়ে তালবাহানা ভারতের আদানির! দেশে সারের কোনো সংকট নেই: কৃষিমন্ত্রী পুলিশের ৫ কর্মকর্তা বদলি | Amar Bangla BANGLADESH কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে বিনিয়োগকারীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর ছয় মাসেও জ্বালানি সংকট কাটাতে পারেনি সরকার: ডা. শফিকুর রহমান পানি বণ্টন নিয়ে ভারতকে শিগগিরই অবহিত করবে সরকার: তিতুমীর মোহাম্মদপুরে থাকবে না কিশোর গ্যাং: ডিএমপি কমিশনার আওয়ামী লীগকে ফেরাতে জামায়াত চক্রান্ত করছে: রাশেদ খাঁন রাপা প্লাজায় এডিসের লার্ভা, ৫০ হাজার টাকা জরিমানা মায়ের শেষকৃত্যে অংশ নিতে প্যারোলে মুক্তি পেলেন চিন্ময় কৃষ্ণ দাস

ঈদুল আজহার কোরবানির বর্জ্য ১২ ঘণ্টার মধ্যে অপসারণের নির্দেশ প্রধানমন্ত্রীর

সীমু দা
শুক্রবার, ২২ মে, ২০২৬, ৯:১৩ অপরাহ্ন
%E0%A6%88%E0%A6%A6%E0%A7%81%E0%A6%B2 %E0%A6%86%E0%A6%9C%E0%A6%B9%E0%A6%BE%E0%A6%B0 %E0%A6%95%E0%A7%8B%E0%A6%B0%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%A8%E0%A6%BF%E0%A6%B0 %E0%A6%AC%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%9C%E0%A7%8D%E0%A6%AF %E0%A7%A7%E0%A7%A8 %E0%A6%98%E0%A6%A3%E0%A7%8D%E0%A6%9F%E0%A6%BE%E0%A6%B0 %E0%A6%AE%E0%A6%A7%E0%A7%8D%E0%A6%AF%E0%A7%87 %E0%A6%85%E0%A6%AA%E0%A6%B8%E0%A6%BE%E0%A6%B0%E0%A6%A3%E0%A7%87%E0%A6%B0 %E0%A6%A8%E0%A6%BF%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%A6%E0%A7%87%E0%A6%B6 %E0%A6%AA%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%A7%E0%A6%BE%E0%A6%A8%E0%A6%AE%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%A4%E0%A7%8D%E0%A6%B0%E0%A7%80%E0%A6%B0

আসন্ন ঈদুল আজহায় কোরবানির বর্জ্য ১২ ঘণ্টার মধ্যে অপসারণ করার জন্য ঢাকা ও গাজীপুরসহ দেশের সকল সিটি কর্পোরেশন ও পৌরসভাকে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। এই বর্জ্য অপসারণ ও পরিচ্ছন্নতা কার্যক্রম সংশ্লিষ্ট এলাকার সংসদ সদস্য ও মেয়ররা (বা প্রশাসক) নিজে উপস্থিত থেকে তদারকি করবেন।

শুক্রবার (২২ মে) গাজীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের রাজেন্দ্রপুর চৌরাস্তা এলাকায় চলমান সৌন্দর্যবর্ধন কার্যক্রম এবং বর্জ্য অপসারণের কাজ পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব তথ্য জানান স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) প্রতিমন্ত্রী মীর শাহে আলম, এমপি।

প্রতিমন্ত্রী বলেন, “বর্জ্য ব্যবস্থাপনার বিষয়ে প্রধানমন্ত্রীর নেতৃত্বে একটি উচ্চপর্যায়ের সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধানমন্ত্রী একটি অনুশাসন দিয়েছেন, ঈদের দিনে কোরবানির ঈদের বর্জ্য ১২ ঘণ্টার মধ্যে পরিষ্কার-পরিচ্ছন্ন করতে হবে। এটি শুধু গাজীপুর নয়, ঢাকাসহ সকল সিটি কর্পোরেশন এবং পৌরসভাকে নির্দেশনা দেওয়া হয়েছে।”

“এই বর্জ্য পরিষ্কার পরিচ্ছন্নতা কাজটি সংশ্লিষ্ট সকল এলাকার মাননীয় সংসদ সদস্য, সংশ্লিষ্ট প্রশাসক ও মেয়ররা তদারক করবেন। আমি নিজেও ঈদের দিন ঢাকার দুই সিটি কর্পোরেশন এলাকার বর্জ্য ব্যবস্থাপনার কার্যক্রম পরিদর্শন করব,” যোগ করেন তিনি।

