বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩৭ অপরাহ্ন
সর্বশেষ
প্রকল্পে মেয়াদ ও ব্যয় বৃদ্ধির প্রবণতা ঠেকাতে কঠোর পদক্ষেপ প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন  মিয়ানমার বিষয়ক জাপানের বিশেষ দূত  ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির তৃতীয় বৈঠক অনুষ্ঠিত রাষ্ট্রীয় ৬ ব্যাংকের খেলাপি ঋণ দেড় লাখ কোটি টাকা রাষ্ট্রীয় ৬ ব্যাংকের খেলাপি ঋণ দেড় লাখ কোটি টাকা সনাতন ধর্মাবলম্বীদের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ ন্যায়বিচারেই শান্তির সংস্কৃতি: আইরিন খান বিশ্ব ইজতেমার প্রথম পর্ব ৮ জানুয়ারি দুষ্টের দমনে কঠোর, শিষ্টের পালনে মানবিক হতে হবে: রাষ্ট্রপতি উল্টোপথে গাড়ি চালানোয় মন্ত্রীর গাড়ির বিরুদ্ধে মামলা ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে ১ বিলিয়ন মার্কিন ডলার দিচ্ছে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক হামে আরও ৩ মৃত্যু, নতুন রোগী ১,৪৪৪ বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি হরমুজে বাংলাদেশের জাহাজে বাধা নেই: ইরান পুলিশের ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বদলি ভোটার স্থানান্তরের আবেদন ৭ সেপ্টেম্বর পর্যন্ত ডেপুটি স্পীকারের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে

ভারত সফরে আগ্রহী তারেক রহমান, তবে আগে এজেন্ডা চূড়ান্ত করার ওপর জোর

সীমু দা
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬, ৬:১৮ অপরাহ্ন
%E0%A6%AD%E0%A6%BE%E0%A6%B0%E0%A6%A4 %E0%A6%B8%E0%A6%AB%E0%A6%B0%E0%A7%87 %E0%A6%86%E0%A6%97%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%B9%E0%A7%80 %E0%A6%A4%E0%A6%BE%E0%A6%B0%E0%A7%87%E0%A6%95 %E0%A6%B0%E0%A6%B9%E0%A6%AE%E0%A6%BE%E0%A6%A8 %E0%A6%A4%E0%A6%AC%E0%A7%87 %E0%A6%86%E0%A6%97%E0%A7%87 %E0%A6%8F%E0%A6%9C%E0%A7%87%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%A1%E0%A6%BE %E0%A6%9A%E0%A7%82%E0%A6%A1%E0%A6%BC%E0%A6%BE%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%A4 %E0%A6%95%E0%A6%B0%E0%A6%BE%E0%A6%B0

বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান যত দ্রুত সম্ভব ভারত সফরে যেতে অত্যন্ত আগ্রহী। তবে এ ধরনের সফরের পর দেশে ফিরে জনগণের সামনে উপস্থাপনের মতো সুনির্দিষ্ট অর্জন ও সাফল্য কী থাকবে, তা নিয়ে তিনি উদ্বিগ্ন। গত বুধবার ভারতের প্রভাবশালী সংবাদমাধ্যম ‘দ্য হিন্দু’-কে দেওয়া এক সাক্ষাৎকারে বাংলাদেশের এক শীর্ষ কূটনৈতিক কর্মকর্তা এসব কথা জানিয়েছেন।

ওই কূটনৈতিক কর্মকর্তা জানান, ভারতের আমন্ত্রণে বহুপক্ষীয় ব্রিকস সম্মেলনে অংশ না নিলেও এর অর্থ এই নয় যে, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে অবদান রাখা নিকটতম প্রতিবেশী ভারতকে ঢাকা এড়িয়ে চলতে চাইছে। বরং প্রধানমন্ত্রী তারেক রহমান জানেন যে, আগামী নভেম্বর কিংবা ডিসেম্বরের শুরুর দিকে দ্বিপক্ষীয় কাঠামোতে তাকে নয়াদিল্লি সফর করতে হতে পারে। কারণ, আগামী ডিসেম্বরের শেষেই গঙ্গার পানি বণ্টন চুক্তির মেয়াদ শেষ হচ্ছে এবং এটি দ্রুত নবায়ন করা অত্যন্ত জরুরি।


সফরের আগে দুই দেশের কর্মকর্তাদের মধ্যে নিবিড় বৈঠকের মাধ্যমে সুনির্দিষ্ট এজেন্ডা নির্ধারণের ওপর জোর দিয়ে তিনি বলেন, পূর্ণাঙ্গ ভিসা কার্যক্রম পুনরায় চালু করা, বাণিজ্যিক বিধিনিষেধ প্রত্যাহার, স্থলবন্দরগুলোর ব্যবহার এবং জ্বালানি সংকটের মতো বিষয়গুলোতে সুনির্দিষ্ট লক্ষ্য অর্জন হলে তা সফরে বড় সাফল্য বয়ে আনবে।


বাংলাদেশ বাণিজ্যিক ও কনস্যুলার বিষয়গুলোকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারতে অবস্থানের মতো কঠিন রাজনৈতিক ইস্যু থেকে আলাদাভাবে বিবেচনা করছে বলে জানান ওই কর্মকর্তা। ১৯৯৬ সালে স্বাক্ষরিত গঙ্গার পানি বণ্টন চুক্তিটি ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত বিএনপির শাসনামলেও কার্যকর ছিল উল্লেখ করে তিনি বলেন, বছরের শেষ হওয়ার আগে এই চুক্তি নবায়ন না হলে তা দ্বিপক্ষীয় সম্পর্কে নেতিবাচক প্রভাব ফেলতে পারে। বিশেষ করে ভারতের কিছু রাজনৈতিক মহলের বিরোধিতার মুখে এই প্রক্রিয়া বিলম্বিত করা উল্টো ফলদায়ক হতে পারে।


প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর এমনভাবে পরিকল্পনা করা উচিত, যাতে এই সফরের মাধ্যমে দ্বিপক্ষীয় সম্পর্ক তার পূর্ণ সম্ভাবনায় ফিরে যাওয়ার পথ প্রশস্ত হয়। কর্মকর্তাটি জানান, শেখ হাসিনার দলের সদস্যদের নিয়ে ভারতে নতুন করে সংবাদ সম্মেলন আয়োজনের উদ্যোগ ভারত বন্ধ করে দিয়েছে—এটিকে ঢাকার পক্ষ থেকে একটি গঠনমূলক বার্তা হিসেবে দেখা হচ্ছে।


প্রসঙ্গত, গত ৫ আগস্ট নয়াদিল্লিতে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি সংবাদ সম্মেলনের পর বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় এর তীব্র প্রতিবাদ জানিয়েছিল। তবে সব প্রতিবন্ধকতা কাটিয়ে পারস্পরিক আলোচনার মাধ্যমে দুই দেশের সম্পর্ক এগিয়ে নিতে বর্তমান সরকার আন্তরিক বলে জানান ওই কর্মকর্তা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By