মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫১ পূর্বাহ্ন
সর্বশেষ
রায়েরবাজারে অবৈধ অটোরিকশা গ্যারেজে অভিযান, মালিক গ্রেপ্তার ভবিষ্যৎমুখী আইনেই এগোবে বাংলাদেশ | Amar Bangla BANGLADESH জ্বালানি সংকট সমাধানে সরকারি উদ্যোগে আশাবাদী ব্যবসায়ীরা সন্ত্রাস দমনে ক্রসফায়ার নয়: আইনমন্ত্রী হামের প্রাদুর্ভাবে ৮ শিশুর মৃত্যু নভেম্বরে ইউপি ভোট, শুরু স্থানীয় নির্বাচন শিক্ষা-প্রযুক্তিতে যুক্তরাজ্যের সহযোগিতা চান রাষ্ট্রপতি এক সপ্তাহে নিরাপদ খাদ্য আইনে ২৮ লাখ টাকা জরিমানা ও ২০ মামলা ওবায়দুল কাদেরসহ ৭ জনের রায় মঙ্গলবার কাল থেকে কারখানায় চাহিদামতো গ্যাস-বিদ্যুৎ: প্রধানমন্ত্রী আসিফ মাহমুদের বিরুদ্ধে দেশে-বিদেশে সম্পদ গড়ার অভিযোগ: দুদক সিলেট সফরে আসছেন রাষ্ট্রপতি | Amar Bangla BANGLADESH মেট্রোরেলের গাবতলী – দাশেরকান্দি রুট একনেকে উঠছে বুধবার জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান সৎ সাহস থাকলে দেশে ফিরে আসুন : সমাজকল্যাণমন্ত্রী বাক-স্বাধীনতা ও ব্যক্তিগত সুরক্ষায় সরকার সচেতন: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ সবার জন্য সাশ্রয়ী ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হবে: ডা. জুবাইদা রহমান ভারতের সঙ্গে সম্পর্ক অতীতের ১৫ বছর থেকে নতুন দিকে নিতে চাই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির প্রধানমন্ত্রীর সঙ্গে শেভরন প্রতিনিধিদলের বৈঠক রাস্তার দাবিতে মহাসড়কে অবস্থান, গ্রামবাসীদের বিক্ষোভ-মানববন্ধন

জ্বালানি সংকট সমাধানে সরকারি উদ্যোগে আশাবাদী ব্যবসায়ীরা

সীমু দা
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬, ৭:২৪ পূর্বাহ্ন
%E0%A6%9C%E0%A7%8D%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%B2%E0%A6%BE%E0%A6%A8%E0%A6%BF %E0%A6%B8%E0%A6%82%E0%A6%95%E0%A6%9F %E0%A6%B8%E0%A6%AE%E0%A6%BE%E0%A6%A7%E0%A6%BE%E0%A6%A8%E0%A7%87 %E0%A6%B8%E0%A6%B0%E0%A6%95%E0%A6%BE%E0%A6%B0%E0%A6%BF %E0%A6%89%E0%A6%A6%E0%A7%8D%E0%A6%AF%E0%A7%8B%E0%A6%97%E0%A7%87 %E0%A6%86%E0%A6%B6%E0%A6%BE%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%A6%E0%A7%80 %E0%A6%AC%E0%A7%8D%E0%A6%AF%E0%A6%AC%E0%A6%B8%E0%A6%BE%E0%A6%AF%E0%A6%BC%E0%A7%80%E0%A6%B0%E0%A6%BE

শিল্পকারখানায় নিরবচ্ছিন্ন গ্যাস ও বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে সরকারের দীর্ঘমেয়াদি পরিকল্পনার কথা জানতে পেরে আশাবাদী দেশের শীর্ষ ব্যবসায়ী নেতারা। সরকারের পক্ষ থেকে পাঁচটি ভাসমান ও একটি স্থায়ী স্থলভিত্তিক এলএনজি টার্মিনাল স্থাপনের মতো উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছেন তারা। এসব পদক্ষেপ বাস্তবায়িত হলে তৈরি পোশাকসহ বিভিন্ন শিল্পখাতে দীর্ঘদিনের স্থবিরতা কাটবে বলে আশা করছেন ব্যবসায়ীরা।


সোমবার (১৪ সেপ্টেম্বর) সকালে প্রথম সারির ২১টি ব্যবসায়ী সংগঠনের নেতা এবং গণমাধ্যম প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত এই বৈঠক শেষে সন্তোষ প্রকাশ করেন ব্যবসায়ী নেতারা।


বৈঠকে অংশ নেওয়া ব্যবসায়ী প্রতিনিধিরা জানান, দীর্ঘদিন ধরে চলা গ্যাস ও বিদ্যুৎ সংকটের কারণে শিল্প উৎপাদন ব্যাহত হচ্ছিল। একই সঙ্গে বৈশ্বিক বাজারে প্রতিযোগিতা ধরে রাখা এবং নির্ধারিত সময়ে রপ্তানি অর্ডার সরবরাহ করাও কঠিন হয়ে পড়েছিল। ব্যবসায়ীদের এসব সমস্যার কথা প্রধানমন্ত্রী সরাসরি শুনেছেন এবং দ্রুত সংকট মোকাবিলার পাশাপাশি দীর্ঘমেয়াদি সমাধানে সরকারের পরিকল্পনার কথা তুলে ধরেছেন।


ব্যবসায়ীরা বলেন, সরকার শুধু তাৎক্ষণিক সংকট মোকাবিলায় সীমাবদ্ধ না থেকে ভবিষ্যতের বাড়তি চাহিদা পূরণে প্রয়োজনীয় অবকাঠামো গড়ে তোলার উদ্যোগ নিয়েছে। এতে বিনিয়োগকারীদের মধ্যে নতুন করে আস্থা তৈরি হবে। দীর্ঘদিনের পুঞ্জীভূত সমস্যা সমাধানে সরকারের এমন সুস্পষ্ট ও দূরদর্শী অবস্থানকে ইতিবাচক হিসেবেই দেখছেন শিল্পমালিকেরা।


গ্যাস সরবরাহ স্বাভাবিক, ফের শুরু হতে যাচ্ছে ইউরিয়া উৎপাদন


শিল্প উৎপাদন স্বাভাবিক রাখতে নীতিগত সহায়তার পাশাপাশি জ্বালানি সংকট নিরসনে ধাপে ধাপে দৃশ্যমান পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছে সরকার। গ্যাস সরবরাহ স্বাভাবিক হওয়ায় ইউরিয়া উৎপাদনও আবার শুরু হওয়ার পথে।


সরকারের এসব আশ্বাস ও উদ্যোগে দেশের অর্থনীতি এবং শিল্প খাতে নতুন গতি ফিরবে বলে প্রত্যাশা করছেন তরুণ ও প্রবীণ উদ্যোক্তারা। তাদের মতে, নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহ নিশ্চিত করা গেলে উৎপাদন বাড়ার পাশাপাশি বিনিয়োগ ও কর্মসংস্থানেও ইতিবাচক প্রভাব পড়বে।


আমার বাঙলা/ রাব্বি


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By