মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৭ পূর্বাহ্ন
সর্বশেষ
আছিয়া হত্যা-ধর্ষণ মামলায় হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল সরকারি চাকরিজীবীদের বেতন বাড়ছে ১৪২% সীমান্ত সুরক্ষায় বিজিবির প্রশংসা রাষ্ট্রপতির ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৪ মৃত্যু, আক্রান্ত ১১৬৩ ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৪ মৃত্যু, আক্রান্ত ১১৬৩ আছিয়া হত্যা-ধর্ষণ মামলায় হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল আছিয়া হত্যা-ধর্ষণ মামলায় হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল সাগরে লঘুচাপ, পাঁচদিন দেশজুড়ে বৃষ্টি পথচারীকে চাপা দিয়ে হত্যা, বাস আটক ডিএমপিতে ৫ অতিরিক্ত ডেপুটি কমিশনারের পদায়ন ‘সরকার কাউকে গুম করেনি, করতেও দেবে না’ বাংলাদেশ-মালয়েশিয়ার বন্ধুত্ব পারস্পরিক বিশ্বাসে প্রতিষ্ঠিত ২৪ ঘণ্টায় ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৫২২ ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৫৪ অপরাধ দমনে ব্যর্থ হলে কঠোর ব্যবস্থা শহীদদের আকাঙ্ক্ষা বাস্তবায়নে সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী ব্রাহ্মণবাড়িয়াবাসীর কাছে হাসনাতের দুঃখ প্রকাশ ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ২ মৃত্যু, হাসপাতালে ৯৯৬ ঢাকায় বাড়বে গরম, বৃষ্টিরও সম্ভাবনা আজ জাতীয় কবির ৫০তম মৃত্যুবার্ষিকী

‘আজ আমারও জন্মদিন, মা পরীরও’

সীমু দা
সোমবার, ১০ আগস্ট, ২০২৬, ১১:২৩ পূর্বাহ্ন
%E2%80%98%E0%A6%86%E0%A6%9C %E0%A6%86%E0%A6%AE%E0%A6%BE%E0%A6%B0%E0%A6%93 %E0%A6%9C%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%AE%E0%A6%A6%E0%A6%BF%E0%A6%A8 %E0%A6%AE%E0%A6%BE %E0%A6%AA%E0%A6%B0%E0%A7%80%E0%A6%B0%E0%A6%93

চার বছরে পা দিয়েছে ঢাকাই সিনেমার চিত্রনায়িকা পরীমণির ছেলে শাহীম মুহাম্মদ পূণ্য। ছেলের বিশেষ দিনটি ঘরোয়া আয়োজনের মধ্য দিয়ে উদযাপন করেছেন অভিনেত্রী। সেই আয়োজনের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশের পাশাপাশি ভক্তদের উদ্দেশে দিয়েছেন আবেগঘন বার্তা।


মাতৃত্বকে বরাবরই বিশেষভাবে উপভোগ করেন পরীমণি। ছেলের জন্মদিন এলেই তার আনন্দ ও আয়োজনের প্রকাশ দেখা যায়। এর আগের বছরও পূণ্যর জন্মদিনে বড় পরিসরে আয়োজন করেছিলেন তিনি।


এবার এখন পর্যন্ত তেমন কোনো বড় আয়োজনের খবর পাওয়া না গেলেও জন্মদিনের প্রথম প্রহরেই ঘরোয়া আয়োজনের ছবি ও ভিডিও সামনে এসেছে। পাশাপাশি মাতৃত্বের অনুভূতি প্রকাশ করে পরীমণি জানিয়েছেন, ছেলের জন্মের মধ্য দিয়েই তার জীবনে নতুন অধ্যায়ের সূচনা হয়েছে।


সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে পরীমণি জানান, রাতের প্রথম প্রহরে ছেলেকে জন্মদিনের শুভেচ্ছা জানানোর পর পূণ্যও উল্টো তাকে শুভেচ্ছা জানায়। তিনি লেখেন, ছেলেকে ‘বাজান, হ্যাপি বার্থডে’ বলতেই সে উত্তর দেয়, ‘হ্যাপি বার্থডে টু ইউ আম্মু।’


ছেলের এমন প্রতিক্রিয়ায় আবেগাপ্লুত পরীমণি বলেন, পূণ্যর কারণেই তার জীবনে নতুন ও সুন্দর এক অধ্যায়ের শুরু হয়েছে। তাই এই দিনটি তার কাছে শুধু ছেলের জন্মদিন নয়, ‘মা পরী’ হিসেবে নিজেরও নতুন করে জন্ম নেওয়ার দিন।


পরীমণি লেখেন, ‘আজ আমার এই সুন্দর এক নতুন জীবনের জন্ম তোমার জন্যেই হয়েছে। আজ আমারও জন্মদিন। মা পরীর জন্মদিন। দোয়া করবেন সবাই।’


পরে প্রকাশ করা ভিডিওতে দেখা যায়, ঘরের একটি টেবিলজুড়ে রাখা রয়েছে প্রায় অর্ধডজন কেক। চারপাশ সাজানো রঙিন বেলুনে। টেবিলের পাশেই বিছানায় ঘুমিয়ে ছিল পূণ্য।


ভিডিওটির ক্যাপশনে মজা করে পরীমণি লিখেছেন, ‘আমার বাজান বড় হয়ে দেখবে এসব পাগলামি করি আমরা।’


২০২২ সালের ১০ আগস্ট জন্ম নেয় পরীমণির ছেলে পূণ্য। সন্তানের জন্মের পর থেকেই প্রতিবছর নানা আয়োজনের মধ্য দিয়ে ছেলের জন্মদিন উদযাপন করে আসছেন এই অভিনেত্রী।


আমার বাঙলা/ রাব্বি


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By