বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৪ অপরাহ্ন
সর্বশেষ
বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি হরমুজে বাংলাদেশের জাহাজে বাধা নেই: ইরান পুলিশের ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বদলি ভোটার স্থানান্তরের আবেদন ৭ সেপ্টেম্বর পর্যন্ত ডেপুটি স্পীকারের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে দেশে বর্তমান জ্বালানি সংকট উত্তরণে ‘পাঁচ দফা কর্ম পরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার ৫৫ বছরের রেকর্ড বিদ্যুৎ ঘাটতি, দায় ‘ভুল নীতি’ ও বৈশ্বিক সংকট এক-এগারো সরকারের সময়ে বর্তমান তারেক রহমানকে অমানসিক নির্যাতন করা হয়েছিল অসুস্থ জ্বালানিমন্ত্রী টুকুকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর সঙ্গে আইপিইউ সেক্রেটারি আন্দা ফিলিপের সৌজন্য সাক্ষাৎ প্রধানমন্ত্রীর সঙ্গে আইপিইউ সেক্রেটারি আন্দা ফিলিপের সৌজন্য সাক্ষাৎ নতুন পে স্কেলে বেতন খুব বেশি বাড়বে না: তথ্য উপদেষ্টা নতুন পে স্কেলে বেতন খুব বেশি বাড়বে না: তথ্য উপদেষ্টা বুধবার খুলছে ধউর-আশুলিয়া সার্ভিস লেনের সেতু আছিয়া হত্যা-ধর্ষণ মামলায় হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল সরকারি চাকরিজীবীদের বেতন বাড়ছে ১৪২% সীমান্ত সুরক্ষায় বিজিবির প্রশংসা রাষ্ট্রপতির ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৪ মৃত্যু, আক্রান্ত ১১৬৩

অবৈধ প্রবাসীদের সুখবর দিলো ইতালি, কীভাবে মিলবে এই সুবিধা?

সীমু দা
শুক্রবার, ১৭ জুলাই, ২০২৬, ৩:৪৮ অপরাহ্ন
%E0%A6%85%E0%A6%AC%E0%A7%88%E0%A6%A7 %E0%A6%AA%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%B8%E0%A7%80%E0%A6%A6%E0%A7%87%E0%A6%B0 %E0%A6%B8%E0%A7%81%E0%A6%96%E0%A6%AC%E0%A6%B0 %E0%A6%A6%E0%A6%BF%E0%A6%B2%E0%A7%8B %E0%A6%87%E0%A6%A4%E0%A6%BE%E0%A6%B2%E0%A6%BF %E0%A6%95%E0%A7%80%E0%A6%AD%E0%A6%BE%E0%A6%AC%E0%A7%87 %E0%A6%AE%E0%A6%BF%E0%A6%B2%E0%A6%AC%E0%A7%87 %E0%A6%8F%E0%A6%87 %E0%A6%B8%E0%A7%81%E0%A6%AC%E0%A6%BF%E0%A6%A7%E0%A6%BE

ইতালিতে কাগজপত্রবিহীন অবস্থায় বসবাসরত অভিবাসীদের জন্য গুরুত্বপূর্ণ এক রায় দিয়েছেন দেশটির সাংবিধানিক আদালত। আদালত বলেছেন, শুধু অবৈধভাবে দেশে প্রবেশ করা বা ভিসার মেয়াদ শেষ হওয়ার কারণে শেনজেন তথ্য ব্যবস্থা (এসআইএস)-এ প্রশাসনিক সিগন্যাল থাকলেই ২০২০ সালের ইমার্সিওন বা স্যানাটোরিয়া কর্মসূচির আবেদন আর স্বয়ংক্রিয়ভাবে বাতিল করা যাবে না।

রায়ে আদালত উল্লেখ করেছে, আবেদন স্বয়ংক্রিয়ভাবে প্রত্যাখ্যানের বিধান ইতালির সংবিধানে বর্ণিত সমতা ও ন্যায্য আচরণের নীতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। ফলে এখন থেকে প্রতিটি আবেদন আলাদাভাবে যাচাই করে সিদ্ধান্ত নিতে হবে। শুধু এসআইএসে প্রশাসনিক সিগন্যাল থাকার কারণে আবেদন খারিজ করা যাবে না।

এই সিদ্ধান্তে সবচেয়ে বেশি উপকৃত হতে পারেন ইতালিতে থাকা বাংলাদেশিসহ বহু অভিবাসী, যাদের স্যানাটোরিয়া আবেদন অবৈধ প্রবেশ বা ওভারস্টের কারণ দেখিয়ে আটকে রাখা হয়েছিল বা বাতিল করা হয়েছিল। এখন সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আবেদনকারীর ব্যক্তিগত অবস্থা, কর্মসংস্থান, ইতালিতে অবস্থানের বাস্তবতা এবং জননিরাপত্তার বিষয় বিবেচনায় নিতে হবে। অর্থাৎ, প্রতিটি আবেদন পৃথকভাবে মূল্যায়ন করে চূড়ান্ত সিদ্ধান্ত দিতে হবে।

তবে আদালত স্পষ্ট করেছে, গুরুতর অপরাধ, সন্ত্রাসবাদ, মাদক পাচার বা জননিরাপত্তার জন্য হুমকি হিসেবে বিবেচিত ব্যক্তিদের ক্ষেত্রে এই রায় প্রযোজ্য হবে না। এ ধরনের ক্ষেত্রে আগের আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া যাবে।

অভিবাসন বিশেষজ্ঞদের মতে, যাদের স্যানাটোরিয়া আবেদন এখনো ঝুলে আছে বা একই কারণে অতীতে বাতিল হয়েছে, তারা অভিজ্ঞ ইমিগ্রেশন আইনজীবীর সহায়তায় নিজেদের ফাইল পুনর্মূল্যায়নের আবেদন করতে পারেন।



রোহান/সা.এ.

!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,

fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By