বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৩ অপরাহ্ন
সর্বশেষ
প্রকল্পে মেয়াদ ও ব্যয় বৃদ্ধির প্রবণতা ঠেকাতে কঠোর পদক্ষেপ প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন  মিয়ানমার বিষয়ক জাপানের বিশেষ দূত  ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির তৃতীয় বৈঠক অনুষ্ঠিত রাষ্ট্রীয় ৬ ব্যাংকের খেলাপি ঋণ দেড় লাখ কোটি টাকা রাষ্ট্রীয় ৬ ব্যাংকের খেলাপি ঋণ দেড় লাখ কোটি টাকা সনাতন ধর্মাবলম্বীদের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ ন্যায়বিচারেই শান্তির সংস্কৃতি: আইরিন খান বিশ্ব ইজতেমার প্রথম পর্ব ৮ জানুয়ারি দুষ্টের দমনে কঠোর, শিষ্টের পালনে মানবিক হতে হবে: রাষ্ট্রপতি উল্টোপথে গাড়ি চালানোয় মন্ত্রীর গাড়ির বিরুদ্ধে মামলা ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে ১ বিলিয়ন মার্কিন ডলার দিচ্ছে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক হামে আরও ৩ মৃত্যু, নতুন রোগী ১,৪৪৪ বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি হরমুজে বাংলাদেশের জাহাজে বাধা নেই: ইরান পুলিশের ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বদলি ভোটার স্থানান্তরের আবেদন ৭ সেপ্টেম্বর পর্যন্ত ডেপুটি স্পীকারের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে

জাপানের কাছে কোয়ার্টার ফাইনালে হেরে বাংলাদেশের মেয়েদের স্বপ্নভঙ্গ

সীমু দা
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬, ৭:০২ অপরাহ্ন
%E0%A6%9C%E0%A6%BE%E0%A6%AA%E0%A6%BE%E0%A6%A8%E0%A7%87%E0%A6%B0 %E0%A6%95%E0%A6%BE%E0%A6%9B%E0%A7%87 %E0%A6%95%E0%A7%8B%E0%A6%AF%E0%A6%BC%E0%A6%BE%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%9F%E0%A6%BE%E0%A6%B0 %E0%A6%AB%E0%A6%BE%E0%A6%87%E0%A6%A8%E0%A6%BE%E0%A6%B2%E0%A7%87 %E0%A6%B9%E0%A7%87%E0%A6%B0%E0%A7%87 %E0%A6%AC%E0%A6%BE%E0%A6%82%E0%A6%B2%E0%A6%BE%E0%A6%A6%E0%A7%87%E0%A6%B6%E0%A7%87%E0%A6%B0 %E0%A6%AE%E0%A7%87%E0%A6%AF%E0%A6%BC%E0%A7%87%E0%A6%A6%E0%A7%87%E0%A6%B0 %E0%A6%B8%E0%A7%8D%E0%A6%AC%E0%A6%AA%E0%A7%8D%E0%A6%A8%E0%A6%AD%E0%A6%99%E0%A7%8D%E0%A6%97

ধারেভারে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ নারী হকি দলের চেয়ে অনেকটাই এগিয়ে রয়েছে শক্তিশালী জাপান। আজ মাঠের খেলায় সেই শক্তির পার্থক্য স্পষ্টভাবেই ধরা পড়েছে। চীনের মোকি ট্রেনিং গ্রাউন্ডে অনুষ্ঠিত জুনিয়র এশিয়া কাপের কোয়ার্টার ফাইনালে জাপানের কাছে ২-০ গোলে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে বাংলাদেশের মেয়েরা।

এই পরাজয়ের ফলে সরাসরি আগামী বছরের জুনিয়র হকি বিশ্বকাপ খেলার ঐতিহাসিক স্বপ্নও শেষ হয়ে গেল বাংলাদেশের। প্রথমবারের মতো বিশ্বমঞ্চে টিকিট পেতে হলে এই টুর্নামেন্টে অন্তত সেমিফাইনালের গণ্ডি পার হতে হতো আরিফ আলীর দলটিকে। তবে হারের পরও বাংলাদেশের অভিযান শেষ হয়ে যাচ্ছে না; আগামী শনিবার পঞ্চম ও ষষ্ঠ স্থান নির্ধারণী ম্যাচে মালয়েশিয়া ও দক্ষিণ কোরিয়ার মধ্যকার কোয়ার্টার ফাইনালে পরাজিত দলের মুখোমুখি হবে লাল-সবুজের প্রতিনিধিরা।


এর আগে গ্রুপ পর্বে দুর্দান্ত দাপট দেখিয়েই শেষ আটে জায়গা করে নিয়েছিল বাংলাদেশ। গ্রুপপর্বের চার ম্যাচের চারটিতেই জয় তুলে নিয়েছিল তারা। যেখানে চায়নিজ তাইপেকে ৭-০, পাকিস্তানকে ৫-১, কাজাখস্তানকে ৪-০ এবং হংকংকে ৬-০ গোলের বড় ব্যবধানে পরাজিত করেছিল দলটি। কিন্তু নকআউট পর্বের এই ম্যাচে শক্তিশালী জাপানের বিপক্ষে আর সেই ধারা ধরে রাখতে পারেনি তারা।


ম্যাচের শুরু থেকেই তিনবারের জুনিয়র বিশ্বকাপ খেলা জাপান আক্রমণাত্মক খেলতে থাকে এবং সময় গড়ার সাথে সাথে বাংলাদেশের রক্ষণে প্রচণ্ড চাপ বাড়াতে থাকে। ম্যাচের দ্বিতীয় কোয়ার্টারের ২৬ মিনিটে হিরাই ইয়োশিনোর পেনাল্টি স্ট্রোক থেকে করা গোলে প্রথমবার এগিয়ে যায় জাপান। এরপর ম্যাচে সমতায় ফিরতে মরিয়া হয়ে ওঠে বাংলাদেশ।


তৃতীয় কোয়ার্টারে বেশ কিছু চমৎকার আক্রমণ চালিয়ে গোলের ভালো সম্ভাবনা তৈরি করেছিল বাংলাদেশের মেয়েরা, তবে ফিনিশিংয়ের অভাবে কোনো আক্রমণই জাপানের জালের দেখা পায়নি। ম্যাচের শেষ কোয়ার্টারে গোল শোধ করার তাড়ার উল্টো আরও এক গোল হজম করে বসে বাংলাদেশ। ৪৭ মিনিটে দুর্দান্ত এক ফিল্ড গোল করে জাপানের ২-০ গোলের জয় ও সেমিফাইনাল নিশ্চিত করেন সুজুকি মোমোকা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By