বুধবার, ২২ জুলাই ২০২৬, ০২:২৩ পূর্বাহ্ন
সর্বশেষ
বিশ্বকাপ উদযাপনে সবার নজর কাড়ল ইয়ামালের ছোট ভাই মানসিক প্রতিবন্ধী কিশোরকে মারধর ও পরিবারকে লাঞ্ছিত করার অভিযোগ বুড়িচং সীমান্তে এমপির মাদকবিরোধী অভিযান: আটক ৩ আগামী ৩ দিন ভারী বৃষ্টির আভাস, ৬ জেলায় বন্যার শঙ্কা দায়বদ্ধতা থেকে কার্যকর প্রভাবের বার্তা দিয়ে ‘সাসটেইনাবিলিটি সামিট ২০২৬’ অনুষ্ঠিত এসএসসি ফল প্রকাশের সম্ভাব্য তারিখ জানাল শিক্ষা বোর্ড ইয়ামালের চোট শঙ্কা নিয়ে যা জানাল স্পেন রাজধানীর কুড়িলে ‘অনার এক্স-২০০’ মোবাইল বিষ্ফোরন, আতংকে ব্যবহারকারী ভিন্ন ব্যানার, শাস্তির মুখে পড়তে পারে আর্জেন্টিনা আবারও আবহাওয়া অফিসের সতর্কবার্তা জারি ফের ঢাবি ক্যাম্পাসে প্রধানমন্ত্রী দেশের বাজারে আরও কমল স্বর্ণের দাম ইংল্যান্ড ম্যাচের আগে অনুশীলনে নেই মেসি, কিন্তু কেন? হরমুজ নিয়ে সংঘাত আরও তীব্র, পাল্টাপাল্টি হামলায় যুক্তরাষ্ট্র-ইরান ৪ বছর পর মুখ খুললেন পরীমনি জীবিকার টানে মালয়েশিয়া গিয়ে প্রাণ গেল সালথার শোয়াইবের তরুণদের সম্ভাবনাই হবে জাতীয় অগ্রগতির চালিকাশক্তি: প্রধানমন্ত্রী ইরানের হামলার নিন্দা জানিয়ে জর্ডান-কুয়েত-বাহরাইনের পাশে দাঁড়াল ফিলিস্তিন বড় পতনের পর আবারও বেড়ে গেল সোনার দাম আবারও দেশের বাজারে স্বর্ণের দামে বড় পতন

আর কতদিন থাকবে টানা বৃষ্টি , জানাল আবহাওয়া অধিদপ্তর

সীমু দা
রবিবার, ১২ জুলাই, ২০২৬, ১০:৪৮ পূর্বাহ্ন
%E0%A6%86%E0%A6%B0 %E0%A6%95%E0%A6%A4%E0%A6%A6%E0%A6%BF%E0%A6%A8 %E0%A6%A5%E0%A6%BE%E0%A6%95%E0%A6%AC%E0%A7%87 %E0%A6%9F%E0%A6%BE%E0%A6%A8%E0%A6%BE %E0%A6%AC%E0%A7%83%E0%A6%B7%E0%A7%8D%E0%A6%9F%E0%A6%BF %E0%A6%9C%E0%A6%BE%E0%A6%A8%E0%A6%BE%E0%A6%B2 %E0%A6%86%E0%A6%AC%E0%A6%B9%E0%A6%BE%E0%A6%93%E0%A6%AF%E0%A6%BC%E0%A6%BE %E0%A6%85%E0%A6%A7%E0%A6%BF%E0%A6%A6%E0%A6%AA%E0%A7%8D%E0%A6%A4%E0%A6%B0

দেশের বিভিন্ন অঞ্চলে কয়েক দিন ধরে চলা টানা বৃষ্টি আরও কিছুদিন অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। তবে ধীরে ধীরে বৃষ্টির তীব্রতা কমে আসবে এবং মঙ্গলবার (১৪ জুলাই) থেকে পরিস্থিতির উন্নতি হতে পারে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা।

আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে দেশের বিভিন্ন স্থানে বৃষ্টিপাত হচ্ছে। গত কয়েক দিনে সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে চট্টগ্রাম ও সিলেট বিভাগে। যদিও গত ২৪ ঘণ্টায় ওই দুই অঞ্চলে বৃষ্টির তীব্রতা কিছুটা কমেছে, তবুও দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টির প্রবণতা অব্যাহত রয়েছে।

আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক জানান, আগামী ২৪ ঘণ্টায় রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগে তুলনামূলক বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু এলাকায় দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণের আশঙ্কাও রয়েছে।

তিনি বলেন, রোববার ও সোমবার দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাত অব্যাহত থাকবে। তবে মঙ্গলবার থেকে বৃষ্টির পরিমাণ উল্লেখযোগ্যভাবে কমে আসতে পারে।

এদিকে টানা বৃষ্টিতে দেশের বিভিন্ন স্থানে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। পাশাপাশি অন্তত সাত জেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। বিশেষ করে উত্তরাঞ্চল ও উত্তর-পূর্বাঞ্চলে ভারী বৃষ্টির কারণে বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র।

সংস্থাটির তথ্য অনুযায়ী, চট্টগ্রাম অঞ্চলের বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও সিলেট, সুনামগঞ্জ, ময়মনসিংহ ও নেত্রকোনাসহ উত্তর-পূর্বাঞ্চলের কয়েকটি জেলায় নদ-নদীর পানি বৃদ্ধি পাওয়ায় নতুন করে নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে। এছাড়া তিস্তা, ধরলা ও দুধকুমার নদীর পানি বেড়ে রংপুর অঞ্চলের কিছু এলাকায় স্বল্পমেয়াদি বন্যা পরিস্থিতি তৈরি হতে পারে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, পরিস্থিতির উন্নতির আভাস মিললেও আগামী দুই দিন দেশের বিভিন্ন অঞ্চলে ছাতা সঙ্গে রেখেই চলাফেরা করতে হবে। বিশেষ করে ভারী বৃষ্টিপ্রবণ এলাকায় প্রয়োজন ছাড়া ঝুঁকিপূর্ণ স্থানে না যাওয়ার পরামর্শ দিয়েছেন আবহাওয়াবিদরা।



সাজু/নিএ

!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,

fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By