মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১০ অপরাহ্ন
সর্বশেষ
বুধবার খুলছে ধউর-আশুলিয়া সার্ভিস লেনের সেতু আছিয়া হত্যা-ধর্ষণ মামলায় হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল সরকারি চাকরিজীবীদের বেতন বাড়ছে ১৪২% সীমান্ত সুরক্ষায় বিজিবির প্রশংসা রাষ্ট্রপতির ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৪ মৃত্যু, আক্রান্ত ১১৬৩ ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৪ মৃত্যু, আক্রান্ত ১১৬৩ আছিয়া হত্যা-ধর্ষণ মামলায় হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল আছিয়া হত্যা-ধর্ষণ মামলায় হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল সাগরে লঘুচাপ, পাঁচদিন দেশজুড়ে বৃষ্টি পথচারীকে চাপা দিয়ে হত্যা, বাস আটক ডিএমপিতে ৫ অতিরিক্ত ডেপুটি কমিশনারের পদায়ন ‘সরকার কাউকে গুম করেনি, করতেও দেবে না’ বাংলাদেশ-মালয়েশিয়ার বন্ধুত্ব পারস্পরিক বিশ্বাসে প্রতিষ্ঠিত ২৪ ঘণ্টায় ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৫২২ ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৫৪ অপরাধ দমনে ব্যর্থ হলে কঠোর ব্যবস্থা শহীদদের আকাঙ্ক্ষা বাস্তবায়নে সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী ব্রাহ্মণবাড়িয়াবাসীর কাছে হাসনাতের দুঃখ প্রকাশ ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ২ মৃত্যু, হাসপাতালে ৯৯৬ ঢাকায় বাড়বে গরম, বৃষ্টিরও সম্ভাবনা

আজ তৃতীয়বার বিয়ের পিঁড়িতে বসবেন আমির খান

সীমু দা
রবিবার, ৫ জুলাই, ২০২৬, ১:৩৩ অপরাহ্ন
%E0%A6%86%E0%A6%9C %E0%A6%A4%E0%A7%83%E0%A6%A4%E0%A7%80%E0%A6%AF%E0%A6%BC%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%B0 %E0%A6%AC%E0%A6%BF%E0%A6%AF%E0%A6%BC%E0%A7%87%E0%A6%B0 %E0%A6%AA%E0%A6%BF%E0%A6%81%E0%A6%A1%E0%A6%BC%E0%A6%BF%E0%A6%A4%E0%A7%87 %E0%A6%AC%E0%A6%B8%E0%A6%AC%E0%A7%87%E0%A6%A8 %E0%A6%86%E0%A6%AE%E0%A6%BF%E0%A6%B0 %E0%A6%96%E0%A6%BE%E0%A6%A8

বলিউডের ‘মিস্টার পারফেকশনিস্ট’ আমির খান আজ (রোববার) তৃতীয়বারের মতো বিয়ের পিঁড়িতে বসছেন। তার জীবনের নতুন সঙ্গী হচ্ছেন দীর্ঘদিনের পরিচিত গৌরী স্প্র্যাট। মুম্বাইয়ের বান্দ্রায় আমিরের নিজ বাসভবনে একেবারেই ঘরোয়া আয়োজনে সম্পন্ন হচ্ছে বিয়ের আনুষ্ঠানিকতা।

ভারতীয় গণমাধ্যমের খবরে জানা গেছে, দীর্ঘ ২৫ বছরের পরিচয় থাকলেও মাত্র দুই বছর আগে প্রেমের সম্পর্কে জড়ান আমির ও গৌরী। চলতি বছরের শুরুতে নিজের ৬০তম জন্মদিন উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে প্রথমবারের মতো গৌরীর সঙ্গে সম্পর্কের বিষয়টি প্রকাশ্যে আনেন এই অভিনেতা।

আমিরের পারিবারিক সূত্র জানিয়েছে, বিয়ের অনুষ্ঠানটি হবে একান্ত ব্যক্তিগত পরিসরে। এতে অতিথি হিসেবে আমন্ত্রণ পেয়েছেন প্রায় ১৫০ জন। অনুষ্ঠানে যোগ দিতে বিদেশ থেকেও মুম্বাইয়ে এসেছেন আমির খানের কয়েকজন আত্মীয়।

বাবার নতুন জীবনের এই বিশেষ দিনে উপস্থিত থাকবেন আমিরের তিন সন্তান জুনায়েদ খান, ইরা খান ও আজাদ রাও খান। এছাড়া গৌরী স্প্র্যাটের আগের সংসারের ছয় বছর বয়সী ছেলেও অনুষ্ঠানে থাকবে। তবে শিশুটিকে সবসময়ই গণমাধ্যমের প্রচারের বাইরে রাখা হয়েছে।

এটি আমির খানের তৃতীয় বিয়ে। ১৯৮৬ সালে তিনি রীনা দত্তকে বিয়ে করেন। তাদের সংসারে জন্ম নেয় দুই সন্তান জুনায়েদ ও ইরা। ১৬ বছরের দাম্পত্য জীবনের পর ২০০২ সালে বিচ্ছেদ হয় তাদের।

এরপর ২০০৫ সালে চলচ্চিত্র নির্মাতা কিরণ রাওকে বিয়ে করেন আমির। ২০২১ সালে সেই সংসারও ভেঙে যায়। তবে সারোগেসির মাধ্যমে জন্ম নেওয়া ছেলে আজাদ রাও খানের সহ-অভিভাবক হিসেবে এখনো বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রেখে একসঙ্গে দায়িত্ব পালন করছেন তারা।

অন্যদিকে, গৌরী স্প্র্যাটের শিকড় ভারতের ব্যাঙ্গালুরুতে। লন্ডনের ইউনিভার্সিটি অব দ্য আর্টস থেকে ফ্যাশন, স্টাইলিং ও ফটোগ্রাফিতে পড়াশোনা করেছেন তিনি। বর্তমানে মুম্বাইয়ে ‘বিব্লান্ট’ নামে একটি বিউটি ও লাইফস্টাইল সেলুন পরিচালনা করছেন।

দীর্ঘদিনের বন্ধুত্ব থেকে ভালোবাসা, আর সেই ভালোবাসার পরিণতি হিসেবে আজ নতুন জীবনের পথে হাঁটছেন আমির খান ও গৌরী স্প্র্যাট। ঘরোয়া এই বিয়েকে ঘিরে ইতোমধ্যেই বলিউড অঙ্গনে শুরু হয়েছে ব্যাপক আলোচনা।



রোহান/সা.এ.

!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,

fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By