মহাসড়কের পাশে বর্জ্যের স্তূপ প্রসঙ্গে স্মৃতিচারণ করে প্রতিমন্ত্রী বলেন, গত সংসদ নির্বাচনের আগে এই রাস্তা দিয়ে ময়মনসিংহ যাওয়ার সময় বর্তমান প্রধানমন্ত্রীর নজরে এখানকার ময়লার ভাগাড়টি আসে। দীর্ঘদিন ধরে রাস্তার পাশে ও বন বিভাগের জায়গায় জমা হওয়া হাজার হাজার টন ময়লা আবর্জনা সব নিয়ে এসে মহাসড়কের পাশে এখানে ডাম্পিং করা হয় বন বিভাগের জায়গায় ও রাস্তার পাশে। এই এলাকায় দুর্গন্ধ ছড়িয়ে পড়তো। যাত্রীরা ও সাধারণ মানুষের চলাচলে ভিন্ন ঘটতো, অস্বস্তিকর একটা পরিবেশ তৈরি হতো—এটা উনার নজরে আসছে। সরকার গঠনের পর প্রধানমন্ত্রীর নির্দেশে আমি এখানে আসি এবং সিটি কর্পোরেশনকে দ্রুত পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিই। পরে এখান থেকে সকল ময়লা আবর্জনা স্থায়ীভাবে সরিয়ে নেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, শুধু বর্জ্য অপসারণই নয়, রাস্তার মাঝখানের আবর্জনা পরিষ্কার করে সৌন্দর্যবর্ধনের কাজ চলছে। এছাড়া মহাসড়কের পাশের খালটি খনন করে পানির প্রবাহ ঠিক রাখাসহ নান্দনিক সবুজায়নের উদ্যোগ নেওয়া হয়েছে।

প্রতিমন্ত্রী আরও বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর চোখ সব দিকে যায়, ভালো মন্দ সব দিকে। যে দেশের প্রধানমন্ত্রীর নজর ভালো এবং মন্দ সব খুঁজে বের করে এবং সাথে সাথে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মন্ত্রীদেরকে তিনি ছবি পাঠান বা টেলিফোনে নির্দেশনা দেন—আমি এই জায়গায় এটা দেখেছি, দ্রুত ব্যবস্থা নেন। সেই দেশের উন্নতি হবেই। এটাই হচ্ছে জনবান্ধব এবং জনগণের ভোটে নির্বাচিত একজন প্রধানমন্ত্রীর দায়িত্ব।

গাজীপুর সিটি কর্পোরেশনের বর্জ্যের স্থায়ী সমাধান প্রসঙ্গে মীর শাহে আলম বলেন, গাজীপুর সিটি কর্পোরেশনের ওয়েস্ট ম্যানেজমেন্টের জন্য যে ডাম্পিং পয়েন্ট থাকার কথা, বিগত সময়গুলোতে সেটি না করার কারণে এ অবস্থা হয়েছে। কিন্তু বর্তমান সরকার গাজীপুরের বিশাল বর্জ্য ব্যবস্থাপনার জন্য আধুনিক হাই ডাম্পিং স্টেশন নির্মাণের পরিকল্পনা করছে। ইতোমধ্যে চীন ও ফিনল্যান্ডসহ কয়েকটি দেশের সাথে আমাদের কথা হয়েছে। পিপিপি (পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ) বা বৈদেশিক অর্থনৈতিক সহযোগিতায় এই বর্জ্য থেকে বিদ্যুৎ, জৈব সার ও মিথেন গ্যাস উৎপাদন করা হবে। ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনের মতো খুব দ্রুত গাজীপুরকেও এই আধুনিক বর্জ্য ব্যবস্থাপনার আওতায় আনা হবে।”

তিনি বলেন, কাজ শুরু হয়েছে। পুরো রাস্তা আমি ঘুরে দেখলাম। রাস্তার দুই পাশে মাঝখানে এত আবর্জনা ছিল যে, এটি যে একটি সুন্দর বাংলাদেশ সুন্দর গাজীপুর—এটা আমাদের পরিচয় দিতে দ্বিধা হতো। কিন্তু আজকে আমি যেটুকু দেখলাম আর কিছুদিন সময় দিতে হবে সিটি কর্পোরেশনকে একটি পারসেন্ট কাজ মোটামুটি দিকে এই কাজ করে সৌন্দর্য বর্ধন করা হবে। রাস্তার পাশের যে খালটি ময়লা আবর্জনা বহন করে চলেছে, এই খালটি খননের কাজ চলছে। খাল খনন শেষে সৌন্দর্য বর্ধনের কাজ করা হবে, পানির প্রবাহ ঠিক রাখা হবে।

পরিদর্শনকালে প্রতিমন্ত্রীর সাথে আরও উপস্থিত ছিলেন, গাজীপুর-২ আসনের সংসদ সদস্য এম. মঞ্জুরুল করিম রনি, গাজীপুর সিটি কর্পোরেশনের প্রশাসক শওকত হোসেন সরকার, গাজীপুর মহানগর পুলিশ কমিশনার ইসরাইল হাওলাদার, সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা সোহেল হাসান, গাজীপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো: শাহরিয়ার নজির, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাজ্জাত হোসেনসহ স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ।

!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,

fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By